“আমাদের চাচাকে ভয় পেয়ো না'_ একটি মেয়ে বললো- “তিনি হাশীষ পান করে ঘুমান। সকালের আগে উঠতে পারবেন না । আমরা শুধু তোমাকে বলতে চাই, বাকী জীবন আমরা তোমার সঙ্গে থাকবো । আমাদের দাসী করে রাখলেও কোন আপত্তি নেই। চাচাকে আমরা দায়িত্ব থেকে মুক্ত করতে চাই। আসলে তুমি আমাদেরকে পাগল করে দিয়েছো । “তোমরা হয়তো জানো না তোমাদের জন্য আমি তোমাদের চাচার সাথে বের হয়েছি, আর না হয় এমন লোকের ওপর নির্ভর করা যায় না'_ সুমাইর বললো । 'কিন্তু একটাই ভয় হয়, তুমি যদি খাজানা পেয়ে যাও তাহলে না আবার আমাদের ভুলে যাও"- দ্বিতীয় মেয়েটি বললো। “এমন কখনো হবে না। আমি ভয় পাই, না-জানি তোমরা আমাকে ধোকা দাও। মেয়ে দুটি সুমাইরের সঙ্গে এমন অঙ্গভঙ্গি শুরু করে দিলো যেন দুজন নিজেদেরকে সপে দিয়েছে সুমাইরের কাছে। এক স্ত্রী ও তিন সন্তানের জনক চল্লিশ বছরের সুমাইর এই দুই মেয়ের উন্মত্তকর যৌবনে প্রায় যাদুগ্স্ত হয়ে পড়লো। অনেক্ষণ পর তারা আবার শুতে চললো । একটু বেলা করে কাফেলার সবাই উঠলো । ঝটপট সবকিছু গুছিয়ে ঘোড়ায় জিন বেঁধে চলতে শুরু করলো । তখন তাদের পথঘাট আশপাশের আবহ ক্রমেই শুষ্ক হতে লাগলো । আশপাশের লম্বা লম্বা গাছগুলো কেমন পত্রশূন্য নির্বাক মূর্তি হয়ে দীড়িয়ে। এভাবে তিন চার মাইল যাওয়ার পর তারা পড়লো খোলা মরুভূমিতে । একটু পর পর বড় বড় বালির টিবি দিয়ে কুদরত মরতে এমন গোলক ধাধা তৈরি করেছে যে, পথচারীদের অধিকাংশই হারিয়ে যায় এখানে পথ চলতে গিয়ে । “এটাই মরুভূমির আসল ভয়'- আবু জান্দাল তার সঙ্গীদের বললো- “অজ্ঞাত মুনাফিকরা এসব টিবির জগতে ঢুকে মনে করে এর থেকে সহজেই বেরিয়ে পড়বে কিন্তু এর ভিতরের গোলক ধাধায় তারা ঘুরতে শুরু করে। আর ভাবে অনেক পথ এগিয়ে গিয়েছে। কিন্তু দিন শেষে দেখে সেই আগের জায়গাতেই রয়েছে সে। এভাবে মরুর উত্তপ্ত বালিয়াড়ি কয়েকদিনেই তার দেহের সবকিছু শুষে নেয়- এ কারণেই আমি এদিকে এলে এই গোলকধাধার ফাদ থেকে অনেক দূরে থাকি ।' আবু জান্দাল ওদেরকে পথ দেখিয়ে এগিয়ে নিয়ে যেতে লাগলো । উচু উঁচু বালির টিবির টিলাগুলো দূর থেকে তো মনে হয় পাথুরে দেয়াল। কিন্তু ওগুলোতে চড়তে গেলে তা দেবে যায় আর চূর চুর করে বালি খসে পড়তে থাকে । আস্তে আস্তে সূর্য ওদের মাথার ওপর উঠে এলো। মরুর গনগনে উত্তাপ অল্পক্ষণের মধ্যেই ওদের মশকগুলো শুষ্ক করে দিলো। তৃষ্তায় ওদের বুকের ছাতি ফেটে যাবার উপক্রম হলো। সূর্যাস্তের সময় নজরে পড়লো দূরের এক খেজুর উদ্যান। ওখানে গিয়ে পানির ছোট একটা জলাশয় পাওয়া গেলো । ওরা তৃপ্তিভরে পানি পান করলো এবং কিছু খেয়ে অল্প সময় বিশ্রাম করলো । তারপর আবার যাত্রা শুরু করলো । কয়েক মাইল যাওয়ার পর দূরে সবুজের পটভূমিকা দেখা যেতে লাগলো । হঠাৎ আবু জান্দাল তীক্ষ চোখে ২০১ ফ্/.211000119.0010)
— পৃষ্ঠা ২০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।