Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

ইস্পাহানের হাকিম ও জনগণ নিশ্চিত হয়ে গিয়েছিলো যে, তারা এই শহর থেকে বাতিনী উৎখাত করতে পেরেছে। কিন্তু এমনই এক শুক্রবারে কাধী আবুল আলা নিশাপুরী নামে এক প্রসিদ্ধ আলেমকে জুমুআর খুতবার সময় বাগদাদের মতো একই ধরনের নাটক করে এক বাতিনী হত্যা করে নিজেও আত্মহত্যা করে। বাতিনীদের এই অব্যাহত হত্যাকাণ্ড যখন ক্রমেই বেড়ে যেতে লাগলো তখন হাকিম আমীর উমারা ও আলেম উলামারা শুধু মুহাফিজ রেখে নিশ্চিত হলেন না । তারা কাপড়ের নিচে বর্ম পরতে শুরু করলেন । যাতে আচমকা কেউ তলোয়ার বা খঞ্জর মারলে দেহে না লাগে । কারণ, হাজার হাজার বাতিনী হত্যা করেও মুসলমানরা আগের মতোই নিহত হচ্ছিলো । রায় শহরে একদিন এক হাজীদের কাফেলা পৌছলো । কিন্তু তাদের সবার চেহারায় শোকের ছায়া । অধিকাংশের চোখ দিয়ে অশ্রু গড়াচ্ছে। এর কারণ জিজ্ঞেস করে জানা গেলো, রায় থেকে একটু দূরে বাতিনী লুটেরারা তাদের সবকিছু লুট করে নিয়ে গেছে এবং অনেককে হত্যা করেছে। আমীরে শহর তখন তার ফৌজ সেখানে পাঠিয়ে দিলেন। কিন্তু সপ্তাহখানেক পর লুটেরাদের চিহ্‌ও না পেয়ে ব্যর্থ হয়ে ফিরে এলো । সেখানে যা পাওয়া গেলো তা হলো অসংখ্য লাশ। হিংস্র জন্তুরা লাশের গা থেকে গোশত খুবলে খুবলে খাচ্ছে। দেড় দু'মাস পর রায় শহরে আরেকটি ব্যবসায়ী কাফেলা এলো । তাদেরও সবকিছু বাতিনীরা ছিনিয়ে নিয়েছে এবং যুবতী যত মেয়ে ছিলো তাদেরকেও নিয়ে গেছে। আমীরে শহর সেই লুটেরাদের ধরার একটা কৌশল অবলম্বন করলেন । প্রায় মাসখানেক পর রায় থেকে বিরাট এক কাফেলা অনেক দূরের পথ সফর করার ঘোষণা দিলো। কাফেলার সঙ্গে যাচ্ছে মালপত্র বোঝাই করা অসংখ্য উট ও মহিষের গাড়ি। যেগুলোর ওপরের মালপত্র ব্রিপল দিয়ে ঢেকে দেয়া হয়েছে। নিয়ম হলো কোন শহরে কাফেলা থামলে সেখান থেকে কখন কোথায় কাফেলা রওয়ানা হবে কাফেলার লোকেরা সতর্কতার জন্য সেকথা গোপন রাখে। কিন্তু এই কাফেলার লোকেরা সে তথ্য গোপন রাখলো না। নির্ধারিত দিনে এই বাণিজ্য কাফেলা রওয়ানা হয়ে গেলো। কাফেলা যত এগিয়ে গেলো এতে আরো ব্যবসায়ী যোগ দিতে লাগলো । কাফেলা রায় থেকে ১৬/১৭ মাইল দূরের সেই এলাকায় পৌছলো যেখানে ডাকাত ও লুটেরাদের আড্ডা লেগে থাকে । এলাকাটি অনেক টিলাপ্রান্তর ও কম উচু পাহাড় এবং ঘন বৃক্ষে ছাওয়া। পাহাড়ের মাঝখানে প্রশস্ত সমতল ভূমিও অনেক। কাফেলাও এই ধরনের দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে তাবু ফেললো । এ ধরনের জায়গা কিছুটা নিরাপদ । আর দিনের বেলায় সাধারণত কাফেলা লুট হয় না। কিন্তু আচমকা কাফেলার সামনে ও পেছন থেকে অসংখ্য ঘোড়সওয়ার উদয় হলো এবং কাফেলাকে চারদিক থেকে ঘিরে ফেললো । সবার মধ্যে ভীতি ও আতংক ছড়িয়ে পড়লো । “যদি প্রাণ বাচাতে চাও সবাই মন দিয়ে শুনে নাও'_লুটেরাদের পক্ষ থেকে ঘোষণা হলো- প্রত্যেকের মালপত্র ও উট ঘোড়া রেখে সবাই একদিকে সরে যাও। আর ১৮৭ ফডড/.211000119.0010)

— পৃষ্ঠা ১৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।