সুমাইর আবু জান্দালকে সেখানে রেখে তার চার সিপাহীর সঙ্গে কথা বললেন এবং সব কথা খুলে বললেন। সিপাহীরা যখন দেখলো তাদের অফিসারই এ পথের পথিক হয়ে গেছে তাহলে তাদের সে পথে যাওয়া তো দোষের কিছু হবে না। “সে যে আমাদের ধোকা দেবে না এটা আপনি কি করে নিশ্চিত হলেনঃ'-এক সিপাহী জিজ্ঞেস করলো। “সে একা আর আমরা পাঁচজন এবং সে নিরন্ত্র। আমার সঙ্গে থাকো । আর এসব গোপন রাখো'-সুমাইর বললেন । সুমাইর বুরুজ থেকে আবু জান্দালকে নিয়ে বেরিয়ে এলেন এবং তাকে বললেন, এমন পথে যেন সে তার ঘরে নিয়ে যায় যে পথে কেউ দেখবে না ওদের ৷ আবু জান্দাল কেল্লার চোরা পথে ওদেরকে তার ঘরে নিয়ে গেলো । থেকে কোন জবাব আসলো না। আবু জান্দাল বুঝলো ভয়ে মেয়েরা দরজা খুলছে না। তারপর যখন উচু আওয়াজে ওদেরকে ডাকলো তখন দরজা খুললো । সুমাইর সিপাহীদের বাইরে দীড় করিয়ে ভেতরে ঢুকলো । আবু জান্দাল তাকে একটি কামরায় নিয়ে গেলো। তার দুই ভাতিজীকে ডেকে আনলো । সুমাইর আবলাক যখন মেয়ে দুটিকে দেখলো তার মনে হলো সে যেন বেহেশতের হুর দেখছে। “দেখো মেয়েরা! ইনি মুসলমান ফৌজের কমান্ডার । আমার প্রাণ ভিক্ষা দিয়েছেন এবং তোমাদের দায়িত্ব তার কাধে নিয়ে নিয়েছেন" - আবু জান্দাল ভাতিজীদের বললো। মেয়ে দুটি সুমাইরের গলার সঙ্গে গলা মেশালো এবং দু'জন তার দু'পাশে বসে গেলো, সুমাইর পুরোপুরি সম্মোহিত হয়ে গেলেন। এ সময় বাইর দরজায় আওয়াজ হলো ও কেউ আওয়াজ দিলো- “কোথায় আবু জান্দাল! বাইরে আয় বাতিনী ডাকু!' - মেয়ে দুটি ও আবু জান্দাল এক লাফে অন্য কামরায় চলে গেলো। এ সময় দু'জন সিপাহী ভেতরে ঢুকলো । সুমাইরকে দেখে ওরা যেন কেঁপে উঠলো এবং পেছনে হটে গেল কয়েক পা। “আমি এই ঘরে তল্লাশি চালিয়েছি'- সুমাইর বললো- “আমার সঙ্গে চারজন সৈনিক আছে। এখানে কোন বাতিনী বা ডাকু নেই। এ লোক ব্যবসায়ী । কয়েকদিন পর চলে যাবে । তোমরা যাও। আমি একটু সান্তনা দিয়ে আসি। যারা এসেছিলো তারা চলে গেলো। “এখন বলো আবু জান্দাল! সে জায়গাটা কোথায়?” - সুমাইর জিজ্ঞেস করলেন। আবু জান্দাল তাকে বললো, সে জায়গা কোথায়? এখান থেকে কত দূর কিভাবে সেখানে পৌঁছতে হবে । “মেয়ে দুটিও আমাদের সঙ্গে যাবে'- আবু জান্দাল বললো- “যাবো ঘোড়ায় করে। দুটি অতিরিক্ত ঘোড়াও সঙ্গে নিতে হবে । দুটি ভারি বাক্সও থাকবে ।” 'দু'একদিনের মধ্যেই আমাদের বের হয়ে যেতে হবে'- সুমাইর বললেন- আরো দু'তিন দিন বাইরে থেকে লাশ উঠানোর কাজ চলবে। সবার মনোযোগ থাকবে অন্যদিকে । বের হয়ে যাওয়ার এটাই সময় ।" ১৯৬ ছ্ড/.211000119.0010)
— পৃষ্ঠা ১৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।