Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

০০০০০ সুমাইর আবলাক আবু জান্দাল তার দুই ভাতিজী ও চার সিপাহী নিয়ে এক সন্ধ্যায় ওসিমকুহ থেকে বের হয়ে গেলেন। “সুমাইর আবলাক!'_ পথে আবু জান্দাল বললো- “আমার ব্যাপারে যদি তোমার সন্দেহ থাকে তাহলে আমার তলোয়ার তোমার কাছে রেখে দাও । এটা মনে গেঁথে নাও আমরা এক মনযিলের মুসাফির, আমাদের পরিণাম ভালো হোক মন্দ হোক তা একজনের জন্য নয় আমাদের সবার জন্যই হবে। “না আমার ভাই। আমরা মুসলমান, পরস্পরের প্রতি যদি আমাদের মনে সামান্যতম সংশয় থাকে আমরা আমাদের গন্তব্যে পৌঁছতে পারবো না। আর পৌঁছে গেলেও আমাদের উদ্দেশ্য সফল হবে না। “আরেকটা কথা সুমাইর! যেভাবে তুমি তোমার অন্তর থেকে সবকিছু বের করে দিয়েছো সেভাবে এটাও বের করে দাও যে, তুমি মুসলমান। তোমাকে বলেছি আমি আমার যে ধর্ম বিশ্বাসই থাক না কেন আমি পরিস্থিতির শিকার হয়ে হাসান ইবনে সবার দলে ভিড়েছিলাম। এখন আমি তাকে ধোকা দিতে চাচ্ছি। তাই তুমিও তোমার ধর্মকে মন থেকে মুছে ফেলো । “আবু জান্দাল! মন থেকে ধর্মবিশ্বাস মুছে ফেলাটা কঠিন ব্যাপার । এর চেয়ে ভালো আমরা পরস্পরকে মুসলমান হিসেবে জানবো । “নিজেকে নিজে ধোকা দিয়ো না সুমাইর, তুমি মনে হয় এখনো টের পাওনি, তুমি এখন নামমাত্র মুসলমান রয়ে গেছো । মন যখন সম্পদ আর সুন্দরী মেয়েদের মুঠোবন্দি হয়ে যায় তখন মনে ধর্মবিশ্বাস থাকে একটি যখমের দাগের মতো । ওসিমকুহ থেকে বের হওয়ার আগে তুমি যে মুসলমান ছিলে এখন আর সেই মুসলমান নেই তুমি। আগেও বলেছি তোমাকে হাসান ইবনে সবার জান্নাত ক্ষণস্থায়ী । সে মরে গেলে তার জান্নাতও মরে যাবে । আর যে জান্নাতের ওয়াদা খোদা দিয়েছেন সেটা আসমানে । কে জানে সেটা আছে কি নেই, জান্নাত গড়তে হয় প্রত্যেকের নিজ হাতে ।' রাতে ওরা বিশ্রাম নিলো না পথে। টিলা জঙ্গলের ভেতর দিয়ে তারা পথ চলতে লাগলো । ধীরে ধীরে ভোরের আলো ফুটে উঠলো । সকাল হতেই ওদের চোখ বিস্ময়ে থ হয়ে গেলো। এত সুন্দর প্রকৃতির সজ্জা, চারধার সবুজের অপার সৌন্দর্যে হাসছে। ছোট ছোট পাহাড়, টিলা, জংলী ঝোপ সবখানেই অপার্থিবতার ছোয়া । কোন এক অদৃশ্য শক্তির মমতা মাখানো হাত পুরো প্রকৃতিকে যেন আগলে রেখেছে। তবে এলাকার মেঝে পাথুরে এবড়ো থেবড়ো। আবু জান্দাল সমতল একটি জায়গা খুঁজে সেখানে তীবু ফেলে । হঠাৎ তারা দূর থেকে ফনা তোলা কালো একটি সাপকে তেড়ে আসতে দেখলো । কিন্তু এক সিপাহীর তীর সাপকে আর এগুতে দিলো না। সিপাহীর তীর সাপের ফনাসুদ্ধ মাথা চূর্ণবিচূর্ণ করে দিলো। কি আশ্চর্য! সাপ মারার সঙ্গে সঙ্গে আচমকা সবকিছু কাপিয়ে ফাটিয়ে শুরু হলো পাহাড়ি তুফান- ঝড়। সেই ১৯৮ ফডড/.211000119.0010)

— পৃষ্ঠা ১৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।