ঢুকলো । তাদের হাতে যে হাসান ইবনে সবার ঝাণ্ডা উড়ছিলো ভেতরে গিয়ে সেটি তারা ছিড়ে তাতে আগুন ধরিয়ে দিলো । ততক্ষণে কেল্লা ওসিমকুহ মুসলমানদের দখলে এসে গেছে। বাতিনীদের ধোকা দেয়ার এ চালটা আসে মুযাম্মিলের মাথা থেকে । যেদিন সে ইবনে ইউনুসসহ কেল্লা ওসিমকুহ এসেছিলো সেদিনই আওরিজীর সঙ্গে এ পরিকল্পনা করে যায় যে, মারু গিয়ে সে সুলতান বরকিয়ারকের কাছে থেকে দুই হাজার ঘোড়সওয়ার চেয়ে নেবে এবং তাদেরকে প্রস্তুত করে ঘুরপথে আলমোতের পথ থেকে অতি গোপনে ওসিমকুহের দিকে আসবে । তাদের হাতে থাকবে মারুতে তৈরী করা হাসান ইবনে সবার ঝাপ্তা। আর ওসিমকুহের সামনে এসে তারা বাতিনীদের শ্লোগান দিতে থাকবে। মুযাম্মিলের এই চাল বাস্তবায়ন না হলে কেল্লা ওসিমকুহ কখনো জয় করা সম্ভব হতোনা। “সালারে মুহতারাম!'-বিজয়ের প্রথম রাতে মুযাম্মিল আফেন্দী সালার আওরিজীকে বললো- হাসান ইবনে সবাকে পরাজিত করতে হলে এমন ধোকা দিয়েই করতে হবে...তার আগাগোড়া সবটাই ধোকা আর প্রতারণা । তাই আমাদেরও ওর জন্য প্রতারক হতে হবে...আল্লাহ আপনার বিজয়কে মোবারকময় করুন লড়াই শেষ হওয়ার পর আওরিজী কেল্লার ভেতরের দিকে মনোযোগ দিলেন। ভেতরে শুধু লাশ আর লাশ। রক্ত পিচ্ছিল হয়ে আছে কেল্লার বিশাল আঙ্গিনা। কোথাও পা ফেলার জায়গা নেই। সালার আওরিজী হুকুম দিলেন, প্রতি ঘরে তল্লাশি চালাতে । তবে মেয়েদের ওপর কেউ হাত তুলবে না। পুরুষদের ঘরের বাইরে বের করে নিয়ে এসো। যেসব বাতিনীর কাপড়ে রক্তের চিহ্ন পাবে বুঝতে হবে এরা লড়াইয়ে অংশ নিয়েছে। তাদেরকে বিশেষভাবে পাকড়াও করা হবে । কারণ কেল্লার ভেতরের সবাই বাতিনী। আর এদের মধ্যে অনেক লুটেরাও আছে। যারা অনেকদিন ধরে ওসিমকুহের আশপাশে লুটপাট চালিয়েছে এবং অসংখ্য মানুষ মেরেছে। অনেকের যুবতী মেয়ে এনে তাদের সবকিছু কেড়ে নিয়ে তারপর হত্যা করেছে। এদেরকে আলাদাভাবে শাস্তি দেয়া হবে। সালার আওরিজীর হুকুমে চারদিক তৎপর হয়ে উঠলো । ঘরের বিভিন্ন কোণ থেকে চোরা ঘর থেকে বাতিনীদের ধরা শুরু হয়ে গেলৌ। কেল্লার বুরুজের ভেতরও অনেক বাতিনী পাওয়া গেলো। এরা সবসময় দেখে এসেছে বাতিনীরা সব শহরে মুসলমানদের গণহারে হত্যা করে। কিন্তু এই মুসলমানরা বিজয়ী হয়েও এদেরকে শুধু জীবিতই রাখেনি এদের মেয়েদের স্ম্বমও রক্ষা করছে। মেয়েরা এতে খুব প্রভাবাৰ্িত হয় । তাই ডাকাত ও লুটেরাদেরকে যখন সামনে এসে ধরা দিতে বলা হলো তখন অনেক লুটেরাই গা ঢাকা দিতে চেষ্টা করে। কিন্তু মেয়েরা তাদেরকে ধরিয়ে দেয়। সালার আওরিজী ও মুযাম্মিল ও ইবনে ইউনুস একটু দূরে দীড়িয়ে আলাপ করতে থাকে । “শোন ভাই।'-সালার আওরিজী বললেন- “কেল্লা আলমোত থেকে বয়ে আসা বাতাসে এখনো আমি এই শংকার গন্ধ পাচ্ছি যে, হাসান ইবনে সবা আমাদের ওপর অবশ্যই হামলা করবে । ১৯২ ফ্/.211000119.0010)
— পৃষ্ঠা ১৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।