Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

সঙ্গে শুরু হলো মুষলধারে বৃষ্টি । ওরা মনে করলো সাপের প্রেতাত্মা হয়ে এসব ঝড় বৃষ্টি এসেছে। একে তো ভয়ের কীপন তারপর অনবরত বৃষ্টির পানিতে ভিজে ওদের অবস্থা হলো উত্তাল ঢেউয়ে লুটোপুটি খাওয়া খড়কুটার মতো । ঘণ্টা দেড়েক পর থামলো এই ঝড়-বৃষ্টি। কাকভেজা হয়েই ওরা পথে ঘোড়া নামালো। এবার ওদের পথ শুরু হলো এক পাহাড় থেকে আরেক পাহাড়ের মধ্য দিয়ে। কোথাও পাহাড়ের ঢাল বেয়ে কোথাও ওদেরকে নিয়ে গেলো। তারপর ওরা বড় এক পাহাড়ের চূড়ায় গিয়ে পৌঁছলো । চূড়া থেকে যখন ওরা চারদিকে তাকালো ওদের মনে হলো বেহেশতের কয়েকটা টুকরো যেন এখানে উদাস হয়ে পড়ে আছে। “সুবহানাল্লাহ!” - সুমাইর তার অজান্তেই বলে উঠলেন- “এতো বেহেশতের বাগান থেকে খসে পড়া এক টুকরো । খোদা তার অপার সৌন্দর্যের এক বিশাল সম্ভার এই এলাকায় ফেলে রেখেছেন।” *খোদার দেয়া এই সৌন্দর্য কখনো কখনো ভয়ানক হয়ে উঠে সুমাইর ভাই! আবু জান্দাল বললো- “এখান থেকে দেখতে তো বেহেশতই মনে হয়। কয়েক মাইল জুড়ে রয়েছে এর বিস্তৃতি । কিন্তু এই বেহেশতের মধ্যে বাস করে মানুষখেকো হিংস্র প্রাণী- সিংহ বাঘ ইত্যাদি । যেগুলো দশ বার জনের দলের ওপরও হামলা করে বসে। এখানে । ভয়ে কোন শিকারীও এ দিকে আসে না। এজন্য দিন দিন বাঘের সংখ্যা বেড়েই চলেছে।" ওরা তারপর আস্তে আস্তে পাহাড় থেকে নেমে পড়লো । নিচে চার দিকে ছপছপে ভিজে মাটি । এ এলাকা আবু জান্দালের নখদর্পণে। সে ওদেরকে নিয়ে পাহাড় ঘেরা জঙ্গলের ভেতর ঢুকে পড়লো এবং একটি গুহা আবিষ্কার করলো। “এ যে দেখছো গুহাটা?- আবু জান্দাল সঙ্গীদের বললো- ওখানে বাঘ থাকে। এখন ওখানে একাধিক বাঘ থাকাও বিচিত্র নয় ।' “বাঘ কি আমাদের এতজনের ওপর হামলা করে বসবে?'-সুমাইর জিজ্ঞেস করলেন। ক্ষুধার্ত হলে । বাঘের যদি পেট ভরা থাকে তাহলে ওর সামনে দিয়ে গেলেও তোমাকে কিছু বলবে না। বলতে বলতে ওদের পেছন থেকে হুংকার শোনা গেলো। একটি ঘোড়া ভয়ে চিহিচিহি করে উঠলো। সবাই একটু থেমে পেছন ফিরতেই বড়ই ভয়ংকর দৃশ্যের সম্মুবীন হলো। বিরাট একটি বাঘ তাদের তিনটি অতিরিক্ত ঘোড়ার একটির ওপর হামলা করে বসেছে। ঘোড়ার গলা বাঘের মুখে । সুমাইর আবলাক খুব দ্রুত তার ঘোড়া ঘুড়িয়ে এক সিপাহীর হাত থেকে বর্শা নিয়ে বাঘের পাশ দিয়ে গেলো । যাওয়ার সময় পুরো শক্তি দিয়ে একটি বাঘের গায়ে ছুঁড়ে মারলো । বর্শা বাঘের পিঠে গিয়ে বিদ্ধ হলো। ঘোড়ার গলা থেকে বাঘের মুখ বিচ্ছিন্ন হয়ে গেলো এবং বাঘ পড়ে গেলো। সুমাইর জানেন আহত বাঘ কতটা ভয়ংকর। ক্ষিপ্রতার সঙ্গে বর্শাটি বাঘের পিঠ থেকে ১৯৯ ছ্/.2110001179.0010)

— পৃষ্ঠা ১৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।