Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

“শায়খুলজাবাল ইমাম! তার সম্পর্কে অনেক কিছু শুনেছি আমি । তিনি আকাশ থেকে আগুন কোলে করে মাটিতে নেমেছেন। তিনি আসমানী ফেরেশতাকেও মাটিতে নামিয়ে এনেছেন।' “আমি তার বেহেশতের হুর, তুমি কি ইমামের হাতে বায়াত হওনি? না, আমাদের নিজস্ব ধর্ম আছে। আমাদের রীতি হলো যে কাবীলার সরদার হবে সেই ধর্মীয় নেতা । আমি আমার কাবীলার সরদার ও ধমীয়ি গুরু...... তুমি একা কেন? শিকার করতে এখানে এসেছি। একটি হরিণের পিছু ধাওয়া করে এখানে এসেছি। ইচ্ছা করেই আমি লুকিয়ে পড়ি যাতে আমার সঙ্গীরা আমাকে খুঁজতে খুঁজতে না পেয়ে হতাশ হয়ে ফিরে যায়। আসলে আমি স্বাধীনভাবে একটু ঘুরাফেরা করতে চাই। এখন ফিরে যাচ্ছি। কিন্তু পথ ভুলে গেছি। শাফিয়া ইচ্ছা করে মিথ্যা বললো। “এই জঙ্গলে আমি অন্য কাউকে দেখিনি, ওরা কি তোমাকে একা ছেড়ে চলে গেছে?" “হয়তো বা, আমি একা যেতে চাই, কিন্তু ফিরে যেতে চাই না। অন্য একস্থানে যেতে চাই । আমি পথ না হারিয়ে ফেললে এতক্ষণ এখান থেকে বের হয়ে যেতাম । “কোথায় যেতে চাও? “কেল্লা ওসিমকুহ; তুমি কি ওখানকার পথ বলে দেবে আমাকে? “শায়খুল জাবালের কি এমন রুহানী শক্তি নেই? আমি শুনেছি তার এমন রুহানী শক্তি আছে যে, সাতস্তর যমীনের সবকিছু তিনি দেখতে পান ।” “তাকে কেউ বললে তো তিনি আমার খোঁজ লাগাবেন, কিন্তু তাকে কেউ আমার কথা বলবে না। আমি জঙ্গলে একা রয়ে গেছি.... তুমি কি আমাকে পথ দেখাতে পারবে? “তা পারবো, তবে এখানে নয়। এটা আমার এলাকা, তাই তুমি আমার মেহমান। আমি তোমাকে আমার বস্তিতে নিয়ে যাবো না। বস্তি অনেক দূর । এখানে আমি এক জায়গায় তাবু গেড়েছি। সেখানে তোমাকে নিয়ে রাস্তা বুঝিয়ে দেবো ।” “তোমার তাবুতে যদি আমি না যাই?" “তাহলে এই জঙ্গলে পথ খুঁজে মরবে । এখন থেকে বের হওয়া সহজ কাজ নয়। এখানে বড় বড় অনেক বাঘ, চিতা, এবং মানুষ খেকো অতি ভয়ংকর কালো বর্ণের একটা বাঘও আছে। তাবুতে তোমাকে নিয়ে যেতে চাই । মুখে মুখে কেল্লা ওসিমকুহের রাস্তা বুঝাতে পারবো না। সাদা কাপড়ে পথের চিত্র একে তোমাকে বুঝাতে হবে, তাই আমার সঙ্গে যাওয়াটাই তোমার জন্য ভালো হবে। ঝুঁকি নেয়া হলেও শাফিয়া তার সঙ্গে যাওয়াটাই ভালো মনে করলো । শাফিয়া তার ঘোড়ায় সওয়ার হয়ে সরদারের সঙ্গে রওয়ানা দিলো । পথে যেতে যেতে সরদার তার নামধাম জানালো শাফিয়াকে । “আমার নাম যরতুশ, আমি আরো তিন চার দিন এই জঙ্গলে থাকবো । যাওয়ার সময় আমার সাথে দু'তিনটি হরিণ এবং সম্ভবত একটি বাঘও থাকবে ।' চেয়ে শাফিয়ার প্রতিই তার সব আগ্হহ। ২০৭ ফ্ড/.2110001179.0010)

— পৃষ্ঠা ২০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।