মুযাম্মিল!'_ বরকিয়ারক রহস্যময় গলায় ডাকলেন- “সুমনা আমার সঙ্গে এসেছিলো । তবে ফেরা আমার সঙ্গে হবে না, পথে সে আমাকে এমন কথাও বলেনি যাতে প্রকাশ পায়, সে এখনই তোমার সঙ্গে প্রণয়সূত্রে আবদ্ধ হতে চায়। ওর কথা একটাই, সে জিহাদ করতে চায়। কিন্তু সে এর সুযোগ পাচ্ছে না। তুমি কি এটা পছন্দ করবে না ওসিমকুহের এই বিজয় মুহূর্তে তোমাদের শুভ বিবাহ আজই এখানে সম্পন্ন হোক। নিরানন্দ জলসায় এতক্ষণ পর সবাই আনন্দে অনুপ্রাণিত হয়ে উঠলো । সুমনা ও মুযাম্মিল তাদের অমর প্রেমের ওপর হাসান ইবনে সবা ও বাতিনীদের ধ্বংস সম্পর্কে সর্বপ্রাধান্য দিয়ে রেখেছিলো। কিন্তু যৌবনের বসন্তকাল তো কোন প্রতিজ্ঞা সমান্তির অপেক্ষা করে না। লজ্জা রাঙা হলেও বর কন্যা মুখফুটে কিছু বললো না তাই । তাদের নীরবতা যেন ফুলশয্যার প্রেমময় ডাক শোনার অধীর প্রতীক্ষার কথা ঘোষণা করলো। সেদিন সন্ধ্যাতেই ওসিমকুহে সুমনা ও মুযাম্মিলের বিয়ে হয়ে গেলো। দক্ষিণা একটি কামরা ওদের বাসর সঙ্জার জন্য মনোলোভা করে সাজানো হলো। এশার নামাযের পর পরই বর কনের হাসিতে বাসর ঘর হয়ে উঠলো প্রাণময়। পরদিনই বরকিয়ারক মারু ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। দুপুরের খাবারের পরই তিনি রওয়ানা হলেন। খাবার খাচ্ছেন এমন সময় দারোয়ান এসে জানালো একটি মেয়ে এসেছে। বড় মন্দ অবস্থা তার। অনেক পথ সফর করে নাকি এসেছে। বরকিয়ারক তখনই তাকে এখানে আনার নির্দেশ দিলেন । তাকে দেখে । এ যেন কবর থেকে উঠে আসা একটা নারী - লাশ। চোখ দুটি ভেতরে ঢুকে গেছে। মুখ খোলা । তাকে জিজ্ঞেস করা হলো। “আমার নাম শাফিয়া'_ মেয়েটি কোনক্রমে বললো- আমি এখানকারই মেয়ে । আবু জান্দালের ভাতিজি ।' এতটুকু বলেই মেয়েটির দেহ এলিয়ে পড়লো । বেহুশ হয়ে গেলো শাফিয়া। “তাড়াতাড়ি ওকে উঠিয়ে ডাক্তারের কাছে নিয়ে যাও,_ বরকিয়ারক নির্দেশ দিলেন- 'এ অসুস্থ এবং ভীষণ ক্ষুধার্তও । জ্ঞান ফিরে এলে যত্ন করে খাওয়াবে ওকে । তারপর আমি এখানে থাকলে আমাকে জানাবে । না হয় সালার আওরিজীকে জানাবে । শাফিয়া ১৬/১৭ দিন পর ওসিমকুহে পৌঁছে। ০০০০ মারু পৌঁছেই বরকিয়ারক প্রথমে ঘোষণা করলেন এখন তিনি সুলতান নন, মুহাম্মদ ও সাঞ্জার এখন থেকে সেলজুকি সুলতান। বরকিয়ারক এত দিনে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তাই লোকেরা এই ঘোষণা খুশি মনে নিলো না। অনেকে মনে করলো, ভাইদের বিরোধের জের ধরে বোধহয় সুলতান এ সিদ্ধান্ত নিয়েছেন। করে দেয় অসুস্থতার কারণে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন এবং সবাই যেন মুহাম্মদ ও সাল্সারের আনুগত্য মেনে নেয়। ২১২ ফ্ড/.211000119.0010)
— পৃষ্ঠা ২১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।