সংস্থান মার এখন লড়াইয়ের প্রস্তুতিতে সরগরম । ওধীরে আজম আবুল মুজাফফরের নেতৃত্বে বাতিনীদের কেল্লাগুলো পুনরুদ্ধারের জন্য সৈন্যদের নতুন করে ঝালিয়ে নেয়া হচ্ছে। আরো দলে দলে লোক সেনাবাহিনীতে যোগ দিচ্ছে। বাতিনীদের কোমর ভেঙ্গে দিতে সারা শহর এখন জেগে উঠেছে। এর মধ্যে মুহররম মাস চলে এলো । মুহররমের দশ তারিখে আবুল মুজাফফর রোযা রাখলেন। পরদিন সকালে তার সঙ্গে মুজাফফর বাইরে বের হলে সুলতান মুহাম্মদ, সাঞ্জার ও তার কয়েকজন বন্ধুর সঙ্গে দেখা হলো, তাদেরকে জানালেন, গত রাতে তিনি হযরত হুসাইন রোঃ) কে দেখেছেন। স্বপ্নে তাকে হযরত হুসাইন (রাঃ) বলছিলেন- “তাড়াতাড়ি আসো, আজকের রোজার ইফতার করবে তুমি আমার সঙ্গে। “ফকরুল মালিক'_ আবুল মুজাফফরের এক ঘনিষ্ঠ বন্ধু বললেন- “আল্লাহ যা মঞ্জুর করেন তাই তো হয়। আপনার স্বপ্ন তো খুবই নেয়ামতময়। কিন্তু আমার একটা কথা শুনুন। আজ ও কাল আপনি ঘর থেকে বের হবেন না। আমি কেমন যেন ভয় পাচ্ছি। “হযরত হুসাইন (রা) আমাকে ডেকেছেন'_ আবুল মুজাফফর মুচকি হেসে বললেন- “ আর আমি ঘরে লুকিয়ে থাকবো? এই ডাকের সাড়া তো আমাকে দিতেই হবে ।" আবুল মুজাফফর তার নিজ কার্যালয়ে গেলেন না। ঘরে বসে নফল নামায ও কুরআন তেলাওয়াত করে দিনটা কাটালেন। আসরের পর কি মনে করে ঘর থেকে বের হলেন। তার মহলের সামনেই এক অসহায় দীন-হীন লোককে দেখে তার বড় মায়া হলো । তিনি তার কাছে এগিয়ে গেলেন। মুসলমান যেন আজকে খতম হয়ে গেছে। মজলুমের ফরিয়াদ কে শুনবে এমন কাউকেই পাওয়া যায় না- লোকটি কাতর কণ্ঠে বললো। “ভাই আমার! আমি শুনবো তোমার কথা । কে তোমার ওপর জুলুম করেছে, আগে তার কথা বলো- আবুল মুজাফফর তার আরেকটু কাছে গিয়ে বললেন। লোকটি তার পকেট থেকে একটি কাগজ বের করে আবুল মুজাফফরের হাতে দিয়ে বললেন এতে তার ফরিয়াদ লেখা আছে। আবুল মুজাফফর কাগজটি পড়তে শুরু করলেন। লোকটি বড় দ্রুত তার কাপড়ের ভেতর থেকে ছুরি বের করে আবুল মুজাফফরের পেটে ঢুকিয়ে দিয়ে পুরো পেট চিড়ে ফেললো । আবুল মুজাফফরের পেটের নাড়িভুঁড়ি বেরিয়ে পড়লো । তিনিও পড়ে গেলেন । কিন্তু এই প্রথম এক বাতিনী হত্যাকারী হত্যার পর সঙ্গে সঙ্গে আত্মহত্যা করতে পারলো না। কারণ পথচারী এ ঘটনা দেখে তাকে এসে ধরে ফেললো এবং তার হাতের ছুরিটি নিয়ে নিলো । এ হত্যার খবর সারা শহরে ছড়িয়ে পড়লো বিদ্যুৎবেগে । লোকজন জমা হতে শুরু করলো সেখানে । মুহাম্মদ ও সাঞ্জারও পৌঁছে গেলো সেখানে । আবুল মুজাফফরের দেহ ততক্ষণে নিথর হয়ে গেছে। “এই বাতিনী কাফের!”_ মুহাম্মদ তাকে জিজ্ঞেস করলো- “অন্যান্য বাতিনীদের মতো কেন তুমি সঙ্গে সঙ্গে আত্মহত্যা করলে না?” ২১৬ ফ্/.211000119.0010)
— পৃষ্ঠা ২১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।