Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

কাফেলা তখনই কোচ করলো । সূর্যাস্তের পূর্বে ওরা পৌঁছলো তৃণশূন্যহীন এক ধূসর পাহাড়ি এলাকায় । যেন কোথাও কোন প্রাণের চিহ্ন নেই। এটাই আবু জান্দালের গন্তব্য । এ যেন এক ভূতুড়ে এলাকা । ওদের পা যখন পাথরের সঙ্গে ঘষ্টাতে লাগলো তখন কেমন যেন হালকা হালকা চিৎকার শোনা যেতে লাগলো । মনে হচ্ছিলো পাহাড়গুলোর ভেতর থেকে বিপদগ্রস্ত কোন শিশু বা মহিলার চিৎকার ভেসে আসছে। সবার মধ্যেই ভীতি ছড়িয়ে পড়লো । কিন্তু আবু জান্দালের মুখে দেখা গেল প্রশান্তির ছোয়া। “এখন একটু হুশিয়ার থাকতে হবে । আশ পাশ ভালো করে দেখে ভেতরে ঢোকা উচিত। কিন্তু এত সময় নেই। রাত হয়ে গেলে মশাল দিয়ে ওকাজ করা যাবে না। আর সব কিছুর মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে'- আবু জান্দাল বললো ।" “কথা পরিষ্কার করে বলোতো আবু জান্দাল! তুমি যেভাবে বলবে সেভাবে আমি আমার সিপাহীদের তৈরি থাকতে বলবো- সুমাইর বললো। “বিপদ আকাশ থেকে নেমে আসবে না। মানুষই বিপদ হয়ে আসবে । এ ডাকাতদের যে দু'তিনজন পালিয়েছিলো ওরাও এখানে আসতে পারে। “আসতে দাও......দাও আসতে......আমরা এখন ঘুমন্ত নই। চলো সামনে । আবু জান্দাল সবাইকে নিয়ে পাহাড়ের গোলক ধাধায় ঢুকে পড়লো । সবাই তার পেছন পেছন চলছে। এখন তাদের কাছে এ ডাকাতদের ঘোড়াসহ অতিরিক্ত ঘোড়া সাতটি । আবু জান্দাল কখনো ডানে মোড় ঘুরছে কখনো বায়ে মোড় ঘুরছে। সে যে কতবার মোড় ঘুরেছে এটা কেউ বলতে পারবে না। তারা কোথেকে এসেছে কোথায় যাচ্ছে সেটাও ওরা ভুলে গেলো । আবু জান্দাল অবশেষে ওদেরকে দুই পাহাড়ের এমন স্থানে নিয়ে এলো যেখানে সামনে সমতল কোন পথ নেই। পথ সিঁড়ির মতো নিচের দিকে চলে গেছে। সবাই নিচের দিকে চলে গেলো। আট দশ গজ নিচে গিয়ে দেখা গেলো পাতাল ঘরের মতো বিশাল এক গুহা। ছাদ দেয়াল মেঝে সব পাথুরি এবং অসংখ্য বাদুর ডানা ঝাপটিয়ে উড়ে চলে গেলো । মশাল জ্বালানোর পর দেখা গেলো সেখানে লোহার ডানাওয়ালা কাঠের তিনটি বাক্স পড়ে আছে। “এই নাও সুমাইর ভাই! এই আমার বাবা ও আমার কামাই করা খাজানা। এই খাজানা শুধু আমার নয় আমাদের সবার । মশালগুলো মেয়েদের হাতে দিয়ে সবাই মিলে চলো বাক্সগুলো উঠাই'- আবু জান্দাল বললো। সবাই যেই বাক্সগুলোয় হাত দিলো তখনই গুহার ওপর থেকে কেউ ধমকে উঠলো- বাক্সগুলোর সামনে থেকে সরে যাও । চমকে উঠে সবাই পেছন দিকে তাকিয়ে দেখলো, কালো পাগড়ি ও মুখোশ পরা এক লোক তলোয়ার হাতে দীড়িয়ে। সবাই যার যার তলোয়ার কোষমুক্ত করে দাড়ালো । দেখতে দেখতে একই পোষাকে তলোয়ার হাতে দশ বারজন লোক গুহায় এসে দীড়ালো। “বন্ধুরা! সবাই পেছনে সরে দীড়াও। তোমরা জীবিত এ বাকঝ্সগুলোর কাছে পৌঁছতে পারবে না আবু জান্দাল এগিয়ে এসে বললো । ২০৩ দড$/৬$.2111001109.0011

— পৃষ্ঠা ২০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।