অস্বীকার করলো । কয়েকজন সিপাহী দৌড়ে এলো। ওরা সব হাসান ইবনে সবার লোক। তারা তাকে পাগল বলে পাকড়াও করে ঘোড় দৌড়ের ময়দানে নিয়ে গেলো। সারা শহর হৈ হৈ করে ময়দানে গিয়ে ভিড় করলো । ফৌজের ছোট একটা দল ওখানে এসে গেলো । তাদের সঙ্গে তাদের সিপাহসালারও ছিলো । এরা সবই হাসানের শিষ্য । শহরের সবার মুখে 'পাগল” আর পাগল, কেউ মানতে চাচ্ছিলো ইনি না মেহদী উলবী এবং এই শহরের আমীর । সিপাহসালার তার বাহু ধরে একটু উচু জায়গায় দাড় করালো, সবাই যাতে তাকে দেখতে পায়। “'আলমোতের লোকেরা'_ সিপাহসালার ঘোষণা করলো- “এই যে একটি পাগল সারা শহরে অশান্তি সৃষ্টি করে বেড়াচ্ছে । আপনারা কি তাকে আমীরে শহর বলে মানবেন? সমস্বরে লোকেরা তাকে আমীর মানতে অস্বীকার করলো । “ইনি যদি বাস্তবে মেহদী উলবী হনও তবুও তাকে আমরা আমীরে শহর মানতে পারি না। কারণ তিনি পাগল'- সিপাহসালার বললো । মেহদী উলবী কখনো সিপাহসালারের দিকে, কখনো সিপাহীদের দিকে, কখনো সমবেত লোকদের দিকে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে তাকাতে লাগলো । সবাই তার এই হাবভাব দেখে আরো নিশ্চিত হলো এ নিশ্চয় পাগল । সিপাহসালার লোকদের বললো, এত বড় শহরের প্রতিরক্ষার জন্য এত দিন কোন ফৌজ ছিলো না। শহরের নিরাপত্তা ও লোকদের জীবন ও সম্পদ রক্ষার জন্য বড় এক ফৌজ বানানো হয়েছে। এর ব্যয়ভার ও নেতৃত্ব দিয়েছেন ইমাম হাসান ইবনে সবা। তাই ফৌজের সিদ্ধান্ত হলো হাসান ইবনে সবা এই শহরের আমীর। এত দিনে শহরের অসংখ্য লোক হাসান ইবনে সবার শিষ্য হয়েছে । তারা সবাই এক যোগে বললো, আমীরে শহর হবে হাসান ইবনে সবা । হাসান আমীরে শহর হয়ে মেহদী উলবীর পরিবারের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করে দিলো। ০১০০০ মুযাম্মিল আফেন্দী চল্লিশ দিন পর কয়েদখানা থেকে বের হলো । তার মেহদী উলবীর মতো পাগল হয়ে বের হওয়ার কথা ছিলো । কিন্তু সে বুক ফুলিয়ে কাধ উচিয়ে বের হলো। যেন এক রগচটা আমীরে শহর বের হয়েছে। রাস্তায় কাউকে দেখলেই তাকে হত্যা করবে, দূর থেকে হাসান ইবনে সবা তাকে আসতে দেখে উষ্ণ সংবর্ধনা জানালো। 'এসে গেছো মুযাম্মিল'- হাসান ইবনে সবার উষ্ণ কণ্ঠ- এখন তোমার কাজ কি? কাজ আমার একটাই । মরে যাবো এবং নেযামুল মুলককে হত্যা করবো'- মুযাম্মিল আফেন্দীর বিষাদপূর্ণ গলা । “কবে যাবে? “যখন আপনি হুকুম করবেন, বললে আজই রওয়ানা দেবো । কয়েকদিনের মধ্যে নেযামুলমুলকের মাথা কেটে আপনার কাছে পেশ করবো । ২১ ফ্/.211000119.0010)
— পৃষ্ঠা ২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।