০০০০ মুযাম্মিল সুমনা ইবনে ইউনুস ও শাফিয়া আলমোতের উদ্দেশ্যে সকালে রওয়ানা দিয়ে সন্ধ্যার দিকে চমৎকার টিলা বেষ্টিত এক জায়গায় তাবু ফেললো । অন্ধকার ঘন হয়ে আসতেই চারজন দস্তরখানায় বসে গেলো । মুযাম্মিল খাওয়ার ফাকে এমনিই সামনের দিকে তাকিয়ে চমকে উঠলো, তাদের সামনে সাদা জুববা ও পাগড়ি পরিহিত এক যুবক এক কোণে দীড়িয়ে আছে। তার পোষাক বলে দিচ্ছে সে একজন অভিজাত মানুষ । “এসো ভাই! খাবার প্রস্তুত । আমাদের সঙ্গে বসে খাও'- মুযাম্মিল তাকে বললো। “আমি মুসাফির নই'_ লোকটি অনুচ্চ হেসে বললো- “আমি আগ থেকেই এখানে আছি। তোমরা এই মাত্র এখানে এলে । এজন্য তোমরা মেহমান আমি মেজবান। আমরা এক সঙ্গে দশজন আছি। এ টিলার অন্য দিকে তীবু ফেলেছি। খাবার তো আমার খাওয়ানো উচিত ।” মুযাম্মিল ও সুমনা গভীর চোখে তাকে পর্যবেক্ষণ করতে লাগলো। ওরা দু'জনেই ছদ্নবেশ ধরেছিলো। কারণ হাসান ইবনে সবার লোকেরা ওদেরকে চিনে । যদিও ওরা এখন যৌবনের শেষ প্রান্তে। সহসা ওদেরকে দেখে অনেক আগের পরিচয়ের কেউ চিনতে পারবে না। তবুও সাবধানের মার নেই। “আমি এখনই আসছি'- এই বলে লোকটি টিলার উল্টো দিকে চলে গেলো । একটু পর আবার ফিরে এলো হাতে একটি মশক নিয়ে । মুখে তার মন ভোলানো হাসি। মশকটি দস্তরখানার ওপর রেখে বললেন, “মশকটির ভেতর বিশেষ ধরনের শরবত আছে। এটা পান করে দেখবেন আপনারা । দেখবেন আপনাদের খুব ফুরফুরে লাগবে । ক্ান্তিও দূর হয়ে যাবে । আপনাদের খাবারে আমি আর ডিষ্টার্ব দিতে চাই না।' লোকটি উঠে চলে গেলো । মুযাম্মিল বড় দ্রুত গিয়ে টিলার ওপর উঠলো । দেখলো, বিশ পচিশ কদম দূরে তিনটি মশাল জুলছে। সে লোকের পোষাকে দশজন লোক বসে খাবার খাচ্ছে। মুযাম্মিল ছোট ছোট গাছের আড়ালে আড়ালে থেকে অতি সন্তর্পণে ওদের কাছাকাছি এক জায়গায় লুকিয়ে পড়লো । এখান থেকে ওদের কথাবার্তা ভালো করে শোনা যাবে। ভাইয়েরা দারুণ মাল ভাই'- সে লোকটি সঙ্গীদের বললো- “দ্বিতীয়টাও খারাপ নয়। তবে ওর বয়স ত্রিশ বছরের একটু বেশিই হবে । তবুও দারুণ জিনিস ।' “আসলে এটা শায়খুল জাবালেরই কারামতি। এই সফরে তিনি আমাদেরকে দারুণ জিনিস দিয়েছেন” একজন বললো । “এখন বের করো ওদেরকে কিভাবে এখানে উঠিয়ে আনবে? আরেকজন বললো । 'এটা এখন নিজেদের জিনিস মনে করো ভাই, ওদেরকে উঠিয়ে আনার ব্যবস্থা আমাদের বন্ধু করে এসেছে। এক মশক শরবত ও গোশত দিয়ে এসেছে। একটু পরেই ওদের দুনিয়ার প্রতি আর কোন হুশ থাকবে না- আরেকজন বললো । ২২৩ ফ্/.211000119.0010)
— পৃষ্ঠা ২২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।