ডাকতে থাকেন আর পা ঘেষটে ঘেষটে শহরের রাস্তা ধরে হাটতে থাকেন । তাকে দেখে মনে হচ্ছিলো একটা লাশ ছোট ছোট পা ফেলে হেটে আসছে। হাসান ইবনে সবাকে যখন খবর দেয়া হলো আমীরে শহর এসেছেন সূর্য তখন অনেক ওপরে উঠে গেছে। বাইরে বেরিয়ে হাসান ইবনে সবা চমকে উঠলো । দেখলো মেহদী উলবী পা টেনে টেনে তার দিকে আসছে । তাকে যদি মেহদী উলবীর কথা বলা না হতো তাহলে সে তাকে চিনতেই পারতো না। চল্লিশ দিনের না কাটা দীড়ি, গৌফ ওয়ালা মেহদী উলবীকে অদ্ভুত কোন জন্তুর মতোই মনে হচ্ছিলো । মেহদী একেবারে হাসান ইবনে সবার সামনে এসে দীড়ালেন। “এসে গেছেন আমীরে শহর?'_ হাসান ইবনে সবা অলস গলায় বললেন- ভেতরে আসুন। “পানি! পানি দাও, বড় ক্লাত্ত'- ফ্যাসফেসে গলায় বললেন মেহদী । হাসান ইবনে সবা তাকে ভেতরে নিয়ে গেলো । তার কামরায় বসিয়ে এক লোককে বললো, উনাকে সাদা পানি দাও । মেহদী পানি পান করলেন। “আমাকে পানি পান করাও'_ একটু শব্দ করে বললেন মেহদী । “আমীরে শহর! আপনাকে তো পানি পান করানো হয়েছে ।' “এই পানি নয়।' খাদেম ওখানে আমাকে যে পানি দিতো... গলা চড়িয়ে রাগত কণ্ঠে বললেন মেহদী। হাসান বুঝলো কোন পানি তিনি চাচ্ছেন, তবুও তাকে সাধারণ শরবত দিতে বললো । মেহদী শরবত পান করলেন। 'এই পানি নয়'- এবার গলা চড়ে গেছে মেহদীর-“আমি এ পানি চাচ্ছি।” হাশীষ মিশ্রিত পানি চাচ্ছিলেন তিনি । গত চন্লিশ দিন খাদেম তাকে রাত দিন সব সময় এই পানিই পান করিয়েছে । খাদেম সব সময় তার জায়নামাযের কাছে সেই পানির বড় ভাণ্ড রেখে দিতো । গতকাল সন্ধ্যা থেকে সে পানি তিনি আর পাননি । নেশার অভাবে তার ভেতর জ্বলে পুড়ে যাচ্ছিলো । “আপনি কে?- হাসান ইবনে সবা জিজ্ঞেস করলো। 'আমি আলমোতের আমীর । আমার নাম মেহদী উলবী'- মেহদী উন্মাদের স্বরে বললেন এবং বলেই সেখান থেকেই বের হয়ে গেলেন। “আমি এই শহরে আমীর'- আমি মেহদী উলবী'- এসব বলে বলে কিছুক্ষণ শহরময় ঘুরলেন। ছোট ছোট ছেলে মেয়েরা পাগল ভেবে তাকে টিল ছুঁড়লো, তার জামা কাপড় ধরে, চুল দীড়ি ধরে টানাটানি করলো । কিন্তু মেহদী উলবী নির্বিকার । তার মুখ দিয়ে বের হতে লাগলো- “আকাশ থেকে হুর নামবে । আকাশ থেকে ধন-ভাগ্তার নিয়ে আসবো আমি । আমি এই শহরের আমীর । হুর পরীরা আসছে... আমি আমীর? । তিনি তার বাড়ির দিকে গেলেন। কিন্তু তারই পোষা দারোয়ানরা তাকে ধাক্কিয়ে বাড়ির গেট থেকে বের করে দিলো । তার দুই স্ত্রী এবং সন্তানরাও তাকে চিনে না বলে ২০ দড$/৬$.2111001109.0011
— পৃষ্ঠা ২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।