“আপনি চাইলে কালই আমি মারু রওয়ানা হয়ে যাবো এবং সেখান থেকে সেনাসাহায্য নিয়ে আসবো'-মুযাম্মিল বললো । “মার থেকে আমি আর অধিক ফৌজ আনাতে চাচ্ছি না। সেখানে ফৌজ কমে গেলে নিরাপত্তার অভাব দেখা দেবে । আমরা একটা কাজ করতে পারি যে, কাল সকালে আমরা লশকরকে বাইরে কোথাও লুকিয়ে রাখি । যাতে আচমকা কেল্লার ওপর হামলা হয়ে গেলে হামলাকারীরা অবরোধ করার সুযোগ না পায় ।” ০০০০০ সালার আওরিজীর এক ফৌজি অফিসারের নাম সুমাইর আবলাক। তিনি চার সিপাহী নিয়ে কেনার বুরুজগুলো থেকে লুকিয়ে থাকা অনেক বাতিনী পাকড়াও করেন। দুই সিপাহীর দুটি মশাল । আর অন্য দুই সিপাহীসহ তিনি বাতিনীদের খুঁজে খুঁজে বের করেন। কেল্লার বড় ফটকের ওপর বুরুজের আদলে বড় একটি কামরা আছে। সুমাইর তার সিপাহীদের নিয়ে এ বুরুজে ঢুকলেন। এর ভেতরে আরেকটি সিঁড়ি আছে। সিঁড়ি উঠে গেছে ওপর তলায় । সিঁড়ি দিয়ে সুমাইর ওপরে উঠার সময় এক সিপাহীর চোখ গেলো সিঁড়ির নিচে। সেখানে কিছু কাপড়ের পুটলি পড়েছিলো । তার মনে হলো সে পুটলিগুলির ভেতরে দুটি জুলজুলে চোখ দেখেছে। সুমাইর অর্ধেক সিঁড়ি উঠে গিয়েছিলেন। সিপাহীর আওয়াজ পেয়ে নিচে এসে রক্তাক্ত জামাকাপড় ও তলোয়ারসহ এক বাতিনীকে পাকড়াও করেন। বাতিনীটি যখমী । কিন্তু চোখেমুখে এখনো সতেজ- বলদীপ্ত। সুমাইর তাকে বললেন, “তুমি নিরপরাধ হতে পারো না। তোমার চেহারা বলছে তুমি ডাকু। না জানি কত মানুষকে এ পর্যন্ত হত্যা করেছো...তোমার তলোয়ার বলছে আজও তুমি আমাদের রক্ত ঝরিয়েছো...নিচে চলো ।' হ্যা আমি ডাকু'-সে বললো- “এবং হাসান ইবনে সবার অনুসারীও। তোমাদের তিনজনকে আজ হত্যা করেছি...এখন কতল হতে তৈরী আমি । আমি জানি আমার পরিণতি এটাই হবে। তবে একটা কথা শুনে নাও। আমাকে কতল করলে তোমরা নিজেদেরই ক্ষতি করবে । আর বাঁচিয়ে রাখলে এত সম্পদের মালিক হবে যে একটি কেল্লা কিনতে পারবে । “বেচে থাকার কোন ফন্দিই এখন কাজে আসবে না'-সুমাইর বললেন- “হাসান ইবনে সবা তোমাকে ছাড়াতে আসবে না। তুমি যে খাযানার কথা বলছো তা আমরা কেল্লার পাতাল ঘরে পেয়ে গেছি। সেখানে কেল্লার খাযানা রাখা আছে।' “আমি জানি শায়খুল জাবাল আমাকে ছাড়াতে আসছে না । জানি আপনাদের হাতে আমি নিশ্চিত কতল হবো। কিন্তু একটা কথা- আমি কেল্লার খাযানার কথা বলছি না। আমি যে খাযানার কথা বলছি সেটা এখান থেকে অনেক দূরে । আমি ছাড়া কেউ জানে না। আমি চাই সেটা আপনি নিয়ে নিন- আপনার সিপাহীদের একটু দূরে যেতে বলুন। দেখুন আমার কাছে কোন হাতিয়ার নেই। আমি ধোকা দিতেও পারবো না। পাচজন আপনারা সশস্ত্র আর আমি নিরম্ত্র এবং একা ।' শয়তানের বেহেশৃত-১৩ ১৯৩ দড$/৬$.2111001109.0011
— পৃষ্ঠা ১৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।