Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

খুলে আরো কয়েকবার তার ঘাড়ে পিঠে ও পেটে আঘাত করলেন। বাঘও কয়েকবার পাল্টা হামলার চেষ্টা করে। কিন্তু ততক্ষণে সিপাহীরা বাঘের ওপর একের পর এক আঘাত করে তাকে চিরদিনের জন্য মাটিতে শুইয়ে দেয়। রাতের জন্য ওরা ওখানেই থেকে যাওয়ার জন্য বাঘের গুহাকে আশ্রয় হিসেবে বেছে নেয়। অন্যান্য হিংস্র প্রাণী যাতে এ দিকে রুখে না যায় এজন্য গুহার সামনে বড় করে মশাল জ্বালিয়ে দেয়। “একটা কথা বলো তো আবু জান্দাল!'- সুমাইর জিজ্ঞেস করলেন- তোমাদের এ খাজানা এমন জায়গায় রাখলে যেন যেখানে পৌঁছতে বার বার মৃত্যুর মুখে পড়তে হয়।' “খাজানা রাখার জন্য এমন জায়গাই নিরাপদ । এত সোনা রুপা, টাকা পয়সা আবাদীর কাছে রাখা হলে ডাকাতরা সেটা টের পেয়ে যায়। তখন খাজানার মালিক হয়ে যায় দু'চারদিনের মেহমান ।” রাতটা সেখানে কাটিয়ে পরদিন সকালে ওরা আবার পথ চলা শুরু করলো । সন্ধ্যার দিকে ওদের একটি খরস্রোতা নদী অতিক্রম করতে হলো। নদী পার হয়ে ওরা প্রবেশ করলো এক ঘন জঙ্গলে । “সুমাইর ভাই'- আবু জান্দাল বললো- “এসব জঙ্গলের ভেতর দিয়ে পথ বানিয়ে কাফেলা লুট করা মালামাল নিয়ে গভীর জঙ্গলে অদৃশ্য হয়ে যাওয়ার এত বেশি অভিজ্ঞতা রয়েছে যে, বাতাস থেকেও আমি বিপদের গন্ধ শুঁকে নিতে পারি। অনেক বিপদের মধ্য দিয়ে গিয়েছি। কিন্তু এবারের মতো বিপদ হয়নি কখনো । কোন সাপের প্রেতাত্মা ঝড় তুফান হয়ে পথ আটকায়নি। না কোন বাঘ হামলা করেছে। এ নদীটিও এর আগে কখনো খর স্রোতা হয়নি “তাহলে আমাদের কি করতে হবে? আমরা কি ফিরে যাবো, না এই বিপদের মধ্যেই পথ চলবো? “আগেই তোমাদের বলেছি, আমি পেশাদার ডাকাত, পেশাদার ডাকাতদের অনেক ধরনের কুসংস্কার বিশ্বীস থাকে । আমরা যখন বড় ধরনের বিপদে পড়ি তখন কোন কুমারী মেয়েকে বলি দেই। কিন্তু এখানে এমন বলি দেয়া যাবে না, এরা দুজন যদি আমার মরা ভাইয়ের ছেলে না হতো ওদের একজনকে আমি বলি দিতাম। এর চেয়ে এজন্য সব সময় সতর্ক ও সজাগ থাকতে হবে আমাদের | কখন কি হয় বলা যায় না। এই জঙ্গলের সৌন্দর্যে হারিয়ে যেয়োনা। এর ভেতরের বিপদ সম্পর্কে সতর্ক থাকো। রাতে ঘুমুবে এক চোখ খোলা রেখে । রাতে আমাকে নির্ভরযোগ্য মনে করো না। তোমার জানা নেই রাতে আমি হাশীষ পান করে ঘুমাই । তখন আমার কোন হুশ জ্ঞান থাকে না। কাফেলা সে রাতে খোলা জায়গায় কয়েকটি গাছের নিচে ছাউনি ফেললো । মাঝরাতে সুমাইরকে দুই মেয়ের একজন এসে জাগালো। সুমাইর হড়বড় করে উঠে বসলো। মেয়ে ফিসফিস করে বললো ভয় পাওয়ার কিছু নেই। আমার সঙ্গে আসুন। মেয়েটি তাকে দূরের এক গাছ তলায় নিয়ে গেলো। সেখানে তার আরেক বোন গাছের নিচে একটু ডালে পা ঝুলিয়ে বসে আছে। সুমাইরকে দু'বোন সেখানে বসিয়ে তার দু'পাশে দুজন বসলো । তারপর দুজনের দখলে চলে গেছে তার হাত দুটি । ২০০ ছ্ড/.211000119.0010)

— পৃষ্ঠা ২০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।