দু'একজন আলেম ভিন্ন ফতোয়া দিলেও নির্ভরযোগ্য আলেমরা বাতিনীদের বিপক্ষে ফতোয়া দিলো । দেশের একজন মুফতী শায়খ আবুল হাসান আবদুর রহমান সাম্বানী ফতোয়া দিলেন। বাতিনীরা ইসলামের কোন ফেরকা তো নই; বরং তাদের কর্মকাণ্ড এতই ইসলাম বিদ্বেষী যে, ওদেরকে হত্যা করা ওয়াজিব । কারণ, মানব হত্যা ও শয়তান পূজা ছাড়া বাতিনীদের আর কোন ধর্ম নেই। ওরা শরীয়ত মানে না। মানে ওদের ইমামকে । শরীয়ত যা হারাম সাব্যস্ত করেছে সেগুলোকে ওরা হালাল বলে মানে । ইসলাম ওদেরকে বেঁচে থাকার অধিকার দিতে পারে না। মুহাম্মদ এই ফতোয়া আহমদ ইবনে আবদুল মালিকের কাছে পাঠিয়ে দিলেন। আহমদ জবাব পাঠালো, হাকিমে কেল্লা সুলতানের কাছে আবেদন করছে, তিনি যেন সেলজুকি উলামাদের কেল্লার ভিতর পাঠিয়ে দেন। বাতিনী উলামাদের সঙ্গে তারা “বহছ' বিতর্ক করবে। নিয়ে এসে তাকে “বহছের' জন্য চারজন মুহাফিজসহ ভেতরে পাঠালেন । সুলতান ভাবছিলেন এমন জটিল একটি বিষয়ের বিতর্ক দীর্ঘ সময় ধরে চলবে । কিন্তু কাজী আবুল আলা খুব তাড়াতাড়ি ফিরে এলেন এবং সুলতানের সাথে সাক্ষাত করলেন। সুলতান মুহতরাম'_ কাজী আবুল আলা হতাশার সুরে বললেন- “সময় নষ্ট না করে এ শহর জয় করার চেষ্টা করেন, এদের মতো এমন প্রতারক জাতি নেই পৃথিবীতে ৷ হাকিমে শহরের চেহারায় আমি স্পষ্ট শয়তানির ছাপ দেখেছি। এরা বহছ বা বিতর্ক কিছুই চায় না। এরা নতুন করে শক্তি সঞ্চয়ের জন্য কিছু সময় চায় ।” মুহাম্মদের সামনে বসে থাকা সালাররাও তার কথার সমর্থন করলেন। “মাননীয় কাজীয়ে ইস্পাহান'- মুহাম্মদ বললেন- আপনার তুলনায় আমি পাঠশালার শিশু । আমি ভয় পাচ্ছি, আমার কোন উদ্যোগ না আবার শরীয়তের বিরোধী হয়ে যায়। আপনি বলুন ওরা যে নিজেদেরকে মুসলমান বলে দাবী করছে সেটা কতটা সঠিক? শরীয়তের হুকুম কি, ওদেরকে ক্ষমা করে দেয়া না শেষ করে দেয়া? “একমাত্র ফয়সালা হলো বাতিনীরা শয়তানের পূজারী । ওদেরকে ক্ষমা করা অনৈসলামিক কাজ। ওরা কুরআনেরও বিকৃতি করিয়েছে। ওদের বিরুদ্ধে আপনার লড়াই অব্যাহত রাখুন” কাজী বললেন, “আরেকটা কথা, শহরের কি অবস্থা এবং শহরবাসীর কি প্রতিক্রিয়া সেটা কি আপনি দেখার চেষ্টা করেছেন?” “হ্যা সুলতান!" শহরের অবস্থা খুবই নাজুক। আর শহরবাসী হাকিমের কাছে দাবী তুলছে, যে ভাবেই হোক এ অবরোধ বন্ধ করে দেয়া হোক। হাকিমে শহরের কথায়ও আমি এটাই বুঝেছি। সে বলেছে আপনারা শহর ঘুরে ফিরে দেখুন, অনবরত পাথর বর্ষণ করে কতগুলো বাড়িঘর গুড়িয়ে দিয়েছেন। লোকজন ঘরে শোয়া বসা ছেড়ে দিয়েছে। আগুনের তীর ছুড়ে দেখুন কতগুলো বাড়িঘর জ্বালিয়ে দিয়েছেন। তবে হাকিমের কথায় বৃঝেছি একটু সময় পেলে সে বাইরে থেকে সাহায্য পাবে। অবরোধ আপনি আরো জোরদার করুন। জয় ইনশাআল্লাহ আপনারই হবে। ২২৭ ফ্/.2110001179.0010)
— পৃষ্ঠা ২২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।