আরেকটি খবর হলো, কয়েকদিন আগে শাহদরের বাতিনীরা এক কাফেলা লুট করে অর্থকড়ি সোনা রুপা ছাড়াও কয়েকটি মেয়ে অপহরণ করে । এর মধ্যে নুর নামে একটি মেয়ে অসম্ভব রূপবতী । তার মা ও ভাই বাতিনী ডাকাতদের হাতে মারা গেছে। তার বাবা মেয়ের সঙ্গে চলে এসেছে। এসব রূপবতী মেয়েকে হাসান ইবনে সবার বেহেশতের হুর বানানো হয়। অনেককে বিশেষ প্রশিক্ষণ দিয়ে অন্য এলাকায় পাঠানো হয় বড় বড় শিকার ধরার জন্য । নুরকেও শয়তানের বেহেশতের হুর বানানোর জন্য নির্বাচন করা হয়। কিন্তু আবদুল মালিক ইবনে আতাশের ভাই আহম্মদ ইবনে আতাশ নুরের রূপে পাগল হয়ে তাকে বিয়ে করে ফেলে । আর নুরের বাপ হয়ে যায় আহম্মদ ইবনে আতাশের কর্মচারী । তিনি সবসময় সুযোগ খুঁজেন কিভাবে তার মেয়েকে এখান থেকে বের করা যায়। কিন্তু তিনি কোন পথ খুঁজে পান না। তারপর একদিন তারা জানতে পারে সেলজুকিরা এ কেল্লা অবরোধ করেছে। নুর তখনই নফল নামাযে দীড়িয়ে যায় । নামাযের পর সে কান্না বিজড়িত কণ্ঠে দুআ করে, হে আল্লাহ! আমি যে ঘরের হজ্ব করে এসেছি আপনি তার ইযযত সম্মান অক্ষুণ্ন রাখুন । এই বদমাশদের ধ্বংস করে দিন। তার গলা ক্রমেই উচ্চকণ্ঠ হতে থাকে । এ সময় আহমদ ইবনে আতাশ কামরায় ঢুকে নুরের এ দুআ শুনে ফেলে। “যে ঘরে তুমি আছো আল্লাহ তো সে ঘরের সম্মান রাখছেন। উঠো এখনই...এই দুআ বন্ধ করো... তুমি আমার স্ত্রী... তুমি ছাড়া পাবে না'- আহমদ ইবনে আতাশ বললো । “যদি আমার আল্লাহ সত্য হন তুমি অপদস্থ হয়ে মরবে... তুমি আমার ইবাদতে বীধা দিয়েছো, ....আমি তোমাকে লাঞ্থিত হয়ে মরতে দেখবো'_ নুর রাগে ক্রোধে কাপতে কাপতে বললো । আহমদ ইবনে আতাশ তার মুখে সজোরে একটি থাপপর মেরে কামরা থেকে বেরিয়ে গেলো । নুর একেবারে নীরব হয়ে গেলো। শহরের প্রশাসনিক সব দায়-দায়িত্ব এখন আহমদ ইবনে আতাশের কাছে। কারণ আবদুল মালিক ইবনে আতাশ অনেক বৃদ্ধ হয়ে গেছে। সে শুধু জাদুটোনা ও মন্ত্রজপের মধ্যেই সময় কাটায় । তার একটি কামরা আছে। সেখানে কেউ ঢুকলে প্রায় অচেতন হয়ে পড়ে । কারণ ভেতরে শত শত মরার খুলি ও কংকাল এবং মরার হাড় রয়েছে। এছাড়াও বিভিন্ন বাক্স ভরে রাখা আছে সাপ, পেচা এবং আরো অনেক কিছু। কেল্লা সেলজুকিদের দ্বারা অবরদদ্ধ হওয়ার পর আবদুল মালিক সে কামরায় ঢুকে দরজা বন্ধ করে দিয়ে একটি পেচা বের করলো একটি বাক্সের ভেতর থেকে । কামরার বাইরে তার খাস কর্মচারী নুরের বাপ সবসময় দীড়িয়ে থাকতো । প্রয়োজন হলেই ভেতরে তার ডাক পড়তো । আবদুল মালিক ইবনে আতাশ তিন দিন কামরা থেকে বের হলো না। এ কয়দিন নুরের বাবার হাতে সে শুধু দুধ পান করেছে। তারপর নুরের বাবাকে আদেশ দিলো অমুকের মাধ্যমে একজন অন্ধ লোক যেন ধরে আনে । একটু পর এক অন্ধ ভিখারীকে তার কামরায় ঢুকিয়ে দেয়া হলো। তাকে দুই দিন দুই রাত সে কামরায় রাখা হলো এবং তার দেহের বিভিন্ন জায়গা কেটে কেটে রক্ত বের করে সে রক্ত পান করানো ২২১ ফডড/.211000119.0010)
— পৃষ্ঠা ২২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।