বিশ্বাস বা আকীদা । এটা ভিন্ন কথা যে, তার জযবা ও আকীদা ইবলিসি। কিন্তু এটাই হাসান ইবনে সবার আসল শক্তি। এঁ যখমীর মৃত্যুর কোন ভয় নেই বেঁচে থাকারও লোভ নেই। দেখবেন সে হাসান ইবনে সবা নারা লাগিয়ে মরবে । মুসলমানদেরও এমনই জযবাওয়ালা হওয়া উচিত । এটি সম্ভব হলে হাসান ইবনে সবার ফেরকাও খতম করা যাবে । ইসলামকে এ ধরনের জযবার মাধ্যমেই টিকিয়ে রাখা যাবে ।' ডাক্তার চলে গেলেন। আর আমীরে শহর তার মুহাফিজ কমান্ডারকে ডেকে এ তিন বাতিনীকে খতম করে দেয়ার নির্দেশ দিলেন। ০০০ কেল্লা ওসিমকুহ অবরোধের ছয় মাস কেটে গেছে। সালার আওরিজীর এই লশকরে সবাই অসাধারণ জযবাধারী ও জানবায । জানবাযদের একটি দল একদিন কেল্লার দরজা ভাঙ্গতে দরজা পর্যন্ত পৌছে যায়। কিন্তু কেল্লার দেয়ালের ওপর থেকে খখ্য জলন্ত অঙ্গার ও তীরবৃষ্টির মুখে পালিয়ে আসতে বাধ্য হয় তারা । আহত নিহত হয় কয়েকজন। এমন আরো কয়েকবার দরজার কাছে গিয়ে লাশ হয়ে ফিরে আসে। সালার আওরিজী একবার সুড়ঙ্গ খনন করে কেল্লার ভেতর আক্রমণের চিন্তা করেন। কিন্তু সুড়ঙ্গে একবারে সব লশকর তো আর ঢুকতে পারবে না। তিন চারজন করে ঢুকতে হবে । এতেও সৈন্য আরো বেশি করে মারা পড়বে । হাসান ইবনে সবা মাসখানেক পরই জানতে পারে তাকে ধোকা দিয়ে সেলজুকিরা কেল্লা মূলাযখান না গিয়ে কেন্লা ওসিমকুহ অবরোধ করেছে । একথা শুনে হাসান ইবনে সবার ঠোটে বিদ্পের হাসি খেলে গেলো। সে বললো, “এ সেলজুকিরা এখনই বুঝতে পারছে। ওরা এই আশায় আমাদেরকে ধোকা দিয়েছে যে, কেন্ত্রা ওসিমকুহ অল্প কয়েকদিনে কজা করে নেবে । কেন্তা ওসিমকুহ অবরোধ করতে পারবে। কিন্তু এক সেলজুকিও কেল্লার ভেতর ঢুকতে পারবে না।” ইয়া ইমাম! ওদের অবরোধের পেছন দিয়ে হামলা করলে কেমন হয়'-তার এক প্রতিরক্ষা উপদেষ্টা বললো। “এখনই নয়। ওদের শক্তি ওখানেই খতম হয়ে যেতে দাও। যখন দেখবে ওদের দম ফুরিয়ে গেছে অর্ধেক লশকর ওসিমকুহের তীরন্দাযদের টার্গেটে পরিণত হবে তখন আমরা এ চিন্তায় যাবো । ওদেরকে আগে তৃপ্ত হতে দাও ।” কিন্তু সালার আওরিজীর মনে অবরোধ উঠিয়ে নেয়ার মতো চিন্তা কখনো জাগেনি। তিনি বুঝতে পারছিলেন হাসান ইবনে সবা অনেক আগেই তার ধোকা টের পেয়েছে এবং যে কোন সময় এর প্রতিশোধ নেয়ার জন্য বাতিনীদের দ্বারা পেছন থেকে হামলা চালাতে পারে। এর মধ্যে মুযাম্মিল ও ইবনে ইউনুস সুস্থ হয়ে একদিন কেল্লা ওসিমকুহে অবরোধরত সালার আওরিজীর কাছে ফৌছে। আওরিজী তাদেরকে অবরোধের সঠিক ১৯০ ফ্ড/.211000119.0010)
— পৃষ্ঠা ১৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।