কুদরতের কি কারিশমা এক সময় সে গোলক ধাধা থেকে বেরিয়ে গেলো। বেরিয়ে তার চোখ পড়লো অনেকগুলো ঘোড়ার ওপর । গোলক ধাধায় ঢোকার আগে ওরা এগুলো এখানে রেখে গিয়েছিলো, এঁ ডাকাতরাও তাদের ঘোড়া এখানে রেখে যায়। সে তাগড়া দুটি ঘোড়া নিলো। অন্য ঘোড়া থেকে খাদ্যের থলি ও পানির মশকগুলোও খুলে নিলো। তারপর একটি ঘোড়ার ওপর চড়ে আরেকটি ঘোড়া তার লাগামের জন্য বেঁধে নিলো। আগ থেকেই তার সঙ্গে একটি তলোয়ার ও একটি খর্জর ছিলো। কোন দিক থেকে কোন রাস্তা ধরে এখানে এসেছিলো কিছুই মনে নেই শাফিয়ার। অনেক ভেবেচিন্তে একদিকে সে ঘোড়া ছুটালো। ভয় আর অসহায়ত্ব তাকে তীক্ষু সতর্ক রাখলো সারা রাত। সে অনুভব করলো, ক্রমে ক্রমে সে বৃক্ষলতাহীন মরুতে ঢুকে পড়ছে। সারা রাত সে পথ চললো, সকালেও সে থামলো না। ক্লান্তিতে তার দেহের প্রতিটি অংশ ঝরে পড়তে চাইছে। কিন্তু তার দৃঢ় প্রতিজ্ঞ মন তাকে থামতে দিলো না। সূর্য যখন মাথার ওপর চলে এলো সুবিধাজনক এক জায়গায় ঘোড়া থেকে নেমে কিছু খেয়ে নিলো। ঘোড়াকেও পানি পান 'করালো। এরপর আবার চলা শুরু করলো। সে বুঝতে পারছিলো কাফেলার সঙ্গে এ পথে সে আসেনি । সে ভুল পথে যাচ্ছে। চারদিকে শুধু বালি আর বালি। যেদিকে চোখ যায় সেদিকেই বালির ধু ধূ আন্তরণ। তার চিন্তা করার ক্ষমতাও অনেক আগে লোপ পেয়েছে। তবুও শাফিয়া আল্লাহকে স্মরণ করে তার পথ চলা অব্যাহত রাখলো। সূর্যাস্তের সময় মরুর একদিকে টিলার সারি দেখতে পেলো সে। টিলার সারিতে ঢোকার পর হঠাৎ তার ঘোড়া নিজেই নিজের গতি বাড়িয়ে দিলো । শাফিয়া লক্ষ্য করলো এখন মাঝে মাঝে টিলার গায়ে ছোট ছোট চারাগাছ উকি ঝুঁকি মারছে। সে বুঝলো, ঘোড়া সম্ভবত পানির গন্ধ পেয়েছে। তাই লাগাম টিল করে দিলো । ঘোড়া নিজেই আকাবাকা পথ ধরে ছুটলো। তারপর ছোট একটি জলাশয়ের সামনে গিয়ে দাড়ালো ঘোড়া । এর আশপাশে রয়েছে ছাড়া ছাড়া সবুজ ঝাড়। ঘোড়া অনেক সময় ধরে পানি পান করলো । শাফিয়াও খেয়ে নিলো পেট ভরে। তারপর পানি থেকে বেশ খানিক দূরে ঘোড়া নিয়ে একখানে শুয়ে পড়লো । কারণ এ ধরনের জলাশয়ে রাতে মরুর হিংস্র প্রাণীরা পানি পান করতে আসে । তাই সে অনেকটা দূরে গিয়ে শোয়ার সিদ্ধান্ত নেয়। আর শোয়ার সঙ্গে সঙ্গে তার চোখ ঘুমে জড়িয়ে এলো । ভোরের আলো ফুটতেই তার চোখ খুলে গেলো। উঠে দেখলো ঘোড়াগুলো গায়েব। তার বুক ধড়ফড় করে উঠলো। দৌড়ে পানির কাছে গিয়ে দেখলো ওখানে ঘোড়াগুলো ঝাড় পাতা খাচ্ছে। শান্ত হয়ে নিজেও নাস্তা করে নিলো। তারপর এক ঘোড়ার লাগামের সঙ্গে আরেক ঘোড়া বেঁধে ঘোড়ায় চড়ে টিলার সারি থেকে এক দিক দিয়ে বের হয়ে এলো। এবার উদিত সূর্যের পূর্ণ অবয়বটা তার চোখে পড়লো । দিগন্ত প্রদীপ্ত করে সূর্য সগর্বে মাথা তুলছে। সূর্যোদয়ের এ অভাবনীয় দৃশ্য তার ভেতর যেন এক অপার্থিব আলোড়ন তুললো ! আকাশপানে হাত তুলে সে বলতে লাগলো, ২০৫ ফ্ড/.211000119.0010)
— পৃষ্ঠা ২০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।