“আপনি অবশ্যই প্রস্তুত করবেন'- মুহাম্মদ বললেন-কিন্তু তিন চার দিনের বেশি যেন না লাগে । এই হামলার নেতৃতৃ আমি নিজে দেবো।” ওদিকে পরদিন শাফিয়ার জ্ঞান ফিরে। ডাক্তারের নির্দেশে তাকে ফোটা ফোটা করে মুখে দুধ ও মধু পান করানো হলো। তারপর সালার আওরিজীকে খবর দেয়া হলো, রুগীর জ্ঞান ফিরেছে। কিন্তু তিনি এসে রুগীর সঙ্গে কথা বলতে পারলেন না। কারণ শাফিয়া তখন জীবন্ত লাশ। তিনি অনুভব করলেন এর সঙ্গে কোন অভিজ্ঞ মেয়ে মানুষ সার্বক্ষণিক থাকা উচিত । আওরিজী তাই মুযাম্মিলের সঙ্গে এ ব্যাপারে আলাপ করলেন । মুযাম্মিল তখনই শাফিয়ার কাছে পাঠিয়ে দিলো সুমনাকে। সেদিন সারা দিনই তাকে সামান্য সামান্য করে মধু আর দুধ পান করানো হলো। সেদিন শাফিয়া ভাঙ্গা ভাঙ্গা কিছু শব্দ মাত্র মুখ দিয়ে বের করতে পারলো । পরদিন সকালে উঠে সুমনা দেখলো, আজ শাফিয়া অনেকটা চাঙ্গা বোধ করছে এবং ভালো করে কথাও বলতে পারছে । সুমনা তাকে জিজ্ঞেস করলো, সে কোথায় থাকে এবং এই দুরবস্থা নিয়ে কোথেকে এসেছে। শাফিয়া বললো, সে এখান থেকে গিয়েছিলো এবং এখানেই ফিরে এসেছে। “আমি যখন এখান থেকে যাই তখন আমার সঙ্গে ছিলো আমার চাচা ও ছোট বোন। কিন্তু ফিরতে হলো আমাকে বড্ড একা হয়ে'- শাফিয়া বললো । শাফিয়া সুমনাকে পুরো ঘটনার খুঁটিনাটি শোনালো । সেই ডাকু সরদার যরতুশকে হত্যা করে সেখান থেকে এ পর্যন্ত তার অনেক বিপদ সরাতে হয়েছে। তবে যরতুশের পথের চিত্র শাফিয়াকে সঠিক পথই দেখিয়েছে। কিন্তু পথের প্রতিটি বাকেই তার জন্য ওৎ পেতেছিলো মৃত্যুদূত। এক জঙ্গলে তো শাফিয়া ও তার ঘোড়া কয়েকটি ক্ষুধার্ত নেকড়ের কবলে পড়ে। একাধারে পাঁচটি ঘোড়া তার ঘোড়াকে ধাওয়া করে । ঘোড়াও শাফিয়াকে নিয়ে বিদ্যুৎ গতিতে ছুটলো। কিন্তু একটু পরেই নেকড়েগুলো ঘোড়ার একেবারে কাছে চলে আসলো । ব্যবধান মাত্র দুই আড়াই হাত। এ সময় শাফিয়া দেখলো একটি গাছ থেকে লতার মতো ডাল ঝুলছে সেটার নিচে পৌঁছতেই শাফিয়া ডালে ধরে ঝুলে পড়লো । নেকড়েগুলো শাফিয়ার দিকে তাকালোও না। তাদের শিকার তো ঘোড়া, পলকা দেহের শাফিয়াকে দিয়ে তাদের কি হবে। এভাবে শাফিয়া দৈবক্রমে আরো কয়েকবার নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে যায়। তবে সফরের শেষ আট দশ দিন ছিলো তার জন্য কেয়ামতের বিভীষিকার চেয়েও যন্ত্রণাদায়ক । খাবারও পানি সব ফুরিয়ে গিয়েছিলো । এক সময় তার সর্বশেষ ঘোড়াটিও বিষধর সাপের দংশনে মারা পড়ে । এরপর শাফিয়ার পথচলা শুরু হয় পায়দল। এবং একদিন জীবন্ত লাশ হয়ে এখানে পৌঁছে। সুমনার কাছ থেকে সালার আওরিজী এ ঘটনা জানার পর শাফিয়াকে সরাসরি মেহমান করে নেয়ার নির্দেশ দিলেন। ২১৫ ফ্/.211000119.0010)
— পৃষ্ঠা ২১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।