“আজ ও কাল রাতে তুমি আমার সঙ্গে থাকবে । এখন নিজেই বুঝে নাও কী শর্ত আমার ।' “আমি বুঝে গেছি, তুমি আমার আবরু কিনতে চাচ্ছ। আমি রাজী না হলে? পালাতে চাও তাহলে বড় করুণ মৃত্যু হবে তোমার ।” “আমি কে তুমি কি ভুলে গেছো? আকাশ থেকে নেমে আসা হাসান ইবনে সবা আমার মালিক । আমাকে তিনি আর কিছু সময় অনুপস্থিত দেখলেই জেনে যাবেন আমি কোথায় আছি। তোমার কি পরিণাম করবেন তুমি তা জানো না। রক্তপায়ী কুকুর তোমার ওপর ছেড়ে দেবেন। তোমার কবীলার সব মেয়েকে উঠিয়ে কেল্লা আলমোতে নিয়ে যাবে । “এসব ভালো করেই জানি আমি । হাসান ইবনে সবা আল্লাহর নয় ইবলিসের পাঠানো ইমাম । ইবলিসের শক্তিই তার শক্তি। আর তুমি যে আবরু ইজ্জতের কথা বলছো সেটা তো তোমার মধ্যে নেই । তোমার মতো এমন সুন্দরী মেয়ের গায়ে কখনো হাত লাগাইনি আমি । জীবনে এই প্রথম এমন সুন্দরী মেয়ে আমার হাতে এসেছে। তুমি কি আমার এই সম্মান মূল্যায়ন করবে না যে, শুধু দু'রাত তোমাকে আমার সঙ্গে রাখতে চাইছি? তারপর তো তুমি সারা জীবনের জন্য মুক্ত ।” “তোমার চেয়ে অনেক বড় বড় বদ ও শয়তানের পাল্লায় পড়েছি। কিন্তু কারো জালে আমি পা দেইনি । তুমিই প্রথম এক বদলোক যার জালে আমি ফেঁসে গেছি। দু'রাত তো দূরের কথা দুই মুহূর্তও আমি তোমার এখানে থাকবো না।' যরতুশ বিদ্রপাত্মক হাসি হেসে শাফিয়ার কাধে হাত রেখে বললো, “তোমাকে প্রথমবার দেখে আমি বিশ্বাস করতে পারিনি যে, তুমি মানুষ । না, তোমাকে আমার শর্ত মানতেই হবে। তুমি আত্মহত্যা করতে চাইলেও আমি তা করতে দেবো না।” শাফিয়া গভীর ভাবনায় ডুবে গেলো । সে ভাবতে লাগলো তার আসল পরিচয় বলে দেবে কিনা। তার চাচা ও খাজানার কথা বলে দেবে কিনা । খাজানার লোভ দেখালে হয়তো সে গলতে পারে । এই ভেবে সে ওসিমকুহ থেকে সেই খাজানার গ্রামে পর্যন্ত যা ঘটেছে পুরো ঘটনা সরদারকে শোনালো । কিন্তু সরদারকে এই লোভে লোভী করা গেলো না। তার বিশ্বাস এসব খাজানার লোভে যারা যায় তারা নানান ধরনের হিংস্র প্রাণী ও মানববেশী প্রেতাত্মার শিকার হয়ে মারা যায়। “আমি সেখানে খাজানা আনতে কখনো যাবো না'- যরতুশ শাফিয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে বললো- “যে হাসান ইবনে সবাকে তোমরা আল্লাহর প্রেরিত ইমাম বলো তার বড়ই আকর্ষণীয় প্রস্তাব আমার কবীলা পর্যন্ত পৌঁছেছে। আমাকে অনেক সুন্দরী মেয়ে ও এমনই খাজানার লোভ দেখানো হয়েছে। আমার কবীলা দারুণ যুদ্ধপ্রিয়। হাসান ইবনে সবা আমার কবীলাকে তার শক্তি বানাতে চায়। কিন্তু আমরা এসব গ্রহণ করিনি । তবে ইসলামের প্রতি কিছু আগ্রহ আমার কবীলার আছে। কারণ ইসলাম কোন লোভ দেখায় না এবং কোন লোভে লোতীত হয় না। মুসলমানদের সুলতানের মধ্যে ক্ষমতার লোভ ঢুকেছে বলেই তো হাসান ইবনে সবার মতো শয়তানরা মাথাচারা দিতে পেরেছে। আমরা জংলী বর্বর হতে পারি। কিন্তু হাসান ইবনে সবার শয়তানীকে গ্রহণ করবো না।' শয়তানের বেহেশৃত-১৪ ২০৯ ফডড/.2110001179.0010)
— পৃষ্ঠা ২০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।