Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

এই খবর পেয়ে শহরবাসী এত ক্ষিপ্ত হয়ে উঠলো যে, শহরে তারা যে কোন অন্ধ ব্যক্তি দেখলো তাকেই কতল করলো । তারপরও মুসলমানরা গায়েব হতেই থাকলো । কোথায় গায়েব হচ্ছে তার কোন খোঁজ পাওয়া গেলো না। একদিন এক লোক ফজরের আযান শুনে মসজিদে যাচ্ছিলো । পথে সে দেখলো দুই তিনজন লোক এক লোককে টানাহেচড়া করে একটি বাড়িতে নিয়ে যাচ্ছে। মুসল্লীটি নিরন্তর ছিলো বলে তাকে ছাড়াতে চেষ্টা করলো না। বরং মসজিদে গিয়ে সব নামাধীকে ঘটনা জানালো । নামাযের পর সবাই সেই বাড়িতে গিয়ে দরজা ধাক্কা দিলো। তাদের অধিকাংশের কাছেই তলোয়ার ছিলো । কিন্তু কেউ জবাব দিলো না ভেতর থেকে । সবাই নড়বড়ে দরজাটি ভেঙ্গে ভেতরে ঢুকলো । এটিও অতি প্রাচীন আমলের একটি হাবেলি। বাড়িতে কাউকে পাওয়া গেলো না। সমস্ত কাঙ্গরা খোজ করা হলো। কেউ নেই । যেন বহু বছর ধরে এ বাড়িটি পরিত্যক্ত। “এদিকে এসো'-এক লোক জোরে আওয়াজ দিলো- “এই কৃপের ভেতরে দেখে যাও ।” হাবেলির আঙ্গিনাটি বিশাল। এর এক কোণে এক কৃপে গিয়ে দেখা গেলো অর্ধেক কৃপ লাশে ভরা। ওপরে তিনটি লাশ তাজা । একটি একদম তাজা । হা করা গলা দিয়ে তাজা রক্ত ঝরছে। সম্ভবত একেই একটু আগে টেনে হেচড়ে ভেতরে আনা হয়েছিলো । ইম্পাহানে শায়েখ মাসউদ ইবনে মুহাম্মদ খুজনুদি শাফেয়ী নামে একজন বড় আলেম আছেন। দৃরদৃরান্ত পর্যন্ত তার ভক্তবৃন্দ ছড়িয়ে ছিটিয়ে আছে। অনেক পথ সফর করে লোকেরা তার ওয়াজ শুনতে আসতো । তিনি এক ওয়াজে ফতোয়া দেন, হাসান ইবনে সবা ও তার শিষ্যদের কতল করা প্রত্যেক মুসলমানের ওপর ফরজ । কোন মুসলমান এই ফরজ আদায়ে অবহেলা করলে সে কবীরা গুনাহ করবে । এর আগে সিয়াহপোশ নামেও আরেক আমীর এই ফতোয়া দেন। শায়েখ মাসউদ তার ভক্তদের দিয়ে শহরের কয়েক জায়গায় পরিখা খনন করান। লোকজনও নিজেদের কাজকর্ম রেখে স্বতঃস্কুর্ত হয়ে এ কাজে যোগ দেয়। পরিখা খনন শেষ হলে সেগুলোতে মনকে মন লাকড়ি ফেলে আগুন জ্বালিয়ে দেয়া হয়। এরপর উকুন বাছার মতো বাতিনীদের খোঁজা শুরু হলো । প্রতিদিনই চার পাঁচজন করে বাতিনী ধরা পড়তো আর তাদেরকে সেই অগ্নিকুণ্গুলোতে নিক্ষেপ করা হতো। এক সময় শহর চার দিক থেকে বন্ধ করে দেয়া হলো। কারণ, বাতিনীরা পালাতে শুরু করে। কেউ পালাতে লাগলেই তাকে ধরে সোজা অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হতো । শায়েখ মাসউদ সরকারি কোন পদাধিকারে না থাকায় তার জন্য সরকারি কোন মুহাফেজ ছিলো না। কিন্তু তার ভক্তদের মধ্য থেকেই সবসময় ছয় সাতজন তার মুহাফিজ হয়ে থাকতো । ইমামতির সময়ও তার পেছনে ছয় সাতজন নিয়োজিত থাকতো । হাসান ইবনে সবা যখন দেখলো ইন্পাহানে তার ফেদায়েনরা সমূলে মারা পড়েছে সে তখন হুকুম দিলো ইরাকের দিকে নজর দিতে । সে ইরাকের রাজধানী বাগদাদ দখলের চেষ্টায় ছিলো। আরো হুকুম দিলো, সর্বপ্রথম সেখানকার আলেমদের হত্যা করতে হবে। ১৮৫ ফ্ড/.211000119.0010)

— পৃষ্ঠা ১৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।