Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

বলবো । মৃত্যুর ভয় ও জীবনের লোভ দেখাবেন না আমাদের । সবই বলবো আমি। এর আগে বলবো, আলমোত থেকে যে তুফান উঠেছে সে তুফান সমস্ত সেলজুকি ফৌজও রুখতে পারবে না ।” ডাক্তার তার দুই ছাত্রকে ডেকে এনে অন্য দুই যখমীকে ছেড়ে দিয়ে মধ্যবয়সী সেই যখমীকে অন্য কামরায় নিয়ে যেতে অনুরোধ করলেন আমীরকে । অন্য আরেক কামরায় তাকে নিয়ে যাওয়া হলো । ডাক্তার ও আমীরে রায়ও সেখানে গেলেন এবং তার সব কাপড় খুলে ডাক্তার ব্যাণ্ডেজ বাধতে শুরু করলেন। আমীরে বাতিনীকে জিজ্ঞেস করলেন, হাসান ইবনে সবা এত দূরে বসে হাজার হাজার বাতিনীকে তার ইচ্ছামাফিক কি করে চালায়? আর ফেদায়েনরা কি করে প্রাণ দিয়ে দেয় যে কোন মুহূর্তে? “আমীরে শহর!'-যখমী বাতিনী বললো- “মানুষ আল্লাহকে ভয় পায় কিন্তু শয়তানের হুকুম মেনে চলে । আপনি হয়তো যাহোদ ও মুত্তাকী । কিন্তু সবাই এমন নয়। কেন এমন হয়?....কারণ, ইবলিসি কর্মকাণ্ডে যে আকর্ষণ আছে খোদারী কর্মকাণ্ডে সে আকর্ষণ নেই। হাসান ইবনে সবা বলে, বান্দাকে খোদা প্রতিশ্রুত জিনিস দিতে বিলম্ব করেন। তিনি জান্নাতের ওয়াদা করেছেন। কিন্তু এজন্য মৃত্যু জরুরী এবং সমস্ত জীবন নেকীর মধ্যে কাটানোও জরুরী । কিন্তু শায়খুল জাবাল হাসান ইবনে সবা দুনিয়াতে আমাদেরকে জান্নাত দিয়েছেন। আমি সেই জান্নাতে থেকেছি। শায়খুল জাবাল শুধু প্রতিশ্রুতিই দেয়না-প্রাপ্যের চেয়ে বেশি দেয় আরো । আপনারা তাকে ইবলিস বলেন। কিন্তু আমরা বলি ইমাম। হাসান ইবনে সবার অনেক কিছুই সে জানালো । আলমোতের ভেতরে কি আছে, তার ফৌজ কতজন ও প্রতিরক্ষা ব্যবস্থা কি সবই জানালো সে। “আমি প্রথমেই বলেছি শায়খুল জাবালের কোন ক্ষতিই আপনি করতে পারবেন না'-যখমী গর্বের সঙ্গে বললো- “সালার আওরিজী ৬ মাস ধরে কেন্লা ওসিমকুহ অবরোধ করে রেখেছেন । কিন্তু কেল্লার দেয়াল পর্যন্তও পৌছতে পারেননি । যখনই পৌছতে চেষ্টা করেছেন নিজের অনেক সিপাহীর মৃত্যু দেখতে হয়েছে তাকে। তিনি সফল হবেন না। হলেও শায়খুল জাবালের কোন ক্ষতি হবে না। আর শায়খুল জাবাল যে এই অবরোধ ভাঙ্গার চেষ্টা করছে না এর কারণ হলো, তিনি নিশ্চিত সেলজুকিরা এ কেল্লা উদ্ধার করতে পারবে না। তিনি নিশ্চিত সেলজুকি সালার যখন তার অর্ধেক লশকরকে হারাবেন তখন বাকী অর্ধেকের জীবন নিয়ে তিনি ফিরে আসবেন। ডাক্তারের কাজ শেষ হলে ডাক্তার ও আমীরে রায় সেখান থেকে বের হয়ে গেলেন। “আমীরে মুহতারাম! রুগী ও যখমীদের চিকিৎসা করতে করতে বয়স অনেক হয়েছে। দুনিয়ার রহস্য কম দেখিনি আমি । আপনি হয়তো হয়রান হচ্ছেন এ বাতিনী যখমী এমন আত্মবিশ্বাস ও স্বাচ্ছন্দ নিয়ে কি করে এসব কথা বললো । কিন্তু আমি হয়রান হচ্ছি, যার এতগুলো রক্ত বের হয়ে গেছে তার বেঁচে থাকারই কথা নয় । অথচ সে জীবিত এবং তার মাথা তার দেহের চেয়ে বশি প্রাণবন্ত...একেই বলে জযবা ও ১৮৯ ফ্/.211000119.0010)

— পৃষ্ঠা ১৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।