Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

দু'জনে ধরে শাফিয়াকে উঠাতে লাগলো ওমনিই একজনের পিঠে মুযাম্মিলের আরেকজনের পিঠে ইবনে ইউনুসের খর্জর বিধে গেলো । আরো দু'বার বিদ্ধ হলো খঞ্জর। বিনা শব্দে লাশ দুটি পড়ে গেলো মাটিতে । ওরা খুব দ্রুত লাশ দুটি নদীতে ফেলে দিয়ে আবার আগের মতো শুয়ে নাক ডাকতে লাগলো । বেশিক্ষণ গেলো না। আরো তিন ফেদায়েন এলো । প্রথমে তাদের সঙ্গীকে খুজলো। তারপর সবাইকে অঘোরে ঘুমুতে দেখে শাফিয়াকে উঠানোর জন্য ঝুঁকলো এবং কিছু বুঝার আগেই মুযাম্মিল ও ইবনে ইউনুসের খঞ্জরের আঘাতে মৃত্যুর কোলে ঢলে পড়লো । ওদের তিনজনের লাশও ফেলে দেয়া হলো নদীতে । “মুযাম্মিল ভাই?'- ইবনে ইউনুস বললো- “আর বাকী আছে পাচজন। ওদের জন্য এখানে থেকে অপেক্ষা করা যাবে না। তখন ঘটনা আঁচ করে ওরা কিন্তু সশস্ত্র ও প্রস্তুত হয়ে আসতে পারে । ওদের দু'জনকে তলোয়ার দিয়ে দিন। এতক্ষণে ওরা আগ্জে এসেছে । এখন আমরা যাব আগে । সুমনা ও শাফির়াকে তলোয়ার দেয়া হলো, আর মুযাম্মিল ও ইবনে ইউনুসের কাছে রইলো খঞ্জর। চারজন নিঃশব্দ পায়ে ফেদায়েনদের তাবুর এত কাছে গিয়ে পৌঁছলো যে, এখান থেকে ওদের কথাও শোনা যাবে এবং ওদের বের হতে হলে মুযাম্মিলদের কাছ দিয়ে যেতে হবে। “আরে আমাদের ভাইয়েরা দেখি এক মেয়ের পেছনে পড়ে আমাদেরকে ধোকা দিচ্ছে'_ ওদের একজনকে বলতে শোনা গেলো। “চলো আমরা গিয়ে দেখি। যদি কোন গণ্ডগোল দেখি আগে ওগুলোরে শেষ করবো- আরেকজন বললো । পাচজনে তাবু থেকে বের হয়ে হাঁটা দিলো । মুযাম্মিলরা এক ঝোপের আড়ালে লুকিয়ে থেকে ওৎ পেতে রইলো। পাচজন হাটতে হাটতে ওদের কাছে চলে এলো। মুযাম্মিলের ইশারায় তখনই সবাই ফেদায়েনদের ওপর হামলা করে বসলো । কিন্তু মুযাম্মিলের দুর্ভাগ্য ওর পা একটি গাছের গুড়িতে আটকে গেলো । মুযাম্মিল উঠতে যাচ্ছে তখনই এক ফেদায়েন মুযাম্মিলের ওপর খঞ্জর দিয়ে আঘাত করলো । মুযাম্মিল আঘাত বাঁচিয়ে সরে গেলো । কিন্তু তার ডান কীধ বাঁচাতে পারলো না। সেখানে যখম গভীর হয়ে গেলো । তবুও মুযাম্মিল তা খঞ্জর দিয়ে এমন জবাব দিলো যে, সেই ফেদায়েনের আর দীড়িয়ে থাকার ক্ষমতা রইলো না। ইতিমধ্যে ইবনে ইউনুসরাও বাকী চারজনকে ফেলে দিয়েছে। অল্প সময়ের মধ্যেই পীচ ফেদায়েনের জাহান্নাম নিশ্চিত হয়ে গেলো। “এই দশ ফেদায়েন যদি ওখানে পৌঁছে যেতো তাহলে সুলতান মুহাম্মদসহ সব সালার মারা পড়তেন এবং এই অবরোধের পরিণাম হতো খুবই দুঃখজনক'- মুযাশ্মিল বললো। ওদিকে শাহদর অবরোধে সেলজুকিরা এখনো সফলই বলা চলে । তবে বাতিনীরা দমবার পাত্র নয়। শহরের দুদিকে যে পাহাড় আছে সে পাহাড়েও মুজাহিদরা চড়তে চেষ্টা করেছে। কিন্তু শহরের প্রাচীরের সঙ্গে পাহাড়ের দূরত্ব এত কম যে, মুজাহিদরা শয়তানের বেহেশ্ত-১৫ ২২৫ ফড/.211000119.0010)

— পৃষ্ঠা ২২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।