মুযাম্মিলের আর কোন কথা শোনার প্রয়োজন হলো না। তার সন্দেহ দূর হয়ে গেছে। যেভাবে লুকিয়ে এসেছিলো সেভাবেই সে আবার তার সঙ্গীদের কাছে ফিরে এলো । ইতিমধ্যে সুমনাও মশক খুলে নিশ্চিত হয়েছে যে, এতে হাশীষ মিশানো আছে। কাছেই একটি নদী ছিলো । নদীতে সে ওগুলো ফেলে দিয়ে আসলো । গোশতগুলোও ফেলে দিলো। এরা বাতিনী। এখন দেখতে হবে হাসান ইবনে সবার কোন স্তরের লোক এরা। আর যাচ্ছেই বা কোথায়?'- মুযাম্মিল বললো। “আমাদের সন্দেহই ঠিক হয়েছে। শরবতে হাশীষ মেশানো ছিলো । নদীতে ওগুলো ফেলে দিয়েছি আমি । এবার আসলে বলতে হবে, আমরা শরবত খেয়ে শেষ করে ফেলেছি। দারুণ জিনিস ছিলো- সুমনা বললো । সুমনার কথা শেষ হতেই সাদা পোষাকধারী তিনজন লোক এসে ওদের কাছে বসে গেলো। “মশকের শরবত পান করেছো ভাইয়েরা? একজন জিজ্ঞেস করলো। “পান করেছি, এই শরবত বলে দিচ্ছে তোমরা আমরা ভাই ভাই । আরো পারলে দুটি মশক দিয়ে যেয়ো'- মুযাম্মিল বলতে বলতে ওদের কানের কাছে ফিস ফিস করে বললো- “আমরা শাহদর থেকে এসেছি। শায়খুল জাবালের কাছে যাচ্ছি। আমরা দু'জন ফেদায়েন, মেয়ে দুটিকে শায়খুল জাবালের খেদমতে পেশ করবো ।' “তোমরা অবরোধ ভেঙ্গে কি করে বের হলে? “আমরা অবরোধের একদিন আগে বের হয়েছি। ইমামের উত্তাদ আবদুল মালিক ইবনে আতাশ আমাদেরকে একটি পায়গাম দিয়ে ইমামের কাছে পাঠিয়েছেন ।" “পায়গামটা কি?' “জানোই তো এ তথ্য তোমাদেরকে দিতে পাবো না আমরা । আশা করি আর জিজ্ঞেসও করবে না। আমাদের পরিচয় তো প্রকাশ করেছি তোমরা আমাদের লোক বলে ।' “শাহদরের ফেদায়েনরা কি হামলাকারী সালারদের খতম করতে পারবে না? “কেন পারবে না? তবে আমাদেরকে অন্য এক হুকুম দিয়েছে । কতলের হুকুম পেলে আমরাও মুহাম্মদ ও সাঞ্জারকে খতম করতে পারবো ।” “সেটা আমরাই করবো, দেখা যাক অবরোধ কি করে ওটুট থাকে-' ওদের একজন আসল কথা বেফাস বলে ফেললো। তিন ফোদায়েন আরো কিছুক্ষণ কথা বলে ওদের পরিচয় ফাস করে দিয়ে চলে গেলো। ওরা চলে যাওয়ার পর মুযাশ্মিল সবাইকে সতর্ক করে দিয়ে বললো, আজ রাতে ঘুমানো যাবে না, সবাই ঘুমের ভান করে পড়ে থাকবে । মাঝ রাতের দিকে চুপি চুপি দুই ফেদায়েন এসে মুযাম্মিল ও ইবনে ইউনুসের ওপর ঝুঁকে অনেক্ষণ পরীক্ষা করে নিশ্চিত হলো, এরা অঘোর ঘুমাচ্ছে। মুযাম্মিল ও ইবনে ইউনুস নাক ডাকছিলো। দুই ফেদায়েন চাপা পায়ে শাফিয়া ও সুমনার কাছে গিয়ে ফিস ফিস করে বললো, “একজনেরও হুশ নেই । আরামে উঠিয়ে নাও। ২২৪ ফ্ড/.211000119.0010)
— পৃষ্ঠা ২২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।