কিছু দিন পর ইন্পাহানের মতো ইরাকেও মুসলমানরা এভাবে কতল হতে শুরু করলো। বাগদাদে এ খবর পৌছলে সরকারি গোয়েন্দা বাহিনী হত্যাকারীদের বের করতে তদন্ত শুরু করলো। এ দিকে ইস্পাহানে বাতিনীরা যে খুনখারাবি করেছে সে খবরও বাগদাদে পৌছলে হুকুমতের টনক নড়লো এ সব ঘটাচ্ছে বাতিনীরা । ইমাম শায়খে শাফিয়া আবুল ফরজ রাজী নামে বাগদাদের একজন সর্বমান্য আলেম ছিলেন । তিনি মসজিদে ঘোষণা দিলেন, বাতিনীদের ব্যাপারে শুধু সতর্ক থাকলেই হবে না ওদেরকে খুঁজে খুঁজে বের করে হত্যা করতে হবে । লোকেরা ইমামের এ হুকুমকে আল্লাহর নাধিলকৃত হুকুমের মতো গ্রহণ করলো । আর শায়েখে শাকিয়ার জন্য পাঁচজন ভক্ত মুহাফিজ হিসেবে নিযুক্ত হয়ে গেলেন। আর লোকজন খুঁজে খুজে বাতিনী বের করে কতল করতে শুরু করলো । এক জুমুআর দিনে শায়েখ শাফেয়ী খুতবা শুরু করেছেন। এমন সময় উচু আওয়াজে মসজিদের বাইরে কেউ আল্লাহু আকবার শ্লোগান দিয়ে উঠলো । ইমাম খুতবা স্থগিত করলেন। সবাই তাকিয়ে দেখলো, এক লোক রক্তাক্ত কাপড়ে এবং হাতে রক্তধোয়া একটি খঞ্জর নিয়ে মসজিদে প্রবেশ করছে। “এই মাত্র আমি ইমাম শায়েখে শাফিয়ার হুকুমে তিন ইবলিসকে কতল করে এসেছি'_সে নামাধীদের ডিঙ্গিয়ে মিষ্বরের দিকে যেতে যেতে বললো- ইয়া ইমাম! সাক্ষী থাকুন আজ আমি অনেক বড় সওয়াব কামিয়েছি। “আমার আহলে সুন্নত ভাইয়েরা!-লোকটি খঞ্জর ধরা হাতটি ওপরে তুলে সবাইকে উদ্দেশ্য করে বললো- “আল্লাহর সন্তুষ্টির জন্য আমি ইমামের হুকুম পালন করেছি। আমার পাঁচটি শিশু সন্তান আছে। আর দুই তিন দিন হয়তো আমি বাচবো। কারণ বাতিনীরা এই খুনের বদলা অবশ্যই নেবে। আমি আমার বিবি বাচ্চাদের আপনাদের সবার কাছে সোপর্দ করছি। তাদের সম্মানজনক জীবন জীবিকার দায়িত্ আপনাদের কাধে রাখলাম । মুসন্তীরা সবাই উচু আওয়াজে তার প্রশংসা করতে লাগলো । কয়েকজন বললো, তারা তার বিবি বাচ্চার যিম্মাদারী নেবে । শায়েখে শাফিয়াও মিম্বর থেকে তার কাধে হাত রাখলো । “সবার রিযিকের মালিক মহান আল্লাহ'-ইমাম উঁচু আওয়াজে বললেন_ তুমি কতল হয়ে যাবে এটাতো নিশ্চিত নয়। আর এমন হলেও আন্াহ তোমার স্ত্রী সন্তানদের এর পূর্ণ প্রতিদান দেবেন। এই কাপড় পাল্টিয়ে পরিষ্কার হয়ে এসো। এই বাতিনীদের রক্ত শৃকরের রক্তের চেয়েও অপবিত্র ।" ইমাম শাফিয়ীর দিকে লোকটি ঘ্বরলো। তিনি বলে যাচ্ছিলেন। ওমনিই ইমামের বুকে ক্ষিপ্রগতিতে দুবার খঞ্জরটি বিদ্ধ করে দিলো এবং এক লাফে মিম্বরে চড়ে য়া ইমাম শায়খুল জাবাল! তোমার হুকুম তামিল করে তোমার জান্নাত থেকে আল্লাহর জান্নাতে যাচ্ছি'-একথা বলে খঞ্জর দিয়ে নিজেও আত্মহত্যা করলো। পরে অবশ্য মুসল্লীরা কুপিয়ে তার দেহ কিমা বানিয়ে ফেললো এবং পরীক্ষা করে দেখলো, তার কাপড় ও খঞ্জরে কোন মানুষের রক্ত নয় গাঢ় লাল রং মাখানো ছিলো । ১৮৬ ফ্ড/.211000119.0010)
— পৃষ্ঠা ১৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।