“আমি জানি আমাকে হত্যার বদলে হত্যা করা হবে'_ সেই হত্যাকারী বললো- “তার মৃত্যুর আগে আমি তোমাদের সঙ্গে একটি ভালো আচরণ করতে চাই। সেটা হলো, তোমাদের আশেপাশে এমন এমন লোক আছে যাদেরকে তোমরা নিজেদের হামদর্দ মনে কর কিন্তু আসলে ওরা বাতিনী এবং ওরাও একেক জনকে হত্যা করবে ।' বাতিনী সাত আটজনের নাম বললো। এরা সবাই সরকারি কর্মচারী ছিলো। মুহাম্মদ ও সাঞ্জার তখন খুনের নেশায় বুদ হয়ে আছেন। কোন কিছু যাচাই বাছাই করার প্রয়োজন মনে করলেন না। হুকুম দিয়ে দিলেন এঁ সাত আটজনকে এখানে ধরে এনে জল্লাদের হাতে ছেড়ে দিতে । তাই করা হলো। জন্লাদ তাদের হত্যা করলো, কিন্তু ওরা মৃত্যুর আগে চিৎকার করে বলছিলেন এসব মিথ্যা, ষড়মন্ত্র। জল্লাদ যখন সর্বশেষ লোকটি হত্যা করলো তখন আবুল মুজাফফরের হত্যাকারী হো হো করে হেসে উঠলো। তাকে জিজ্ঞেস করা হলো কেন এভাবে সে হাসছে। 'হাসবো না তো কি করবো?”- হত্যাকারী বললো- “এরা সবাই নিরপরাধ ছিলো। আমার মৃত্যুর আগে আরো কিছু নিরপরাধ মুসলমানদের রক্ত দেখে যাওয়ার বড় খাহেশ ছিলো । খাহেশ পূর্ণ হলো। তোমরা আসলে সব মূর্খ গৌয়ার। বুদ্ধি খাটিয়ে কোন কাজ করতে যেয়ো না।' সুলতানের হুকুমে সেই বাতিনীকে জন্লাদ তখনই দ্বিখত্তিত করে ফেললো । “এখন আমরা কেন্ত্রা শীহদর অবরোধ করবো ।-“সাঞ্জার জনসমক্ষে চরম ক্রোধে বললেন - কাল সকালেই কোচ করবো। এ ঘোষণায় লোকদের মধ্যে তপ্ত সীসার মতো উত্তেজনা ছড়িয়ে পড়লো । আকাশ বাতাস কীপিয়ে মৃত্যু হুংকার হয়ে শ্লোগান উঠতে লাগলো । এর মধ্যেই আবুল মুজাফফরের জানাযা ও দাফন সম্পন্ন হলো। এরপর এক বিশেষ সভায় সৈন্য কোচ করার দিনও নির্ধারিত হলো । কেন্ল্রা কিভাবে অবরোধ করা হবে, কিভাবে হামলা চালানো হবে এসবের কৌশল ওজীরে আজম আবুল মুজাফফরেই ঠিক করে দিয়েছিলেন । ঠিক হলো, এ অভিযানের নেতৃত্ দেবেন মুহাম্মদ । চার দিক ঘোষণা করে দেয়া হলো যারা ফৌজে শরীক হতে চায় তারা যেন অতি সত্বর ফৌজে ভর্তি হয়ে যায়। অসংখ্য শহরবাসী সৈনিক হিসেবে ফৌজে যোগ দিলো এবং তাদেরকে দিনরাত অনবরত প্রশিক্ষণ দিয়ে উপযুক্ত করে তোলা হলো। তারপর এক সকালে সমস্ত ফৌজকে একটি ময়দানে একত্রিত করে সুলতান মুহাম্মদ তাদের উদ্দেশ্যে উত্তাল কণ্ঠে বললেন- “ইসলামের মুজাহিদরা! আমরা কোথায় যাচ্ছি এবং কেন যাচ্ছি এটা বলার প্রয়োজন নেই। কোন দেশ জয় করতে যাচ্ছি না আমরা । যাচ্ছি ইবলিসের শিকড় উপড়ে ফেলতে । কোন সুলতান বা সালতানাতের যুদ্ধ নয় এটা । আমাদের ব্যক্তিগত যুদ্ধ এটা । আমাদের সবার আল্লাহ এক রাসূল (সঃ) এক এবং ঈমানও এক । আমরা সবাই একই জায়গায় উদ্দীপ্ত হয়ে একই উদ্দেশ্যে চলেছি। কোন দেশ জয় করার জন্য নয়। জয় হলে হবে ইসলামের জয়। আল্লাহ না করুন যদি পিছু হটি আমরা আল্লাহ লানত ২১৭ ফডড/.211000119.0010)
— পৃষ্ঠা ২১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।