পাহাড়ে চড়তে গেলেই ওরা তীর আর বর্শা ছুড়তে শুরু করেছে । তারপর মিনজানীক ব্যবহার করা হলো, একেকটা মিনজানীক এক এক মন ওজনের পাথর ছুঁড়তে পারে। মিনজানীক দিয়ে প্রাচীরে আঘাত করা হলো গোলার মতো । কিন্তু প্রাটার এত পুরো যে মিনজানীক প্রাচীরের কোন ক্ষতিই করতে পারলো না। এদিকে হাসান ইবনে সবা তার পাঠানো সেই দশ ফেদায়েনের সাফল্যের সং; শোনার জন্য অস্থির হয়ে উঠলো । এতদিনে তো মুহাম্মদ ও তার সালারদের কতল করে ওদের ফিরে আসার কথা ছিলো । অথচ এক মাসেরও অনেক বেশি হয়ে গেছে এখনো এ ধরনের কোন সংবাদ আসলো না । শেষ পর্যন্ত সে তার গুপ্তচর লাগালো দশ ফেদায়েনকে খুঁজে বের করতে । ওরা আলমোত থেকে শাহদর পর্যন্ত সম্ভাব্য সব জায়গায় খুজেও দশ ফেদায়েনের কোন হদিস করতে পারেনি । তবে এক জঙ্গল দিয়ে যাওয়ার সময় বিক্ষিপ্ত অনেকগুলো মানুষের হাড় গোড়, সাদা জুব্বা ও অন্যান্য কিছু আলামতে নিশ্চিত হলো যে, এ তাদেরই দশ ফেদায়েনের শেষ বিশ্রাম এখানে হয়েছে। এভাবে চার মাস চলে গেলো অবরোধের । এক দিন শাহদরবাসী দারুণ সাহসিকতার পরিচয় দিলো। রাতের বেলা হঠাৎ করে শহরের একটি দরজা খুলে গেলো। প্রায় দু'তিনশ লোক বর্শা ও অস্ত্রে সজ্জিত হয়ে ক্ষিপ্রগতিতে বাইরে এসে সেলজুকিদের ওপর টুটে পড়লো । সেলজুকিদের বেশ ক্ষতি করে আবার ফিরে গেলো। ওদের কয়েকজন আহত হলেও সেলজুকিরা সংখ্যায় আরো বেশি আহত হলো, দেড় দু'মাস এভাবে প্রারই তারা রাতের বেলা আক্রমণ করতো এবং ফিরে যেতো । কিন্তু এই দীর্ঘ অবরোধে শহরের ভেতরে দারুণ খাদ্য সংকট দেখা গেলো । প্রয়োজনীয় রসদপত্র ক্রমেই ফুরিয়ে এলো। একদিন সকালে শহর থেকে সাদা ঝাণ্ডাধারী এক লোক মুসলিম শিবিরে এসে জানালো সুলতানের জন্য সে এক পয়গাম নিয়ে এসেছে। এক সালার তাকে সুলতান মুহাম্মদের কাছে নিয়ে গেলো। সে সুলতানের কাছে পয়গাম পেশ করলো । পয়গাম লেখা হয়েছে কেন্লাপ হাকিম আহমদ ইবনে আব্দুল মালিকের পক্ষ থেকে । তাতে লেখা, আমরা তোমাদের এক আন্লাহ, এক রাসূল ও এক কুরআনকে মানি । এও মানি যে মুহাম্মদ (সঃ) আখেরী রাসূল আমরা । তরিকতের পূর্ণ অনুসরণ করি। তারপরও কেন আমাদেরকে স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার দেয়া হয় না। আমাদের দ্বিমত শুধু ইমামতি বা নেতৃতৃ্ নিয়ে। আপনারা আমাদের ইমামকে মানেন না। এতে কোন কিছু যায় আসে না। কারণ ইমাম নবী রাসূল নন। আমরা শুধু তার আনুগত্য করি। শরীয়তে কি জায়েয আছে, একই ধর্মের ভিন্ন এক ফেরকাকে অনুগত করার জন্য জুলুম ও জৌর জবরদস্তি করা এবং জীবন থেকে তাদেরকে বঞ্চিত করা?” মুহাম্মদকে “আনুগত্য” শব্দটা নরম করে দিলো । তাছাড়া ধর্মের ব্যাপার এসে যাওয়াতে তিনি এ ব্যাপারে উলামায়ে কেরামের ফতোয়া তলব করাটা সমীচীন মনে করলেন। তিনি আহলে সুন্নত ওয়াল জামাতের আলেমদের কাছে ফতোয়া তলব করলেন । ২২৬ ফ্/.211000119.0010)
— পৃষ্ঠা ২২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।