পরিস্থিতি জানান এবং বলেন তার অর্ধেক পৌঁজ খতম হয়ে গেছে এতদিন। এখন যে কোন সময় আমাদের ওপর পেছন থেকে হামলা হয়ে যেতে পারে। “পেছন থেকে হামলা হওয়ার আশংকা আছে?"_মুযাম্মিল জিজ্ঞেস করলো । হ্যা মুযাম্মিল ভাই!'-সালার আওরিজী বললেন- “আমি তো হয়রান হচ্ছি হাসান ইবনে সবা এখনো কেন এই পদক্ষেপ নিলো না? আমি হলে তো তাই করতাম । কারণ অবরোধকারী ফৌজকে অবরোধ করলে সে ফৌজ কখনো বাচতে পারে না।' মুযাম্মিল আফেন্দী গভীর চিন্তায় ডুবে গেলো। তারপর সালার আওরিজীর সঙ্গে গোপনে কিছু সলাপরামর্শ করলো এবং ইবনে ইউনুসকে নিয়ে মারু ফিরে এলো। এর পনের ষোল দিন পর সালার আওরিজীর আশংকাই সত্যি হলো । দূর থেকে দেখলেন শত শত ঘোড়সওয়ার লশকর আসছে। তিনি অবরোধ থেকে তার সমস্ত সৈন্য ফিরিয়ে এনে এক জায়গায় জমা করলেন এবং যুদ্ধের সাজে সাজালেন। ঘোড়সওয়ার লশকরের দুই সওয়ারের হাতে হাসান ইবনে সবার ঝাণ্ডা দেখা গেলো। তারা বাতিনীদের শ্রোগান দিচ্ছে। আওরিজী তার ফৌজকে কেল্লা থেকে আরো পেছনে সরিয়ে এনে দেখতে লাগলেন কোন জায়গাটা তার ফৌজের পক্ষে সুবিধাজনক । তার লশকরকে তিনি তিন ভাগে ভাগ করে দু'দলকে আগে এবং একদলকে পেছনে রাখলেন । সৈন্যরা সবাই লড়াইয়ের জন্য প্রস্তুত। ঘোড়সওয়ার লশকর কেল্লার আরেক দিকে অবস্থান নেয় এবং ঘোষণা করতে থাকে, কেল্লার ভেতরের সবাই বাইরে এসে মুসলমানদেরকে ঘেরাওয়ের মধ্যে ফেলে ঝাঁপিয়ে পড়ো । এই ঘোষণা দিয়ে ঘোড়সওয়ার বাতিনী লশকর ধীরে ধীরে মুসলমানদের দিকে এগিয়ে আসতে লাগলো । যেন সালার আওরিজীকে ঘেরাওয়ের মধ্যে নিতে যাচ্ছে ওরা । এসময় কেল্লার দরজা খুলে গেলো। ভেতর থেকে লশকর বীাধভাঙ্গা জোয়ারের মতো আসতে লাগলো । সালার আওরিজী তখনই তার ফৌজকে হুকুম দিলেন। সঙ্গে সঙ্গে ফৌজের একদল ভেতর থেকে আসা লশকরের ওপর হামলে পড়লো । আরেকদল তলোয়ার ঘুরাতে ঘুরাতে কেন্নার ভেতর ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দিলো। তখনই সাহায্যস্বরূপ আসা বাতিনী ঘোড়সওয়াররা ভেতর থেকে আসা বাতিনী লশকরদের ওপর হৈ হৈ করে ঝাঁপিয়ে পড়লো। ভেতর থেকে আসা লশকররা তো নিশ্চিত ছিলো এ হাসান ইবনে সবার প্রেরিত সওয়ার ফৌজ। কিন্তু এ কী ঘটছে! ও নতুন ঘোড় সওয়ার লশকরের হাতে । এক সেলজুকিও এখন মৃত্যুর হাত থেকে বাচতে পারবে না এই ফুর্তি নিয়ে ওরা জোয়ারের মতো কেন্লার বাইরে বেরিয়েছিলো । আর যে ফৌজি দল কেল্লার ভেতরে গিয়েছিলো তারাও ভেতরে গণহত্যা শুরু করে দিলো এবং কেন্লার দরজা খুলে দিলো । তখন আওরিজীর অন্য দুই ফৌজি দল এবং বাতিনীরূপী ঘোড়সওয়ার লশকরও আল্লাহুআকবার নারা লাগিয়ে ভেতরে ১৯১ ফডড/.211000119.0010)
— পৃষ্ঠা ১৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।