Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

নির্বাচিত ফেদায়েনকে পাঠাচ্ছি। আমার পীর ও মুরশিদ আবদুল মালিক ইবনে আতাশ সেলজুকিদের এমনিই ছেড়ে দেবেন না। তিনি ওদেরকে ঠিকই বেওকুফ বানাবেন। তবুও বাইরে থেকে তাকে মদদ পৌঁছানো আমি ফরজ মনে করেছি। আমি অন্য দশটি কেল্লা দিতে রাজী কিন্তু শাহদর নয়... ফেদায়েনকে এখনই পাঠাইও। শাহদর কেল্লা হিসেবে অত্যন্ত সুরক্ষিত। এর পেছনে ও এক পাশে রয়েছে উঁচু উচু পাহাড় । সেখান দিয়ে কেন্লায় হামলা করাটা আত্মহত্যার নামান্তর ৷ অন্যদিকে কেল্লার প্রাচীরের ওপর ছোট ছোট বুরুজে সবসময় বর্শাধারী ও তীরন্দাযরা থাকে প্রস্তুত। এখান দিয়ে কেন্্রার কাছে যাওয়া মানে মৃত্যুর ঝুঁকি নেয়া। এই ঝুঁকির মধ্যেই সেলজুকিরা এ কেল্লা অবরোধ করলো । শাহদর আগে মুসলমানদের আবাদীন হলেও আবদুল মালিক ইবনে আতাশ এখানে এসে সব মুসলমানদের নির্বিচারে হত্যা করে। পরে বাতিনীদের এখানে নিয়ে আসে । তাই কেন্লার ভেতরের সাধারণ মানুষরাও মুসলমানদের জন্য হুমকি। তাই ভেতর থেকে কোন ধরনের সাহায্য পাওয়ার আশা করা বোকামি । ২০ কেল্সা ওসিমকুহে সালার আওরিজী আলমোতে হামলার কৌশল নির্ধারণ করছিলেন। এ সময় তিনি শাহদর অবরোধের খবর পেলেন। সঙ্গে সঙ্গে মুযাম্মিল আফেন্দী ও ইবনে ইউনুসকে ডাকালেন। “আমি তোমাদের দু'জনের সাহায্যে ওসিমকুহ জয় করেছি। আওরিজী বললেন- কিন্তু আমার আফসোস হচ্ছে আমি এখানে । আমার এখন শাহদর থাকার কথা ছিলো। নিজ হাতে আমি এ কেল্লা ধ্বংস করতে চাই। বাতিনীরা সেখানকার একজন মুসলমানকে জীবিত থাকতে দেয়নি । যারা পালাতে পেরেছে তারাই শুধু বাচতে পেরেছে।' “আলমোতে হামলার প্রস্তুতি আপনি অব্যাহত রাখুন'- মুযাম্মিল বললো- আলমোত জয় করতে পারলে কেয়ামত পর্যন্ত আপনার এ কৃতিত্রে ইতিহাস মানুষ স্বরণ করবে । আর এ হবে ইসলামের ইতিহাসের নবদিগন্তের এক অধ্যায়। কিন্তু চিন্তার বিষয় হলো, আলমোত এমন এক বন্ধ শহর যে, অপরিচিত কেউ সেখানে ঢুকলে কোথেকে কোথায় যাচ্ছে এর কোন হদিসই পাবে না সে। শুনেছেন তো এখন এর প্রতিরক্ষা ব্যবস্থা আরো মজবুত করে দেয়া হয়েছে। শহর এখন দু* অংশে ভাগ করা হয়েছে। একটা শহরের উপরিভাগ, আরেকটা পাতাল ভাগ । পাতাল ভাগটা তো যেন সম্পূর্ণ গোলক ধাধা । তাই আমার মতে, সেখানে হামলার আগে দেখে নেয়া উচিত শহরে কি অস্ত্র দ্বারা আর কিভাবে আক্রমণ করলে তা কার্যকর হবে । “সেখানে তোমরা যাবে কি করে? “ভালোই হলো ঘটনাক্রমে আজই এসব কথা উঠেছে। আমি ও ইবনে ইউনুস আলমোত যাবো । আমাদের প্রধান উাদ্দেশ্য হবে হাসান ইবনে সবাকে হত্যা করা। ২১৯ ফ্/.211000119.0010)

— পৃষ্ঠা ২১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।