'পুরো সালতানাতের লশকর যদি আপনি আলমোতে পাঠান তবুও সে কেন্রা উদ্ধার করা যাবে না।”_ মুসলিম বললো- “কারণ বাতিনীরা বড়ই যবরদস্ত যুদ্ধবাজ। তাছাড়া কেল্লা অনেক উঁচুতে নির্মিত। এর তিন দিক নদী বেষ্টিত। আপনি নিজে একবার গিয়ে দেখলে বুঝতে পারবেন এ কেল্লা কতটা অজেয় ।' “আমি এ কেল্লা খুব ভালো করে দেখেছি'- সালার আওরিজী বললেন- “এ কেল্লা জয় অসম্ভব না হলেও অত্যন্ত মুশকিলের ব্যাপার তো বটেই। কিন্তু ভাবনার বিষয় হলো আসল শক্তিটা কোথায়? সেটা হলো হাসান ইবনে সবা। এই একটা লোককে খতম করলে শুধু আলমোতই নয় সমস্ত বাতিনী ও তাদের উথ্থানের রহস্য আমাদের আমাদের বড় বড় আলেম ও হাকীমদের হত্যা করেছে এবং করছে।' “আমি এত দিন কি বলে এসেছি। সেই জানবাষ তো এখানেই আছে। একজন আমি আরেকজন ইবনে ইউনুস। জানি, আমরা সরাসরি গিয়ে হাসান ইবনে সবাকে হত্যা করা যাবে না। আমাদের চালবাজি করতে হবে। আপনি অনুমতি দিলে আমি আরো কিছু জানবায তৈরি করবো'- মুযাম্মিল আফেন্দী বললো । অনেক আলোচনার পর সিদ্ধান্ত হলো হাসান ইবনে সবাকে হত্যা করলে এভাবেই ধোকা দিয়ে করতে হবে । এরপর সুলতান বরকিয়ারক আরেকটা বিষয় উত্থাপন করলেন। তিনি বললেন, সালতানাতের দায়িত্ব শাসন করার মতো শারীরিক সক্ষমতা আমার ফুরিয়ে আসছে। তিনি আরো বললেন- “আমাদের তিন ভাইয়ের জন্য সালতানাতকে তিনভাগে ভাগ করা হয়েছিলো । আমার প্রত্যাশা ছিলো এতে সালতানাতের আভ্যন্তরীণ ও প্রতিরক্ষা শক্তি সুসংহত হবে । এটা হচ্ছিলোও। কারণ আমাদের তিন ভাইয়ের মধ্যে সবসময় পারস্পরিক প্রীতি ও সৌহার্দ বজায় ছিলো। তারা আমার ফয়সালাকে সব সময় মেনে চলেছে। কিন্তু এখন আমি কঠিনভাবে অনুভব করছি। সালতানাতের দায়িত্বভার এখন আর বইতে পারবো না। সেই ধৈর্যক্ষমতাও আমার মধ্যে অবশিষ্ট নেই। আমি তোমাদের সবার পরামর্শ নিচ্ছি না বরং ফয়সালা শোনাচ্ছি। আজ থেকে আমার দু'ভাই মুহাম্মদ ও সাঞ্জার সালতানাতের সুলতান হবে । সালতানাত তিন অংশে নয় দু* অংশে বিভক্ত হবে এবং কেন্দ্রীয় শাসন ক্ষমতা থাকবে মারুতে। সবার ওপর নিঃশব্দতা নেমে এলো। এই আচমকা কথাটার জন্য কেউ প্রস্তুত ছিলো না। আওরিজী বরকিয়ারকের এই সিদ্ধান্তের বিরুদ্ধে কিছু বললেন। অন্যরাও সেটা সমর্থন করলো। কিন্তু বরকিয়ারক তার সিদ্ধান্তে অটল রইলেন। এ ব্যাপারে সবাইকে আবেগ পরিত্যাগ করে বাস্তবতা মেনে নিতে বললেন। “সালতানাতের সঙ্গে সব সম্পর্ক চুকিয়ে দেবো না আমি'_ বরকিয়ারক বললেন-_ “যেখানেই আমার প্রয়োজন হবে সেখানে আমি পৌঁছে যাবো । আমার জানমাল সালতানাতের জন্য ওয়াকফকৃত। এই সিদ্ধান্তের কারণে বরকিয়ারকের চেহারায় কোন হতাশা বা ভ্রান্তির ছাপ দেখা গেলো না। চোখে মুখে একটুকরো নির্মল মিষ্টি হাসি ঝুলছে। মুচকি হেসে তিনি মুযাম্মিল আফেন্দীর দিকে তাকালেন। ২১১ ফ্/.211000119.0010)
— পৃষ্ঠা ২১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।