Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

মেহদী উলবীকে আরো উৎসাহ উদ্দীপনা দিয়ে হাসান ইবনে সবা সেখান থেকে চলে এলো। পনের ষোল দিন পর সে আরেকবার মেহদী উলবীর তাবুতে গেলো । সে খুঁটিয়ে খুঁটিয়ে মেহদীকে দেখলো, দেখলো মেহদী উলবীর ধীরে ধীরে মাথা বিগড়ে যাচ্ছে। তবে তার কথা শুনে কেউ কিছুই বুঝতে পারছে না। বজ্রপাতে গাছের মরে যাওয়া শুকনো ডালটি যেমন নিঃ্প্রাণ হয়ে গাছের সঙ্গে ঝুলে থাকে, মেহদী উলবীও এখন তেমনি নিষ্প্রাণ হয়ে মৃত্যু আর জীবনের মাঝখানে ঝুলে আছেন। “আর কিছু দেখেছেন কি?'- হাসান জিজ্ঞেস করলো মেহদীকে। “হ্যা মুহতারাম ইমাম!'- মেহদী উলবী নেশায় বুঁদ হয়ে থাকা গলায় বললেন- 'গত রাতে আশ্চর্য এক জিনিস দেখেছি । আমি ওযীফায় মশগুল ছিলাম । হঠাৎ অসম্ভব সুন্দরী এক মেয়ে আমার সামনে দিয়ে গেলো, মনে হলো সে শূন্যে সাতার কাটছে। ওযীফায় ছিলাম বলে বেশিক্ষণ সেদিকে তাকালাম না। তারপর সে অদৃশ্য হয়ে গেলো। আমি বলবো, এ আকাশ থেকে নেমে এসেছিলো । আমি ওষীফার প্রতি পূর্ণ মনোযোগ ঢেলে দিলাম । একটু পর সেই আগেরটার চেয়ে আরো সুন্দরী এক হুর মানবী আবার আমার সামনে দিয়ে গিয়ে অদৃশ্য হয়ে গেলো। একটু ভয় পেলেও নিজেকে বললাম, এটা আসমানী মাখলুক ৷ তারপর মনে হলো, এরা মনে হয় জ্বিন, যে ব্যাপারে আপনি বলেছিলেন মানুষের রূপ ধরে আসতে পারে জ্নরা। “আরো অনেক কিছুই দেখবেন, খোদার কাছে যাই চাইবেন তাই পাবেন । এটা খোদায়ী ইশারা । স্বর্ণের টুকরোর ব্যাখ্যা বলেছি আপনাকে । এখন আপনি দেখেছেন দুই হুর মানবী । নিজেই তো বুঝতে পারছেন, আপনি যা চেয়েছিলেন তাই পেতে যাচ্ছেন। মেহদী উলবীর দেখা সেই হুর মানবী দুটিকে পাঠিয়েছিলো হাসান ইবনে সবাই । সন্ধ্যার সময় মেয়ে দুটিকে সেখানে আনা হয়। তারপর তাদেরকে অতি সুক্ষ সুতার তৈরি ঝালর পরানো হয়। নারী অঙগুলো এতে আরো উচিয়ে উঠে। রাত গভীর হলে তাদেরকে ইংগিত করা হয়, মেহদীর সামনে দিয়ে এমনভাবে যাও যে, তোমাদের পুরো শরীরের ভর থাকবে পায়ের পাতার ওপর । পায়ের পাতার ওপর থেকেই সামনে দিয়ে দৌড়ে যাবে। তাই করা হলো । মেহদী উলবী ভাবলেন আকাশের দুই হুর তার সম্মানে নেমে এসেছে। চল্লিশ দিন পূর্ণ হয়ে গেলো। তাবু থেকে উচ্ছাস-উৎফুল্লতা নিয়ে বের হওয়ার কথা ছিলো মেহেদী উলবীর। কিন্তু তিনি মাথা নিচু করে এমন কষ্টে সৃষ্টি বের হলেন যেন তার কাধে মণকে মণ বোঝা । বাইরে এসে তিনি অপর খাদেমের তাবুটি দেখতে পেলেন না। এতদিন তার তাবুর সাথেই ছিলো তার খাদেমের তাবুটি । সেই তাবুর অস্তিত্ও নেই কোথাও । খাদেমের নাম ধরে তিনি কয়েকবার ডাকলেন। কোন উত্তর পেলেন না। আস্তে আস্তে শহরের দিকে হাটতে লাগলেন। তিনি এখানে এসেছিলেন না কোথাও যাচ্ছিলেন তা যেন ভুলেই গিয়েছিলেন । হঠাৎ হঠাৎ শুধু তার মনে পড়তে থাকে, তার সঙ্গে একজন খাদেম ছিলো, এজন্য তিনি হঠাৎ হঠাৎ খাদেমের নাম ধরে ১৯ দড$/৬$.2111001109.0011

— পৃষ্ঠা ১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।