রাতের আধারকে সরিয়ে আলোকোজ্জ্বল করা সূর্যোদয়ের মালিক হে আল্লাহ! আমার জীবনকে এত অন্ধকার করে তোলনা। আমি যে আধার দেখছি তা তোমার নূরের শুধু একটি ঝলক দিয়ে দূর করে দাও। আমার প্রাণ গেলেও যেন আমার আবরু হেফাজতে থাকে ।' দু'আ দ্বারা তার আত্তিক প্রশান্তি ফিরে এলো । ভঙ্গুর মনোবল আবার ফিরে এলো । সে অনুভব করলো অদৃশ্য কোন হাত এখন থেকে তাকে নিয়ন্ত্রণ করছে। সে এবার দিক বদল করে ঘোড়া ছুটালো । দিপ্রহরের সময় মরু অঞ্চল অতিক্রম করে শাফিয়া সবুজ বনভূমিতে প্রবেশ করলো । সন্ধ্যার দিকে সে ঘন বন-জঙ্গলে ঢুকলো । এখন আর ঘোড়ার অভুক্ত থাকার ভয় নেই । তবে একজন রূপবতী মেয়ের জন্য এমন ঘন জঙ্গলে ভয়ের অনেক কিছুই আছে। আড়াল মতো একটা জায়গা বেছে নিয়ে সে ঘোড়া থেকে নেমে খাবারের থলে খুলে বসলো । ঘোড়াগুলোও ছেড়ে দিলো । খাওয়ার পর একটু ঘুমিয়েও নিলো সে। ঘন্টা দেড়েক ঘুমিয়ে আবার রওয়ানা করলো। অন্ধকার নামা পর্যন্ত সে দুটি মরা নদী পার হলো। জংলী ও হিংস্র প্রাণী দ্বারা আক্রান্ত হওয়ার ভয়ে রাতে জঙ্গলে কোথাও থাকার সাহস পাচ্ছিলো না। কারণ এখন জঙ্গলেই কাফেলার সঙ্গে যাওয়ার সময় প্রথমে সাপ পরে বাঘ দ্বারা আক্রান্ত হয় তারা । তবুও আল্লাহ ভরসা করে একটি টিলার নিচে পাশাপাশি দুটি গাছের সঙ্গে ঘোড়া দুটি বেঁধে নিজের তলোয়ার কোষমুক্ত করে একখানে শুয়ে পড়লো । রাতে একবার শাফিয়া ঘোড়ার আওয়াজে ধড়ফড় করে উঠে দেখলো চার পাঁচটি চিতাবাঘ একটি হরিণকে দৌড়িয়ে ধরে চিড়ে ফেড়ে খাচ্ছে। হরিণ খাওয়া শেষ হলে ওগুলো শান্তভাবে চলে গেলো । শাফিয়া প্রথমে ভয় পেলেও পরে ভয় কেটে গেলো। তলোয়ার ও খঞ্জর তার হাতের কাছে রেখে শুয়ে পড়লো । সকালে আবার চলা শুরু করলো। অর্ধ দিন পর এক টিলার কাছে সে থাকবে কিনা ভাবছিলো। এ সময় সামনে থেকে ছুটন্ত ঘোড়ার খুরধ্বনি তার কানে এলো। শাফিয়া এদিক ওদিক লুকানোর জায়গা খুঁজতে লাগলো। কিন্তু দুটি ঘোড়া লুকানো অসম্ভব কাজ। সে একা হলে যে কোন ঝোপের পেছনে লুকোতে পারতো । তার ভাবনা শেষ হওয়ার আগে সামনে দিয়ে পিঠে তীরবিদ্ধ একটি হরিণ দৌড়ে গেলো। হরিণের পেছন পেছন এক ঘোড়াসওয়ারও ছুটে আসতে লাগলো । শাফিয়াকে দেখে শাফিয়ার সামনে এসে ঘোড়ার লাগাম টেনে ধরলো । ঘোড়াসওয়ার শাফিয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলো । তার চোখে যেমন বিস্ময় তেমনি লুলুপতাও খেলা করছে। যেন এমন সুন্দরী মেয়ে সে জীবনে আর দেখেনি। শাফিয়া মনে মনে ভীষণ ভয় পেলেও মুখে নিউকিতার ছাপ ধরে রাখলো। “তুমি কি মানুষ? বিশ্বাস হয় না'- ঘোড়াসওয়ার জংলী ভাষায় প্রশ্ন করলো। হ্যা আমি মানুষ'- শাফিয়া দৃঢ় গলায় বললো । “কে তুমি, এই জঙ্গলে একা তুমি কি করছো? মনে হয় তোমার সঙ্গে আরো কিছু লোক ছিলো! “মানুষ হলেও মানবাত্বা ধরে নাও আমাকে । হাসান ইবনে সবার নাম তো শুনেছো? ২০৬ ফ্/.2110001179.0010)
— পৃষ্ঠা ২০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।