Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

বরকিয়ারক আসলেই অসুস্থ হয়ে পড়েছিলেন। তাই মসজিদে মসজিদে তার সুস্থতার জন্য দুআ হতে লাগলো । সারা সালতানাতে এবং ইম্পাহানেও এ খবর পৌছলো। ইম্পাহানের সর্বাধিক জনপ্রিয় আলেম কাজী আবুল আলা এ খবর পেয়ে মারুতে ছুটে এলেন । সুলতান বরকিয়ারক তাকে আধ্যাত্মিক গুরু বলে মান্য করতেন। তিনি এসে দেখলেন বরকিয়ারকের মধ্যে কোন প্রাণোচ্ছলতা নেই। কিন্তু শারীরিকভাবে তার কোন অসুখ ছিলো না। বরকিয়ারককে জিজ্ঞেস করলে বরকিয়ারক আবুল আলাকে বললেন, তিনি বলতে পারবেন না তার কেমন বোধ হয়। সবকিছু কেমন ছাড়া ছাড়া লাগে । আর সবসময় ভয় হয় কখন না জানি কি ঘটে যায়। অসুখটা কি? “এটা বলতে পারলে তো এতক্ষণে তাকে সুস্থ করে তুলতাম*- হাকিম বললেন-_ “আমি আমার সব চিকিৎসা বিদ্যা ও অভিজ্ঞতা প্রয়োগ করেও তাকে সুস্থ করতে পারবো না। মনে হয় তার মন মগজে এমন কোন বোঝা চেপে বসেছে সেটা তিনি বলতেও পারছেন না কাউকে বোঝাতেও পারছেন না।' বরকিয়ারককে তিনি জিজ্ঞেস করলেন, এমন কি বোঝা আপনার মনে চেপে বসেছে যাতে আপনার এ অবস্থা হয়েছে। বরকিয়ারক তাকে কিছু বুঝাতে পারলেন না। “আমার ভালো করে মনে আছে'_ কাজী আবুল আলা বললেন- “আমার ওয়ালেদে মুহতারামকে বাতিনীরা ধোকা দিয়ে এমন বিষ প্রয়োগ করে যে, তিনি আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়েন। মনে হয় আপনার অজান্তে আপনাকেও বাতিনীরা কিছু খাইয়েছে। “এই সন্দেহেও উনাকে ওঁষধ দিয়েছি'_ ডাক্তার বললেন- “এধরনের কোন কিছু যদি তাকে প্রয়োগ করতো তাহলে আমার ওঁষধেই সব দূর হয়ে যেতো, ব্যাপার অন্যকিছু হবে।” “আজ রাতে আমি কাশফে বসবো, আন্মাহ তাআলা আমাকে এ শক্তি দান করেছেন। আমার সন্দেহ এটা কোন তাবিজের প্রতিক্রিয়া । হাসান ইবনে সবা এসব জাদুটোনা তার শক্রদের বিরুদ্ধে আগেও ব্যবহার করেছে। ঘটনা এমন হলে আল্লাহ চাহে তো আজ রাতেই তা জানা যাবে। আবুল আলা বললেন। তার শয্যার জন্য বিশেষ একটা কামরা দেয়া হলো। এশার নামাযের পর গিয়ে তিনি সে কামরায় ঢুকলেন এবং ফজর পর্যন্ত জায়নামাযে বসে কাটালেন । সূর্যোদয়ের পর তিনি বরকিয়ারকের কাছে গেলেন। “আমার সন্দেহই ঠিক হয়েছে- আবুল আলা জানালেন- “এটা জাদুকৃত তাবিজের প্রতিক্রিয়া । কিন্তু হাসান ইবনে সবা নয় এখানকার কেউ আপনাকে খতম করতে চায়। আমি এর আছর তুড়ি দেবো । তবে এখানে নয়। তিন চার রাত একাধারে জাগতে হবে। আমার তাবীজ হলে আপনার কাছে পৌঁছে দেবো ।" কাজী আবুল আলা পরদিন ইস্পাহান চলে গেলেন। ইস্পাহান পৌঁছার পর লোকজন তাকে ঘিরে ধরে সুলতান বরকিয়ারকের অবস্থা সম্পর্কে জানতে চাইলো। তিনি বললেন, কাল যেহেতু জুমা । কালই সবাইকে জানাবো । ২১৩ ফ্/.211000119.0010)

— পৃষ্ঠা ২১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।