পরদিন জুমুআর নামাযের সময় মসজিদে লোকে ভরে গেলো । তিল ধারণের জায়গা রইলো না আর। খুতবার আগে তিনি সুলতান বরকিয়ারকের অসুস্থতা সম্পর্কে উচু আওয়াজে বললেন, মাধ্যমে জানতে পেরেছি, বাতিনীরা তাকে তাবীজ করেছে । আমি তিন চার দিনের মধ্যে এর ব্যবস্থা করছি। থাকতো । যাতে কোন হামলাকারী হামলা করতে না পারে। পরদিন ভোরে আবুল আলা ফজরের নামাযের সময় মেহরাবে গিয়ে দাড়ালেন । একামত দিচ্ছেলো। এ সময় দ্বিতীয় কাতার থেকে এক লোক সামনের কাতারের দু'জনকে প্রচণ্ড ধাকা দিলো। দু'জনে হুড়মুড় করে গিয়ে পড়লো ইমাম সাহেবের ওপর । ইতিমধ্যে লোকটি খঞ্জর বের করে ফেলেছে । আবুল আলা ঘটনার আকম্মিকতায় চমকে উঠে পেছন ফিরতে যাচ্ছিলেন। ততক্ষণে তার বুকে খঞ্জর বিদ্ধ হয়ে গেছে। মুসল্লীরাও কিংকর্তব্যবিমূঢ় । কিছু বুঝে উঠার আগেই হত্যাকারী মিশ্বরে উঠে “শায়খুল জাবাল ইমাম হাসান ইবনে সবার নামে'- ঘোষণা দিয়ে খঞ্জরটি তার বুকে বিদ্ধ করে দিলো। বাতিনীরা আরেকজন শ্রেষ্ঠ আলেমকে হত্যা করলো । এ ঘটনা পঞ্চম হিজরীর শেষ বর্ষে। আঘাত পেলেন। এ আঘাতে তিনি প্রায় নির্বাক হয়ে গেলেন। আর অন্যরা তো জ্বলে উঠলো আগুনের মতো । সবচেয়ে বেশি ক্রোধ প্রকাশ করলো সুলতানের ছোট ভাই সাঞ্জার সে ঘোষণা দিলো, বাতিনীদের কেল্লাগুলোর ওপর হামলা করা হবে । আর মারুতে ফেরা হবে তখনই যখন বাতিনীদের পরিবারের নাম নিশানা মুছে যাবে। সেলজুকি সালতানাতের ওজীরে আজম তখন ফখরুল মিলক আব্দুল মুজাফফর আলী। তিনি তিন বছর আগে বাতিনীদের হাতে নিহত হওয়া ওজীরে আজম নেযামুল মুলকের ছেলে। বাবার মতোই তিনি অত্যন্ত প্রাজ্ঞ ও অতি দূরদর্শী ছিলেন। তিনি কাজী আবুল আলার হত্যার প্রতিক্রিয়ায় সাঞ্জারের এই ঘোষণায় চিন্তিত হয়ে পড়লেন। তিনি ংকা করলেন, এই প্রতিক্রিয়ার কারণে যদি অতি ভাবাবেগ প্রকাশ হয়ে যায় তাহলে ভুল হওয়ার অধিক সম্ভাবনা রয়েছে। ব্যাপারটা নিয়ে তিনি তাদেরকে কিছু পরামর্শ দিলেন। “এখন আমরা ভাবনা-চিন্তার মধ্যে বেশি সময় ব্যয় করবো না*_ মুহাম্মদ বললেন-'এখন আমাদের কেল্লা আলমোত বা বাতিনীদের আরেকটি বড় আস্তানা কেন্তরা শাহদরে হামলা করা উচিত। আমি এই ফয়সালার সমর্থন চাই। কেন্লায় হাসান ইবনে সবার উত্তাদ মালেক ইবনে গুতাশ থাকে । ওযীরে আজম আবুল মুযাফফর শুধু ওযীরে আজমই ছিলেন না। তিনি রণাঙ্গনের একজন সেনানায়কও ছিলেন । তিনি মুহাম্মদ ও সাঞ্জারকে বললেন তাকে যাতে অনুমতি দেয়া হয় যে, তার তত্বাবধানে সৈন্যদের প্রস্তুত করা হবে। ২১৪ ফ্ড/.211000119.0010)
— পৃষ্ঠা ২১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।