Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

হাসান ইবনে সবা নিজ হাতে মুযাম্মিলকে শরাব পরিবেশন করলো । তার সঙ্গে খাবারও খেলো। পরদিন ভোরে উচু জাতের একটি ঘোড়ায় চড়ে মুযাম্মিল হাসান ইবনে সবা থেকে বিদায় নিলো । কারুকাজ করা তলোয়ার আর চকচকে খঞ্জর তার কোমরের দু'পাশে ঝুলছে। তার রুখ তখন সেলজুকিদের রাজধানী মারু। সুলতান মালিক শাহ ও নেযামুলমুলক মুযাম্মিলের কথা প্রায় ভুলেই গেছেন। তাদের কাছে মুযাম্মিল নিহত । মুযাম্মিল জীবিত শুধু সুমনা ও তার মা মায়মুনার কাছে। আহমদ আওযাল খালজান থেকে ফিরে এসে প্রথমেই সংবাদ দেয়, মুযাম্মিল হাসান ইবনে সবার লোকদের হাতে কতল হয়ে গেছে। সুলতান মালিক শাহ ও নেযামুলমুলক তখনই আহমদ আওযালের কথা মেনে নেয়। তবে সুমনা মানতে পারেনি । তার দৃঢ় বিশ্বাস মুযাম্মিল জীবিত আছে। আহমদ আওযালকে বার বার বলতে থাকে, আহমদ আওযাল যেন মুযাম্মিলকে খুঁজে বের করে । আহমদ আওযাল জানতো এই রূপসী মেয়েটি আবেগরুদ্ধ হয়ে বাস্তবতা মানতে পারছে না। সে অনেক করে বুঝাতে চেষ্টা করলো, মুযাম্মিল এই দুনিয়ায় নেই । কিন্তু সুমনা চিৎকার করে বলতো, মুযাম্মিল মরতে পারে না। হাসান ইবনে সবাকে মেরে সে মরবে । তার এই জপ উঠে যায়, হাসান ইবনে সবা জীবিত থাকলে মুযাম্মিলও জীবিত আছে। আহমদ আওযাল ও সুমনাকে কয়েকবার বলেছে, সে খালজান বা আলমোত যেতে ভয় পায় না, কিন্তু সেখানে হাসান ইবনে সবা ও তার গুপ্তবাহিনী তাকে চিনে । আর গুপ্ত বাহিনীর দু'জনকে সে কতল করে এসেছে। তাকে ওরা খুঁজে বেড়াচ্ছে। 'হায় আমি যদি ওখানে যেতে পারতাম'_ সুমনা বললো ভারী গলায়- “কিন্তু হাসান ইবনে সবার সঙ্গে আমি যে থেকেছি। ওখানকার সবাই আমাকে চেনে । হাসান ইবনে সবা তো আগে আমার কতলের নির্দেশ দিয়েছে । ওখানে গেলে আমাকে শুধু কতল করা হবে না আমার ইজ্জত লুটে নেবে ওরা । আহমদ আওযালের কাছ থেকে নিরাশ হয়ে সুমনা তার মাকেও পেরেশান করে তোলে । মা বিরক্ত হয়ে একদিন তাকে বলেছেও, সে যেন নিজেকে এত অস্থির না করে, না হলে একদিন সে পাগল হয়ে যাবে । এরপর থেকে সুমনার প্রতিদিনের কাজ হলো, সকাল হলেই ছাদে চলে যাওয়া। সুলতান মালিকশাহ সুমনা ও তার মাকে মারুতে চমৎকার একটি বাড়ি দিয়েছেন। মা মেয়ে সেখানে একলা থাকে। বার কয়েক মায়মুনা সুমনাকে ছাদ থেকে টেনে নিচে এনেছে, তাকে ধমকিয়েছে, কিন্তু সুমনার একটাই কথা, মুযাম্মিল ফিরে আসছে। ছাদ থেকে ওকে প্রথম দেখবো আমি । সুমনা ঘোড়সওয়ারীতে কেন অভিজ্ঞ। প্রায়ই সে সুলতানের মহলের আস্তাবল থেকে ঘোড়া চেয়ে নিয়ে শহরের বাইরে বেরিয়ে যায়। কিছুক্ষণ ঘুরে টুরে আবার ফিরে আসে । একদিন সুমনা তার মাকে বলে, ঘোড়া আনিয়ে দাও মা! বাইরে যাবো । ২২ ফ্ড/.211000119.0010)

— পৃষ্ঠা ২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।