Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

০০০ মুহাম্মদ তীরন্দাজীর মাত্রা আরো বাড়িয়ে দিলেন। মিনজানীক দ্বারা পাথর বর্ষণও আরো তীব্রতর করে তুললেন। এর ফলে শহরবাসীদের মনোবল ভেঙ্গে গেলো। প্রাচীরের উপর থেকে অর্ধেকের চেয়ে বেশি বাতিনী তীরান্দাজ কমে গেছে। এর অনেকে তীরবিদ্ধ হয়ে মারা গেছে, অনেকে আহত হয়েছে, অনেকে হতাশ হয়ে লড়াই ছেড়ে দিয়েছে। কয়েকদিন পর আবদুল মালিক ইবনে আতাশের কাছ থেকে সুলতান মাহমুদের কাছে আবেদনমূলক একটি পয়গাম এলো । সে এতে আবেদন জানিয়েছে, তাকে যেন কেল্লা ছেড়ে বেরিয়ে যাওয়ার অনুমতি দেয়া হয়। দ্বিতীয়ত: তাকে কেন্লা মুলাযখানে চলে যাওয়ার সুযোগ দেয়া হয়। কেল্লা মুলাযাখান বাতিনীরা একবার দখল করেছিলো । সুলতান মালিক শাহের সময় সেটি বাতিনীমুক্ত করা হয়। সুলতান মুহাম্মদ এক্ষেত্রে পরম উদারতার পরিচয় দিলেন। শাহদরের হাকিমের আবেদন মেনে নিলেন এবং হুকুম দিলেন, এক মাসের সময় দেয়া হলো, যারা শহর ছেড়ে চলে যেতে চায় তারা যেন শহর ছেড়ে দেয় এ সময়ের মধ্যে । কিন্তু বাতিনীরা যেখানে আছে সেখানে বিশ্বাসঘাতকতার ঘটনা একটা ঘটবেই। একজন সালারসহ কয়েকজন সৈন্য শহরের ভেতর পাঠানো হলো । যারা শহর থেকে বেরিয়ে যাবে তাদেরকে সৈন্যরা নিরাপদে বের করে দেবে। কিন্তু এক অফিসার এক গলি দিয়ে যাচ্ছিলো । হঠাৎ তিন চারজন বাতিনী তার ওপর হামলা করে বসলো। অফিসারও বীরত্বের সঙ্গে মোকাবেলা করলো তারপরও খুব যখমী হলো । বাতিনীরা এর দ্বারা তাদের স্বরূপ প্রকাশ করে দিলো। মুহাম্মদ এ ঘটনা জানতে পেরে তার সৈন্যদের ভেতর থেকে নিয়ে এসে আবার মিনজানীক হামলা শুরু করে দিলেন। এবার হাকিমে শহর আহমদ ইবনে আবদুল মালিক স্বয়ং কয়েকজন মুহাফিজসহ সাদা একটি ঝাণ্তা নিয়ে মুহাম্মদের কাছে ক্ষমা চাইতে আসলো । সে মাফ চেয়ে বললো, এ ঘটনার সঙ্গে তার কোন সম্পর্ক নেই। মুহাম্মদ প্রথমে তার এই ক্ষমা চাওয়াতে গললেন না। বললেন, তিনি এই শহর গুড়িয়ে দেবেন এবং এদেরকে নির্বংশ করে ছাড়বেন । কিন্তু যখন আহমদ ইবনে আবদুল মালিক তার পায়ে পড়ে কানা শুরু করলো তখন মুহাম্মদ মোমের মত গলে পড়লেন। সে আবেদন করলো তাকে খালজান না দেয়া হলেও 'নাধিরওয়াতবাস* নামক অতি ছোট্ট কেল্লাটি যেন দিয়ে দেয়া হয়। সে সেখানে কোন অশান্তি সৃষ্টি করবে না। মুহাম্মদের ভেতর দয়ার সাগর উথলে উঠলো । তিনি তার আবেদন মঞ্জুর করলেন। তবে হুকুম দিলেন কেল্লার প্রাচীর ও বুরুজগুলো অক্ষুণ্ন রেখে ভিতরের বাড়ি ঘরগুলো গুড়িয়ে দিতে হবে। সঙ্গে সঙ্গে সেগুলো শুড়িয়ে দেয়ার কাজ শুরু হয়ে গেলো । হঠাৎ এক সৈন্য দেখলো প্রাচীরের একটি বুরুজে কে যেন লুকিয়ে আছে। সে তার সালারকে জানালে সালার কয়েকজন মুজাহিদ নিয়ে বুরুজ থেকে লোকটিকে টেনে বের করলেন। দেখা গেলো সে আবুল মালিকের ভাই আহমদ ইবনে আতাশ। তাকে থাকা বাতিনীকে বের করা হলো। আহমদ ইবনে আতাশের এক ছেলেও এর মধ্যে ছিলো। সবগুলোকে হাজির করা হলো সুলতানের সামনে । ২২৮ ফ্/.211000119.0010)

— পৃষ্ঠা ২২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।