Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

“আমার লোক দিয়ে তোমাকে পাঠাবো । ওরা তোমাকে বিপদজনক পথ সহজে পার করে দেবে'- যরতুশ বললো যরতুশের তীবু এখান থেকে অনেক দূর । দেড় দুই ঘণ্টা লেগে গেলো ওখানে পৌঁছতে । ওখানে চার পাচটি তাবু ফেলা আছে। পাচ সতজন লোক বাইরে বিভিন্ন কাজে ব্যস্ত। এরা হয়তো তার নওকর । একটি বড় ধরনের তাবুর সামনে যরতুশ ঘোড়া থেকে নামালো শাফিয়াকে ৷ এক নওকর দৌড়ে এসে ওদের ঘোড়া নিয়ে গেলো। যরতুশ তাকে ভেতরে নিয়ে গিয়ে দারুণ সজ্জিত একটি ফরাশে বসালো । সঙ্গে সঙ্গে খাবার এলো । শাফিয়া দেখে হয়রান হয়ে গেলো । বিভিন্ন ধরনের পাখির বুনা গোশত । প্রায় দশ বারজন লোকের খাবার ওদের দুজনকে দেয়া হয়েছে। এর সঙ্গে কোন রুটি নেই। “শিকারে এসে আমি শুধু শিকারের জিনিসই খাই । তোমার খাবারও এই পাখির গোশতই। কুটি পাবেনা । রুটির প্রয়োজনও অনুভব করবে না" যরতুশ বললো । একটু পর নওকর এক সুরাহী শরাব ও দুটি পেয়ালা আনলো । যরতুশ পেয়ালা দুটিতে শরাব ঢেলে এক পেয়ালা শাফিয়ার দিকে ঠেলে দিলো । শাফিয়া সেটা প্রত্যাখ্যান করলো। কেন? শায়খুল জাবালের হুর আর তুমি শরাব পান করতে অস্বীকার করছো? “এর কারণ আছে একটা । এক বুযুর্গ আমাকে বলেছেন, শরাব চেহারার সতেজতা নষ্ট করে দেয়৷ বয়সকালেও আমি আমার যৌবন ধরে রাখতে চাই ।" যরতুশ তবুও অনেক পীড়াপীড়ি করলো শরাব পান করার জন্য । কিন্তু শাফিয়া শরাব নিলো না। খাওয়া শেষ হওয়ার পর শাফিয়া তাকে রাস্তা বুঝিয়ে দিতে বললো । “এত তাড়া কিসের?'- যরতুশ জিজ্ঞেস করলো । “এখনই আমি রওয়ানা দিতে চাই। সকাল পর্যন্ত আমার গন্তব্যের কাছে পৌঁছে যেতে চাই।” “আমার মেহমানদারীর দাৰি অন্য কিছু। আমি আমার কবীলার রুসম প্রথার পূজারী । আমার নওকর সারা কবীলায় ছড়িয়ে দেবে মেহমানকে আমি রাতে বিদায় করে দিয়েছি। তখন সবাই আমার প্রতি লানত করবে আমি এক নারীকে রাতে বিদায় করলাম ।” “ঠিক আছে তুমি তাহলে পথের নকশাটা বানিয়ে ফেলো ।' সন্ধ্যা হয়ে গিয়েছিলো, তাবুতে আলো জ্বালানো হলো, আর নওকরকে দিয়ে একটি কালির দোয়াত, কঞ্চি ও সাদা একটা কাগজ আনালো। যরতুশ অনেক সময় নিয়ে শাফিয়ার পথের দীর্ঘ নকশা আকলো। আকা শেষ হলে শাফিয়া তার কাছে নকশাটা চাইলো । যরতুশ সেটা দিতে অস্বীকার করলো । “এক শর্তে এই নকশা তোমাকে দিতে পারি আমি । সঙ্গে দু'জন লোকও দেবো এবং এমন খাবার দেবো যা হাসান ইবনে সবার বেহেশতেও কখনো খাওয়ানো হয় না।' শীফিয়া বুঝতে পারলো সরদার তার কাছে কি চাচ্ছে। তবুও জিজ্ঞেস করলো, “কী শর্ত? ২০৮ ড্ডাচ%.211000109.0010)

— পৃষ্ঠা ২০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।