সুমাইর তার কথায় বেশ প্রভাবাৰবিত হলেন। সিপাহীদের তিনি বুরুজ থেকে বের হয়ে দরজায় গিয়ে দাড়াতে বললেন । তারা চলে গেলো । “আমি শামী এলাকার লোক । আমার নাম আবু জান্দাল'-ডাকাত বললো- “আমার দু'জন ইয়াতীম ভাতিজী আছে। অতিশয় সুন্দরী ওরা । আমার সঙ্গীরা আমাকে পরামর্শ দিয়েছে, আমি যেন ওদেরকে হাসান ইবনে সবার কাছে পেশ করি । তাহলে সেখানে আমাকে অনেক উচু পদ দেয়া হবে । আমার সেলজুকি বন্ধু! অন্যের মেয়েকে আমি অপহরণ করে ইমামের কাছে পাঠাই । কিন্তু নিজের ভাতিজীদের দিকে তাকালে আমার মরা ভাইয়ের কথা মনে পড়ে । ওদেরকে আমি তাই লুকিয়ে রাখি ।” “আমি মুসলমান! সুন্দরী মেয়ের লোভ আমার মধ্যে নেই। কোন মেয়েকে তার “আমি জানি তুমি ওদেরকে তোমার সালারের কাছে সোপর্দ করবে । তখন তিনি তাদের দু'জনকে অন্য কোন সিপাহীর সঙ্গে বিয়ে করিয়ে দেবেন। কিন্তু এটা কি ভালো হয় না ওদের দু'জনকে তোমার নিজের কাছে রেখে একজনকে তোমার স্ত্রী আরেকজনকে তোমার দাসী বানিয়ে নিলে? এই খাযানার কথা বলেছি ওদের খাতিরে । আমি তো কতল হবোই। কিন্তু আমি ওদেরকে শূন্য হাতে এই দুনিয়ায় রেখে যেতে চাই না।” আবু জান্দাল বললো। তুমি কি আমার কথা বুঝনি?'-সুমাইর জিজ্ঞেস করলেন- “নিজের ইচ্ছায় আমি কোন মেয়ে নিজের কাছে রাখতে পারবো না। তুমি ওদেরকে আমার কাছে সোপর্দ করলে হয় আমার ফৌজ ছাড়তে হবে না হয় ওদেরকে ছাড়তে হবে ।” “এই ফৌজে তুমি কিইবা পাও?'_আবু জান্দাল বললো- “মুসলমান হয়েই বা কি পেলে তুমি? ভাবছো তুমি তোমার আখেরাতকে সুন্দর করছো? কিন্তু আমি তোমার দুনিয়াও সুন্দর করে দেবো... আগে আমার কথা শোন"... “তুমি নিজে কেন এই খাযানা নিচ্ছো না?” “এটা আমার জীবনের শেষ রাত। সকাল পর্যন্ত আমি কতল হয়ে যাবো। তুমি আমাকে বীচালেও একা আমি ওখানে পৌছতে পারবো না। আমার সঙ্গীরা সব মারা গেছে। তুমি যদি আমাকে সঙ্গ দাও ও গোপনে এ চার সিপাহীকে সঙ্গে নিয়ে নাও তাহলে আমরা এ খাযানা পর্যন্ত পৌছে সেখান থেকে খাযানা বের করে নেবো ।" “আর সেখানে নিয়ে আমাকে ও আমার সিপাহীদের খুব সহজে হত্যা করতে পারবে । আর খাযানা যদি তোমার সঙ্গে মিলে উদ্ধারও করি তখন কি আর ফৌজে ফিরতে পারবো?" “তারপর আর ফৌজে এসে কি করবে? আমরা হিন্দুস্তান বা হিজায চলে যাবো। সেখানে রাজার জীবন কাটাবো। আমার ঘরে গিয়ে আগে আমার ভাতিজীদের দেখে নাও। ভয় পেয়ো না আমাকে । অমি তোমাকে ধোকা দেবো না। আমাকে বাতিনী ডাকাত মনে করে কতল করে দাও । কতলের আগে তোমাকে আমি সে জায়গার রাস্তার নকশা ভালো করে বুঝিয়ে দেবো । কিন্তু আমাকে ছাড়া তুমি সেখানে পৌছতে পারবে না? ১৯৪ ছ্ড/.211000119.0010)
— পৃষ্ঠা ১৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।