Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

জানি এটা প্রায় অসম্ভব কাজ। তবুও দ্বিতীয় প্রধান কাজ শহরের পাতাল ভাগে কি আছে সেটা দেখবো আমরা । এবং শহরের চারপাশ ঘুরে দেখবো কিভাবে এবং কোন দিক দিয়ে শহরে লশকর ঢুকানো যায়। এটা না জানতে পারলে যত বড় লশকরই আমরা নিয়ে যাই না কেন সফল হতে পারবো না আমরা ।” “কোন ছদ্মবেশ নিয়ে তোমরা ওখানে যাবে? “আমরা দু'জন হাসান ইবনে সবার ফেদায়েন হয়ে যাবো ।" “এসব কিছু আমাদের ওপর ছেড়ে দিন'- ইবনে ইউনুস বললো- “কি করতে হবে না করতে হবে সবকিছু আমরা ভেবে রেখেছি। বেশির থেকে বেশি হলে আমরা মারা যাবো। আপনি যদি এ শয়তানিয়াতের ঝড় রুখতে চান কারো না কারো প্রাণ বিসর্জন দিতেই হবে- সেই হাজার হাজার প্রাণের কথা স্মরণ করুন যারা হাসান ইবনে সবার হুকুমে বাতিনীদের হাতে নিহত হয়েছে। যেদিন আমরা এ শহীদ প্রাণগুলোর কথা ভূলে যাবো সেদিন ইসলামের পতন শুরু হয়ে যাবে ।' মুযাম্মিল ও ইবনে ইউনুস এ কৌশল ঠিক করলো, বাতিনীরা যেতাবে মুসলমান সমাজে নানান ছদ্মবেশ নিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছে তেমনিভাবে একদল তৈরি করতে হবে যারা নানান বেশে হাসান ইবনে সবার দলের একেবারে ভেতরে ঢুকে শিকড় কাটার কাজ শুরু করে দেবে । মুযাম্মিলের মানসী সুমনাও এ পরিকল্পনার অন্যতম একজন। যা হোক ঠিক হলো, আলমোতে এখন মুযাম্মিল ও ইবনে ইউনুসের সঙ্গে সুমনাও যাবে। এ শুনে শাফিয়াও যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলো। ওর মনে সুমনা এতখানি জায়গা করে নিয়েছে যে, এক মুহুূর্তও সুমনাকে ছাড়া শাফিয়া কল্পনা করতে পারে না। তাছাড়া ওর যুবা বয়স হলেও ওর ওপর দিয়ে যে ঝড় গিয়েছে এতে সে অভিজ্ঞতাপুষ্ট ও পরিণত হয়ে গেছে এ বয়সেই । দুনিয়াটা এখন তার কাছে পরিষ্কার আয়নার মতো । সুমনা ভাবলো ওর এই পরিণত অভিজ্ঞতা ও রূপ যৌবন তাদের এ মিশনে ভালোই কাজ দেবে । তাই সুমনা ওর জন্য মুযাম্মিলের কাছে সুপারিশ করলে মুযাম্মিল রাজি হয়ে গেলো। তবে সুমনা শাফিয়াকে সাবধান করে দিলো । এ মিশনে ওদের বেঁচে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ, তাই যেন সে আরেকবার ভেবে দেখে । “আমি তো মৃত্যুর স্বাদ নিতেই যাচ্ছি'_ শাফিয়া পরম আত্মবিশ্বাস নিয়ে সুমনাকে এর জবাব দিলো। ০০০ কেন্লায় ঢোকার কয়েকবার ব্যর্থ হামলা চালিয়ে মুহাম্মদ ও তার সালাররা বুঝতে পারছেন এ কেল্লা তাদের ধারণার চেয়েও আরো অনেক মজবুত । শহরের প্রাচীরের ওপর সবসময় অসংখ্য বর্শাধারী ও তীরন্দাজরা মজুদ থাকে । শাহদরে আগ থেকেই সেলজুকিদের গোয়েন্দা লাগানো ছিলো । তারা এসে জানালো, শহরে সুশৃংখল সৈন্য না থাকলেও শহরের প্রত্যেকেই লড়ার জন্য ব্যাকুল হয়ে আছে এবং তাদের আত্মবিশ্বাস ও জযবা আকাশচুহ্বী ২২০ ফ্/.211000119.0010)

— পৃষ্ঠা ২২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।