০০০ মার শহরে কেন্লা ওসিমকুহের বিজয় খবর শুনতেই সারা শহর আনন্দে নেচে উঠলো । সুমনা ও তার মা মায়মুনা খুশীতে দৌড়ে সুলতান বরকিয়ারকের কাছে গিয়ে উপস্থিত হলো । “আমি নিজে ওখানে গিয়ে ওদেরকে মোবারকবাদ জানাবো । এতো কোন সাধারণ বিজয় না।' -সুলতান বরকিয়ারক উচ্ছসিত হয়ে বললেন। “আমি ও আপনার সঙ্গে যাবো সুলতান মুহতারাম!” - সুমনা আবেগে উঠলো- “আমি হাসান ইবনে সবার অনুসারীদের লাশ ও রক্তাক্ত হাড়গোড় দেখতে চাই ।" সুলতান বরকিয়ারক মুচকি হেসে তাকে অনুমতি দিয়ে দিলেন। ওদিকে হাসান ইবনে সবা কেল্লা ওসিমকুহের কথা প্রায় ভুলেই গিয়েছিলো । প্রায়ই সে বলতো কেন্লা ওসিমকুহের অবরোধ সফল হবে না। ওসিমকুহে বাতিনীদের ওপর সালার আওরিজী ও মুযাম্মিল আফেন্দীর যৌথ হামলার সময় তিন যখমী হয়েও সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এঁ তিন যখমী বাতিনী খুব দ্রুত কেলা আলমোতে পৌঁছে হাসান ইবনে সবাকে জানায় সেলজুকি মুসলমানরা ধোকা দিয়ে কেন্লা ওসিমকুহ দখল করে নিয়েছে। ইয়া শায়খুল জাবাল!,_ এক উপদেষ্টা বললো- 'প্রথমেই যদি আমরা অবরোধের ওপর হামলা করে দিতাম আজ আর এ খবর শুনতে হতো না। এখনই আমাদের রওয়ানা হওয়া উচিত । আমরা এ কেল্লা আবার উদ্ধার করবো। “আমি আমার শক্তি ক্ষয় করবো না'- হাসান ইবনে সবা মুচকি হেসে বললো- “হামলা করার মতো ফৌজই তো নেই আমাদের হাতে । আর আমি এমন ফৌজ বানাবোও না। আমাদের প্রত্যেকেই লড়তে পারে। কিন্তু ফৌজের মতো লড়বো না আমরা । প্রত্যেক ফেদায়েনের কাছে একটি করে খঞ্জর বা ছুরি থাকলেই যথেষ্ট । এর চেয়ে বেশি কিছু না। আমাদের হাতে চৌদ্দটি কেল্লা আছে। এই যথেষ্ট । সেলজুকি সালার কেন্লা মুনাযখানের কথা বলে আমাকে ধোকা দিয়েছে। কিন্তু সেদিকে আমি মনোযোগ দেইনি । আর মনোযোগ দেবোওনা কোনদিন ।' তাহলে কি আমরা এই ক্ষতি মেনে নেবো ইয়া ইমাম!'-উপদেষ্টা জিজ্ঞেস করলো। “এটা জরুরি নয় যে, এক কেল্লার বদলে আরেক কেন্ত্রা নিতে হবে আমাদের । সেলজুকিদের কাছ থেকে এর চড়া মূল্য উসুল করে নেবো । এখন আমি যা বলবো তা যেন এখন থেকেই পালন করা হয়, এখন আমাদের লুটেরা দল রায় ও শাহদর যাওয়ার প্রধান রাস্তাগুলোতে প্রেরণ করো। আর ওসিমকুহের দাম মুসলিম কাফেলাগুলো থেকে তুলে নাও। এঁ শহরের বড় বড় আমীর জায়গীরদারদের বাড়িতে ডাকাতি করতে হলেও করো মুসলমানদের হত্যাকাণ্ড আরো তীব্র করে তোলো ।” ১৯৭ ফ্ড/.211000119.0010)
— পৃষ্ঠা ১৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।