Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

“ইবনে আতাশ!'- সুলতান মুহাম্মদ আহমদ ইবনে আতাশকে জিজ্ঞেস করলেন- “এখানে লুকিয়ে কি করছিলে তুমি? সত্য বললে এখনো আগের মতো আমার মনে দয়ার উদ্রেক হবে। মিথ্যা বলার চেষ্টা করলে কি শাস্তি যে পাবে তা নিজেই তো বুঝতে পারছো ।' “সুলতানের কি এতটুকু বুঝার ক্ষমতা নেই? আহমদ ইবনে আতাশ রূঢ় গলায় বললো- “তোমার পিঠে খঞ্জর মারার জন্য আমার রয়ে গিয়েছিলাম । এত তাড়াতাড়ি আমরা পরাজয় মেনে নেয়ার পাত্র নই ।” “তোমার এক ভবিষ্যতবাণী শুনেছি আমি, ইস্পাহানে নাকি তোমার বিজয় ঘণ্টা বেজে উঠবে । কোথায় গেলো তোমার বিজয় ঘণ্টা?" মুহাম্মদ বললেন। “আমার ভবিষ্যতবাণী ভুল হয়নি। ইস্পাহান গিয়ে দেখুন। লোকেরা আমার নাম নেয় পরম শ্রদ্ধা নিয়ে। ইস্পাহানে আমার রাজত্ব হবে একথা বলিনি আমি । আমার ইচ্ছা হলো মানুষের অন্তরজগতে আমার রাজত্ব চলবে । ইস্পাহানের যেদিকেই যাবো আমি সবাই সিজদায় পড়ে যাবে আমার সম্মানে । “তোমার গলায় শিকল পরিয়ে ইস্পাহানের অলিগলিতে তোমাকে ঘুরাবো'- মুহাম্মদ দুই সালারকে হুকুম দিলেন- “ওকে ও ওর ছেলেকে হাতে পায়ে শিকল দিয়ে এবং মুখে কালি মাখিয়ে ইস্পাহানের অলিগলিতে ঘুরাও। তারপর জনসমক্ষে ওদের মাথা কেটে বাগদাদের খলীফার কাছে পেশ করো 1” মুহাম্মদ হুকুম দিচ্ছেন আর শত শত মুজাহিদ ও শহরবাসী ভিড় করে দীড়িয়ে আছে। ভিড়ের ভেতর থেকে তখন এক যুবতী মেয়ে বেরিয়ে এলো। এসেই নুর । সে সোজা আহমদ ইবনে আতাশের কাছে এসে দাঁড়িয়ে ঘৃণায় উপচে পড়া গলায় বললো, “এই শয়তানের পূজারী! তুই আমাকে ইবাদতে বাধা দিয়েছিলে । আমি বলেছিলাম, তুই অপমাণিত হয়ে মরবি... বল এখন আল্লাহ তোর না আমার?” এ সময় ভীর থেকে নুরের বাবাও বেরিয়ে এসে সুলতান মুহাম্মদের কাছে গিয়ে নিজের পরিচয় দিলেন এবং পেচা নিয়ে আবদুল মালিক ইবনে আতাশের যাদু করার কথাও বিস্তারিত জানালেন। এও জানালেন তীরের মাধ্যমে সেই চিরকুটটি তিনিই পাঠিয়েছিলেন। নুর ও তার বাবাকে রাষ্ট্রীয় অতিথির মর্যাদা দেয়ার হুকুম দিয়ে দিলেন মুহাম্মদ । এর পর আহমেদ ইবনে আতাশ ও তার ছেলেকে ইস্পাহান নিয়ে গিয়ে চরমভাবে অপদস্থ করে শহরের মাঝখানে জনসমক্ষে তাদের মস্তক দ্বিখগ্তিত করা হলো। এবং তাদের মস্তক পাঠিয়ে দেয়া হলো বাগদাদের খলীফার দরবারে । বাগদাদের খলীফা ভয়ংকর দুই শয়তানের মস্তক পেয়ে দারুণ খুশি হলেন এবং সেগুলো কুকুরের ভোগ বানানোর নির্দেশ দিলেন । বাকী চল্লিশজন বাতিনীকেও এভাবে হত্যা করা হলো, তারপর শাহদরে পর্যাপ্ত পরিমাণ সৈন্য রেখে মুহাম্মদ মারুতে ফিরে এলেন । মারুতে বিজয়ী সেনাবাহিনীকে বরণ করা হলো উষ্ণ সংবর্ধনা দিয়ে । ২২৯ ফ্/.211000119.0010)

— পৃষ্ঠা ২২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।