Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

“এ খাযানা এলো কোথেকে? আর সেখানেই বা কেন রাখলে? “আজ আমি প্রতিটি কথা সত্যি বলবো ।'-আবু জান্দাল বললো- “আমি পেশাদার ডাকু ও লুটেরা । এটা আমার পূর্বপুরুষের পেশা । এই এলাকায় হাসান ইবনে সবার ফেরকা ছড়িয়ে পড়ে এবং তার লুটেরা দল লুটের রাজত কায়েম করে। বাধ্য হয়ে আমিও এ দলে ঢুকে পড়ি। হাসান ইবনে সবার আমি মুরিদও হয়ে যাই। কিন্তু এটা আমার পছন্দ নয় যে, আমরা যত মালামাল লুট করি তার সবই আলমোতে পৌছে। এ থেকে আমাদেরকে খুব সামান্য অংশ দেয়া হয়। তাই আমি আমার পুরনো লুটেরা বন্ধুদের বললাম, হাতে প্রাণ নিয়ে লুট করবো আমরা আর মাল নিয়ে নেবে অন্যরা । তাহলে আমরা ইমামকে ধোকা দিয়ে কেন অর্ধেকের চেয়ে বেশি মালামাল অন্যত্র সরিয়ে রাখবো না?... “আমার পুরনো বন্ধুদের আমার কথা খুব মনঃপৃত হলো । আমরা কাজ শুরু করে দিলাম । কোন কাফেলা লুট করলে আমাদের দু'তিনজন সেখান থেকে সোনা ও টাকা পয়সা সরিয়ে অনেক দূরে চলে যেতো এবং কোথাও লুকিয়ে রাখতো । তারপর আমরা মিলে আমাদের সেই নিদিষ্ট জায়গায় নিয়ে এ মালামাল রাখতাম । আজ পর্যন্ত আমরা কেউ পরস্পরকে ধোকা দেইনি । তোমাকে সেখাহে নিরে যাবো ।' “এসব না হয় মানলাম। কিন্তু তোমার ওপর বিশ্বাস রাখবো কিভাবে? তুমি বাতিনী। কোন বাতিনীর ওপর বিশ্বাস রাখা মানে তার মৃত্যু মেনে নেয়া।' “আরে ভাই! আমার কোন মাযহাব নেই। কোন আকীদা নেই। আমি তোমাকে বলেছি হাসান ইবনে সবা আমাদেরকে শুধু মদদ দেয় ও আশ্রয় দেয়। শোন, তুমি মুসলমান বলে এ আশায় কোন মন্দ কাজ করতে চাওনা যে, মৃত্যুর পর খোদা তোমাকে বেহেশতে নিয়ে যাবেন। এজন্য সারা জীবন তোমাকে নেক পাক থাকতে হবে । কিন্তু আকাশে যে বেহেশত আছে সে বেহেশতের যদি কোন অস্তিত্ই না থাকে। তুমি কখনো পাপ করোনি এ দাবী তুমি করতে পারবে? না জেনে মানুষ কত পাপ করে। হাসান ইবনে সবা দুনিয়াতেই বেহেশত বানিয়েছেন । আমি সে বেহেশত দেখেছি। কিন্তু কখনো তাতে যাওয়ার ইচ্ছে হয়নি। কারণ আমি নিজেই তো সে বেহেশত বানাতে পারি । আমার খাযানায় যা আছে তা তিন পুরুষ ফুর্তি করলেও শেষ হবেনা ।' সুমাইর একদৃষ্টিতে আবু জান্দালের দিকে তাকিয়ে রইলেন। তার চেহারা দেখে স্পষ্ট বুঝা যাচ্ছিলো তিনি আবু জান্দালের মুরিদ হয়ে গেছেন। “সেলজুকি বন্ধু!'_আবু জান্দাল বললো- “তোমরা কেল্লা জয় করেছো বলে খুশি হয়ো না। হাসান ইবনে সবার জান কুরবান করা ফেদায়েন লশকর আসছে । তোমাদের একজনও বাচতে পারবে না। আর এই কেল্লার পাতাল ঘরে যে খাযানা আছে সেটা তো তোমরা পাবে না। সেটা যাবে মারুতে সুলতানের কোষাগারে । আমার ঘরে চলো। এমন যেন না হয় যে, তোমাদের অন্য সিপাহীরা আমার ভাতিজীদের নিয়ে গেলো । তখন তুমি ঠিকই পত্তাবে।” “ঠিক আছে চলো । রাখো আগে আমার সিপাহীদের সঙ্গে আলাপ করে আসি ।' ১৯৫ ফডড/.211000119.0010)

— পৃষ্ঠা ১৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।