তোমাদের কাছে যত টাকা পয়সা, সোনা রুপা আছে সব একখানে জমা করো । আমাদের কথা না শুনলে তোমরা লাশ হয়ে যাবে ।” কাফেলার সবাই এ হুকুম তামিল করে দু'ভাগে ভাগ হয়ে দূরে সরে গেলো। লুটেরারা দু'দলকে ধাকিয়ে ধাক্কিয়ে পেছনে হটাতে হটাতে দু*দিকের পাহাড়ের দিকে নিয়ে গেলো । সংখ্যায় লুটেরারা কাফেলার প্রায় অর্ধেক হবে । সবাই ঘোড়া থেকে নেমে মালপত্র জমা করার জন্য চারদিকে ছড়িয়ে পড়লো । তারা প্রথমে এলো মাল বোঝাই উট ও মহিষগুলোর কাছে। আরেক দিকে কাফেলার যুবতী মেয়েরা স্থাণুর মতো দীড়িয়ে ছিলো। কিছু গেলো সেই মেয়েদের দিকে । লুটেরারা যেই উট ও মহিষের ওপর থেকে ত্রিপল সরাতে শুরু করলো ওমনিই ব্রিপলগুলোর নিচ থেকে অসংখ্য অস্ত্র ও খঞ্জর বের করা প্রয়োজন মনে করেনি এতক্ষণ । তারা তো দারুণ খুশী তলোয়ারের ব্যবহার ছাড়াই এতগুলো মাল তারা পেয়ে গেছে। কিন্তু আচমকা জমদূতের হাতে পড়ে তলোয়ার বের করারও সুযোগ পেলো না। সমূলে কচুকাটা হতে লাগলো । ওদিকে কাফেলার লোকেরাও লুটেরাদের ওপর দুদিক থেকে ঝাঁপিয়ে পড়লো । কিছু লুটেরা পালাতে চেষ্টা করলো । কিন্তু কাফেলার লোকেরা সে সুযোগ তাদেরকে দিলো না। ব্রিপলের নিচে এরা ছিলো রায়ের ফৌজ। আর মেয়েদেরকে আনা হয়েছিলো লুটেরাদের এই কাফেলার প্রতি আকর্ষণ করতে । আর তাদের গন্তব্য ও যাওয়ার সময় গোপন রাখেনি যাতে লুটেরাদের কাছে এসব তথ্য সহজে পৌছতে পারে। তিন লুটেরা ছাড়া একজনও বাচতে পারলো না। সেই তিনজন মারাত্মক যখমী হলো। যখমীরা হাতজোড় করে মিনতি করলো, দয়া করে ওদেরকে উঠিয়ে চিকিৎসা করা হোক । ভবিষ্যতে তারা তওবা করবে এবং এ কাজ আর করবে না। ফৌজ তাদেরকে বললো, তারা কে কোথেকে এসেছে এসব বললে হয়তো তাদেরকে বাচানো হবে। তারা জানালো তারা বাতিনী। হাসান ইবনে সবার হুকুমে লুট করতে এসেছে। লুট করা সব কিছু আলমোতে পৌছে দিতে হয় । হাকিমে রায়কে জানানো হলে তিনি যখমীদের চিকিৎসা করাতে হুকুম দিলেন। এদের কাছ থেকে হাসান ইবনে সবা সম্পর্কে তথ্য আদায় করতে চাচ্ছিলেন। এক ঘোড়ার গাড়িতে রায় আনা হলো ওদেরকে । একটি কামরায় রেখে ডাক্তার ডাকা হলো । আমীরে রায়ও সেখানে পৌছে গেলো। “যদি বাচতে চাও সব বলে দাও। আর যদি জানের মায়া না থাকে করুণ মৃত্যু হবে তোমাদের । তোমাদের যখমের ওপর লবণ ছিটিয়ে দেয়া হবে। ছটফট করতে করতে মরবে তোমরা'-আমীরে রায় বললেন। তিনজন ছটফট করে বলে উঠলো, ওরা সবকিছু বলে দেবে দয়া করে ওদের চিকিৎসা করা হোক । আমীরের হুকুমে ডাক্তার তার কাজ শুরু করে দিলেন। “হে আমীরে শহর!'_তিন যখমীর মধ্যে মধ্যবয়সী একজন বললো- “আমি সব বলে দেবো । জানি, আমাদের জীবিত রাখা হবে না। কিন্তু এরপরও আমি সত্যি কথাই ১৮৮ ফ্ড/.2110001179.0010)
— পৃষ্ঠা ১৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।