Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

করবেন আমাদের ওপর । আমি তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, হাসান ইবনে সবার শয়তানী ফেরকাকে খতম করতে হবে আমাদের ৷ নিতে হবে নিরপরাধ খুনের প্রতিশোধ । বন্ধ করতে হবে দেশব্যাপী ছড়িয়ে পড়া রক্তপাত। ভুলে যেয়ো না এটা সেই শয়তানী ফেরকা যারা ভাইয়ের হাতে ভাইয়ের রক্ত ঝরিয়েছে। ওরা আমাদের শ্রেষ্ঠ উলামায়ে কেরাম হত্যা করেছে। নেযামুলমুলকের মতো মহান ব্যক্তিত্ব ও তার ছেলেকেও তারা রেহাই দেয়নি । “ওরা ইম্পাহান ও শাহদরসহ অনেক স্থানে মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করেছে । তোমাদের লড়তে হবে এবং কোন প্রতিদানের মোহমুক্ত হয়ে লড়তে হবে। তোমরা তো জানো মহান আল্লাহ কারো ত্যাগ ও কুরবানীকে উপেক্ষা করেন না। আমি তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি। এই অভিযানের প্রতি যদি কেউ দ্বিধাবিত থাকো বা কেউ এই জিহাদের জন্য মানসিকভাবে প্রস্তুত না থাকো তাকে আমি লশকর থেকে বের হয়ে যেতে অনুরোধ করছি। কোচ শুরু হওয়ার পর কেউ যদি পিঠ দেখাতে চেষ্টা করো তাকে সঙ্গে সঙ্গে হত্যা করা হবে । ০০০ কেল্লা আলমোতে হাসান ইবনে সবাকে আবুল মুজাফফরের হত্যার খবর ও সেলজুকি লশকরের শাহদরের দিকে কোচ করার সংবাদ জানানো হলো । প্রথম সংবাদটিতে সে কোন প্রতিক্রিয়া ব্যক্ত করলো না। তবে দ্বিতীয়টি শোনার পর তার মুখ গণ্তীর হয়ে গেলো । অথচ এর আগে মুসলমানদের বিজয় সংবাদ ও বাতিনীদের পরাজয়ের সংবাদেও তার মধ্যে কোন ভাবান্তর দেখা যেতো না। বাতিনীদের চরম বিপর্যয়ের খবরেও তার চেহারায় সামান্যতম কুঞ্ণন দেখা যেতো না। কিন্তু এবার শুধু সেলজুকিদের অভিযানের সংবাদ শুনেই তার চোখে মুখে সৃল্রতম ভাজ পড়লো কয়েকটা । “শাহদর কেন্লাবেষ্টিত খুবই মজবুত শহর'- হাসান ইবনে সবা বললো- “তাই বলে আমাদের আত্মতুষ্টিতে ভোগা ঠিক হবে না। আমাদের একের পর এক আঘাতে সেলজুকির সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। এখন ওরা আহত বাঘের মতো প্রতিশোধ নেয়ার জন্য বেরিয়েছে । ভুলে যেয়োনা কেন্ত্রা শাহদর আমার কাছে আলমোতের চেয়েও বেশি পবিত্র। আমার পীর মুরশিদ আবদুল মালিক ইবনে গুতাশ সেখানে থাকেন। যে কোন মূল্যে শাহদর বাচাতে হবে । সেলজুকিরা এ কেল্লা জয় করলে আমার উস্তাদকে বড় অপদস্থ করবে । আমাদের এমন নিয়মিত লশকর নেই যারা কোচ করে গিয়ে ওদের অবরোধকে অবরুদ্ধ করে রাখবে । তাই আমাদের পদ্ধতি আমরা প্রয়োগ করবো। এখান থেকে আহলে সুন্নতের মুবাল্লিগা হিসেবে দশজন ফেদায়েনকে পাঠিয়ে দাও। ওরা সুলতান মুহাম্মদ ও সিপাহসালারকে হত্যা করবে। আরো যদি দু'তিনজন সালার কতল করতে পারা তাহলে শুধু অবরোধই ভাঙ্গবে না পুরো লশকর পালিয়ে যাবে ।' “এর চেয়ে ভালো কোন পদ্ধতি আর হতে পারে না'- তার এক বর্ষীয়ান উপদেষ্টা বললো- “সুলতান নিহত হলেই সেলজুকিরা নিষ্প্রাণ হয়ে পড়বে । আমি আমার ২১৮ ফ্/.211000119.0010)

— পৃষ্ঠা ২১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।