“আবু জান্দাল!'_ তাদের একজন বললো- “তুমিও আমাদের একজন । আমরা চাই না তুমি আমাদের হাতে মারা পড়ো । বাক্সপ্তলো ও মেয়ে দুটি রেখে এখান থেকে কেটে পড়ো এবং নিজের ও নিজেদের সঙ্গীদের প্রাণে বাচাও।” “উহ তোমরা! আমি তো ভেবেছি তোমরা সবাই মারা গেছো । শোন! তোমরাও আমাদের হাতে মরো না আমরাও তোমাদের হাতে মরবো না। চলো বাক্সের ভেতর যা আছে সব আমরা ভাগ ভাটোয়ারা করে নিই ।” 'না, যার কাছে শক্তি আছে সেই মালের মালিক হবে। তোমাদেরকে আমি কথা বলার সুযোগ দেবো না । আমরা সব খাজানা নিয়ে যেতে এসেছি ।” আবু জান্দাল সুমাইরকে ইংগিত করতেই তারা দু'জন, চার সিপাহী ও মেয়ে দুটিসহ সবাই এক সঙ্গে ডাকাতদের ওপর হামলা করলো । ডাকাতরাও প্রস্তুত ছিলো । তারাও পাল্টা হামলা চালালো । উভয়পক্ষের মশালগুলো মাটিতে পড়ে জুলতে লাগলো । আর পুরো গুহা জুড়ে আহত নিহতদের আওয়াজে ভারী হয়ে উঠতে লাগলো । কয়েকজন যখমী গিয়ে পড়লো মশালগুলোর ওপরে । তারা উঠে আগুন নেভানোর জন্য এদিক ওদিক ছুটাছুটি করতে শুরু করলো । কিন্তু জায়গা সংকীর্ণ হওয়াতে আগুন ওদের কাপড় থেকে অন্যদের কাপড়েও ছড়িয়ে পড়লো । এরপর গুহার মধ্যে কিছুক্ষণ অগ্নিদগ্ধ কতগুলো মূর্তি ছুটাছুটি করলো এবং মূর্তিগুলো ধীরে ধীরে জ্বলন্ত অঙ্গারের মতো মাটিতে ছিটকে পড়লো । ০০০০ গুহার অগ্নিকুণ্ড থেকে একজনই জীবিত বের হতে পারলো । সে হলো আবু জান্দালের বড় ভাতিজী পচিশ বছরের শাফিয়া। সে তার নিজ চোখে চাচাকে বড় মন্দভাবে যখমী হয়ে মরতে দেখেছে। ছোট বোনকে দুই ডাকাত ধর্ষণ করতে গিয়ে প্রথমে নিজেরা শাফিয়া গুহা থেকে বের হয়েই ছুটতে শুরু করে । কোন পথ দিয়ে কিভাবে এখানে এসেছিলো তার কিছু মনে নেই ওর । কখনো ডানে কখনো বামে মোড় ঘুরতে ঘুরতে সে দৌড়াতে লাগলো । এক জায়গায় এসে দেখলো ত্রিমুখী একটি রাস্তা । সে আকাশের দিকে হাত তুলে ফুঁপিয়ে ফুঁপিয়ে বললো, “হে আল্লাহ! তুমিই তো বাচিয়েছো আমাকে। তাই তুমিই আমাকে এখান থেকে বের করে নিয়ে যাও। আমার চাচা বাতিনী ইবলিসের পূজারী ছিলো, তার শাস্তি আমাকে দিয়ো না। যে আজ পর্যন্ত সতীত্ের গায়ে দাগ লাগাতে দেয়নি পাপিষ্ঠ চাচার ভাতিজী নিজেকে পাপ থেকে পবিত্র রেখেছে ।.....ইয়া আল্লাহ! .....ইয়া আল্লাহ্! নিস্তব্ধ কালো রাতে তার চিৎকার হো হো করে ইথারে বিথারে ছড়িয়ে পড়লো । আল্লাহ আল্লাহ করতে করতে সে আবার চলতে শুরু করলো । হঠাৎ তার কানে কয়েকটি ঘোড়ার চিহি চিহি শব্দ এলো। শব্দের উৎস লক্ষ্য করে সে হাটতে লাগলো, ২০৪ ফ্/.2110001179.0010)
— পৃষ্ঠা ২০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।