হলো পেঁচাকে। এরপর সেই অন্ধ ভিখারীকে তার কর্মচারীর মাধ্যমে পাঠিয়ে দেয়া হলো ডাক্তারের কাছে। নুরের বাবা ডাক্তারের কাছ থেকে ফিরে এলে তার হাতে আবদুল মালিক পেচাটিকে দিয়ে বললো, এর মুখ জোর করে খুলে রেখো । নুরের বাবা পেচার মুখ হা করিয়ে রাখলো । আর আবদুল মালিক পেচার মুখের ভেতর ভাজ করে একটি কাগজ ভরে দিলো । নুরের বাপকে বললো কালো একটি সুতা দিয়ে এর মুখ বেঁধে দাও। মুখ বাধা হয়ে গেলে আবদুল মালিক পেচাটিকে বাক্সে ভরে রাখলো এবং নুরের বাবার কয়েকটি প্রশ্নের উত্তর দিলো । নুরের বাবার প্রতি তার পুরোপুরি আস্থা ছিলো । নুরের বাবাও তার মেয়েকে উদ্ধারের জন্য কৌশলে এতটুকু বিশ্বস্ততা অর্জন করে নিয়েছে। এদিকে মুহাম্মদ তার তীরন্দাযদের প্রাচীরের ওপরের দিকে তীর ছোড়ার জন্য দেয়ালের কাছে পাঠালেন । কিন্তু ওপর থেকে আসা অবিরাম তীর বৃষ্টির কারণে তীরান্দাযরা বার বার ফিরে আসতে বাধ্য হলো । মুহাম্মদ কেল্লার আশ পাশে ঘুরছিলেন আর খুঁজছিলেন কোন দিক দিয়ে প্রাচীর ভাঙ্গা যায়। তার ডানে বামে সামনে পেছনে মুহাফিজ সালাররাও তার সঙ্গেই রয়েছে। তিনি সুলতান এবং সিপাহসালার হওয়ার কারণে দুশমনের আসল টার্গেট ছিলেন তিনিই । কারণ তাকে মারতে পারলে এবং তার ঝাণ্তা ফেলে দিতে পারলে বাকী লশকর পিঠ দেখাতে দেরি করবে না। তাই তিনি যেদিকে যেতেন সেদিকেই তীর নিক্ষেপ বেশি হতো । তবে তীরের নিশানা থেকে তিনি নিরাপদ দূরত্ব থাকাতে, তার কোন ক্ষতি হওয়ার আশংকা ছিলো না। ঘুরতে ঘ্বুরতে তিনি একটি গাছের কাছে পৌঁছলেন। হঠাৎ একটি তীর গাছের ওপরের দিকের ডালে এসে বিধলো । মুহাম্মদের নজর সেদিকে আটকে গেলো । তীরের সঙ্গে সাদা একটা কাগজ বাধা দেখতে পেলেন তিনি । এক সওয়ারের মাধ্যমে তিনি ডাল থেকে তীরটি খুলালেন এবং কাগজটি তীর থেকে আলাদা করলেন । কাগজের ভাজ খুলে দেখতে পেলেন তাতে লেখা- “আজ বা কাল যে কোন সময় শহর থেকে একটি পেচা পুরো ফৌজের ওপর দিয়ে উড়ে আসবে । পুরো ফৌজের ওপর দিয়ে চক্কর কেটে তারপর কোথাও অদৃশ্য হয়ে যাবে । পেচাটিকে দেখামাত্র তীর মেরে ফেলে দিতে হবে এবং যেখানে সেটি পড়বে সেখানে গিয়ে শুকনো ঘাস তার ওপর রেখে সেটা পুড়িয়ে ফেলতে হবে। না হয় সম্মুবীন হতে হবে কঠিন বিপদের । পুরো লশকরের সবাই অন্ধ হয়ে যাবে ।' মুহাম্মদ এটাকে নিরর্থক মনে করে ফেলে না দিয়ে সৈন্য বাহিনীর সবাইকে জরুরী নির্দেশ দিয়ে দিলেন। এরপর থেকে লশকরের সবার তীরের রখ হলো শহরের প্রাচীরের দিকে । ক্ষণে ক্ষণে সবার চোখ উঠে যেতে লাগলো আকাশের দিকে । সেদিন আর কিছু হলো না। পরদিন সকালে এক দিক থেকে আওয়াজ উঠলো পেচা উড়ছে, কয়েক'শ তীরের ঝাঁক সেদিকে ছুটে গেলো। এমন তীর বৃষ্টির মধ্যে একটি সুইও অক্ষত থাকার কথা নয়। পেচাটি দেহে অনেকগুলো তীর নিয়ে মাটিতে পড়ে গেলো। সুলতান মুহাম্মদ সেখানে দৌড়ে গিয়ে দেখলেন, পেচাটির মুখ কালো সুতা দিয়ে বাধা । মুহাম্মদের হুকুমে তখনই এর ওপর শুকনো ঘাস রেখে পুড়িয়ে দেয়া হলো। ২২২ ফ্/.211000119.0010)
— পৃষ্ঠা ২২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।