শাফিয়ার নিজের চুল ছিড়তে ইচ্ছে করলো । কেন সে নিজেকে হাসান ইবনে সবার হুর বলে পরিচয় দিতে গেলো । সে এবার নিজের প্রভূত ধর্মীয় পরিচয় দিলো যে, সে মুসলমান । কিন্তু যরতুশ এটাকেও একটা ধোকা বলে ধরে নিলো। হতাশ হয়ে শাফিয়া গভীর ভাবনায় ডুবে গেলো । অনেক ভেবে একটা আলোর পথ দেখতে পেলো সে। দেখা যাক তার পরিকল্পনা কাজে লাগে কিনা। “ঠিক আছে যরতুশ! শুধু আজকের রাতটাই। আমার শর্ত মেনে নাও। সকালে আমাকে ছেড়ে দিয়ো'- শাফিয়া অনুনয়ের সুরে বললো । “ঠিক আছে মেনে নিলাম ।" তাহলে নকশার কাপড়টা দাও ।' “রাতে এটা আমার, সকালে হবে তোমার'- যরতুশ তার পকেটে রেখে বললো । যরতুশ কথা বলছে আর দু'এক ঢোক করে শরাব পান করছে। শাফিয়াকে রজী হতে দেখে তার শরাব পানের মাত্রা দ্বিগুণ করে দিলো । শাফিয়াকে বড় আদরে বিছানায় শোয়ালো। একদিকে পেয়ালারপর পেয়ালা মদের নেশা অন্যদিকে শাফিয়ার জীবন গ্রাসী যৌবনের নেশায় তখন সে প্রায় বেহুশ । শাফিয়ার হাত যে তার নাভীর কাছে চলে গেছে সেটা যরতুশের এ অবস্থায় লক্ষ্য করার বিষয় নয়। যরতুশ যেই হেলেদুলে শাফিয়ার ওপর ঝুঁকলো। শাফিয়া তখন এক ঝটকায় তার নাতীর নিচের কাপড়টা থেকে খঞ্জর বের করে পুরো শক্তিতে যরতুশের বুকে গেঁথে দিলো । যরতুশ বুকে দু'হাত রেখে কাটা কলাগাছের মতো চিত হয়ে পড়লো । তার মুখ দিয়ে কোন শব্দ বের হলো না। হতভম্বে বড় বড় হয়ে যাওয়া চোখ দুটি খোলা রেখে নিথর হয়ে গেলো। শীফিয়া দ্রুত তার আলখেল্লার পকেট থেকে নকশাটা বের করে আলোতে ধরে কোনদিকে কিভাবে যাবে সেটা মুখস্থ করে নিলো । পড়া হয়ে গেলে আলোটা নিভিয়ে দিয়ে অতি সন্তর্পণে তাবু থেকে বের হয়ে গেলো । বাইরে কারো কোন শব্দ পাওয়া গেলো না, অন্যান্য তাবুগুলোও অন্ধকার । অর্থাৎ তার নওকররা সব গভীর ঘুমে এখন। ঘোড়ার জিন কাছেই রাখা ছিলো। জিন হাতে সে ঘোড়ায় চড়ে বসলো । তারপর কেউ যাতে ঘোড়ার শব্দে জেগে না উঠে এজন্য বিনা শব্দে ঘোড়াকে অনেক্ষণ হাটিয়ে চললো । যথেষ্ট দূরে আসার পর গতি আরো বাড়িয়ে দিলো। ১৯ সুলতান বরকিয়ারক ছোট দু'ভাই মুহাম্মদ ও সাঞ্জারকে নিয়ে ওসিমকুহ বিজয়ের কয়েকদিন পরই সালার আওরিজী ও মুযাম্মিল আফেন্দীকে মোবারকবাদ জানানোর জন্য ওসিমকুহ পৌঁছেন। পৌঁছেই তিন ভাই সালার আওরিজী, মুযাম্মিল আফেন্দী ও ইবনে ইউনুসকে ইসলামের বীর শ্রেষ্ঠের খেতাবে ভূষিত করেন। কিন্তু সালার আওরিজী ।'- সুলতান বরকিয়ারক সেদিনই বলেন- শুধু কেল্লা জয় করলেই আমাদের কাজ হবে না। অ'মাদের লক্ষ্য হলো, হাসান ইবনে সবা ও তার ছড়িয়ে দেয়া আকীদাকে খতম করা। এজন্য আলমোত দখল করা জরুরি । না হয় আমরা সফল হবো না।' ২১০ ফ্/.211000119.0010)
— পৃষ্ঠা ২১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।