Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

মাটির দিকে তাকিয়ে ঘোড়া থামিয়ে ফেললো । সঙ্গে সঙ্গে সবাই ঘোড়া থামিয়ে ফেললো । সে ঘোড়া থেকে নেমে পড়লো এবং মাটি পরীক্ষা করতে লাগলো । সুমাইরও ঘোড়া থেকে নেমে এলো । “এই যে দেখো সুমাইর! একি ঘোড়ার পায়ের দাগ নয়!'- আবু জান্দাল সুমাইরকে জিজ্ঞেস করলো। হ্যা নিঃসন্দেহে এটা ধোড়ার পায়ের চিহ্ন এবং এটা মাত্র দু'একদিন আগের - সুমাইর বললো। আবু জান্দাল ও সুমাইর ঘোড়ায় চড়ে পদচিহ্ন অনুসরণ করে একটু গিয়ে বললো, “সাধারণ কেউ এখান দিয়ে যায় না। কোন ফৌজও এদিকে আসবে না। সুলতান বাদশাহ ও হাসান ইবনে সবার এলাকা থেকে অনেক দূরের দুনিয়া এটা, আমি বলি এ এলাকায় সবসময় খোদার কহর গজব পড়ে। আমার মতো ডাকাতরাই এদিক দিয়ে যাতায়াত করে । এখন আরো হুশিয়ার হয়ে চলতে হবে। আরেকটু এগিয়ে গিয়ে এক টিলা ঘেরা এলাকায় রাতের জন্য ছাউনি ফেললো। সতর্কতার জন্য চার সিপাহী সারারাত পালা করে পাহারা দিলো। ভোরের আলো ফুটতে সর্বশেষ সিপাহী এক টিলার ওপর থেকে নিচে নামতে যাবে ওমনি ওদের ছাউনির দিকে তার চোখ পড়লো । যে দৃশ্য দেখলো তাতে সে হতভম্ব হয়ে গেলো। কালো আলখেল্লা ও কালো মুখোশ পরা আটজন সশস্ত্র লোক ওর কাফেলার লোকদের তলোয়ারের মুখে দীড় করিয়ে রেখেছে। দু'জন ধরে রেখেছে তাদের দুই মেয়েকে । মেয়ে দুটি ওদের হাতে পড়ে ছটফট করতে লাগলো। প্রহরী সিপাহী তার ধনুকে তীর ভরলো। দূরত্ব মাত্র বিশ বাইশ গজ মাত্র। সে একজনকে লক্ষ্য করে তীর ছুঁড়লো। লোকটির ঘাড়ে গিয়ে বিধলো। লোকটি একটি মেয়ে ধরে রেখেছিলো, লোকটি সঙ্গে সঙ্গে মেয়েটিকে ছেড়ে লুটিয়ে পড়লো । সিপাহী বড় দ্রুত ধনুকে তীর ভরে দ্বিতীয় মেয়েটিকে যে ধরে রেখেছে তাকে তীর মারলো। তার নিশানা লক্ষ্যভেদ করলো এবং সেও উপুড় হয়ে পড়ে গেলো । সিপাহী এভাবে আরো দু'জনকে কাবু করলো । ডাকাতদের মধ্যে হুড়োহুড়ি পড়ে গেলো । তীর কোথেকে আসছে সেটা বুঝে উঠার সময় পেলো না তারা । এর মধ্যে কাফেলার লোকেরাও তলোয়ার উঠিয়ে নিয়েছে । এর মধ্যে সেই সিপাহী পঞ্চমজনকেও ধরাশায়ী করে ফেললো। বাকি তিন ডাকাত যখন দেখলো তখন তারা কাফেলার লোকদের ঘেরাওয়ের মধ্যে পড়ছে, দৌড়ে নিজেদের ঘোড়ায় চড়ে উর্ধবশ্বাসে ঘোড়া ছুটালো। সুমাইর ও আবু জান্দাল চেষ্টা করেও ওদের ধরতে পারলো না। 'বন্ধুরা!_ আবু জান্দাল বললো- “আমরা আমাদের গন্তব্যের কাছে পৌঁছে গেছি। মনে হয় কেউ ওখানে পৌঁছে গেছে। কি হবে এখন জানি না। তবে ভয়েরও প্রয়োজন নেই। তবে পূর্ণ সতর্ক থাকতে হবে। হাতিয়ার সব সময় প্রস্তুত রাখতে হবে । আর মেয়েরা শোন! তোমরা কোন মুসলমান শাহজাদী বা হেরমের মেয়ে নয়। তোমাদের বাবা ছিলেন একজন বীর পুরুষ। তোমরা তীরন্দাজীও জানো । তাই বিপদে পড়লে তোমাদেরও পুরুষদের মতো লড়তে হবে । “আমাদেরকে ওরা ঘুমের মধ্যে ধরেছে'- একটি মেয়ে বললো- “আমরা যদি সজাগ থাকতাম তাহলে দেখতেন আমরা কি করতে পারি।” ২০২ ফ্/.2110001179.0010)

— পৃষ্ঠা ২০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।