হাসান ইবনে সবা তখন সবচেয়ে বেশি ফেদায়েন মোতায়েন করে ইস্পাহানে। ইম্পাহানের একদিকে অনেক পুরনো বাড়ি রয়েছে। এলাকাটি বেশ ঘনবসতিপূর্ণ। অলিগলিতে এলাকাটি ভরতি। এক বাতিনী অন্ধের বেশ ধরে একদিন এক গলিমুখে দীড়ালো। শহরের কে বাতিনী আর কে মুসলমান তার সব চেনা আছে। সেই অন্ধের পাশ দিয়ে কোন মুসলমান যাওয়ার সময় সে বলতো, ভাই আল্লাহর ওয়াস্তে আমাকে এই গলির অমুক জায়গায় পৌছে দাও। লোকটি তাকে অসহায় পথভোলা অন্ধ ভেবে গলির ভেতর নিয়ে যেতে থাকতো । গলির মাঝামাঝিতে যাওয়ার পর এক বাড়ির হিচড়ে নিয়ে যেতো এবং গলা টিপে হত্যা করতো। আর সেই অন্ধবেশী বাতিনীটি আবার সেই গলির মুখে গিয়ে দীড়াতো এবং আরেকজন মুসলমানকে শিকার করতো । এভাবে এক মাসের মধ্যে অসংখ্য মুসলমান লাপাত্তা হয়ে গেলো। সারা শহরে আতংক ছড়িয়ে পড়লো । কোন বাড়ির কেউ যদি সন্ধ্যা পর্যন্ত বাড়িতে না ফিরতো সে বাড়ির সবাই শোকে ভেঙ্গে পড়তো । এত মানুষ কোথায় লাপাত্তা হয়ে গেছে কেউ এর খোজ পেলো না। শহরে অনেক গণক ও জ্যোতিষী ছিলো । লোকেরা তাদের কাছে ভিড় করে জিজ্ঞেস করতো, তার অমুক লাপাত্তা হয়েছে। বলুন কোথায় গেছে সে? কেউ কোন উত্তর দিতে পারতো না। শুধু একজন গণক বললো, হারিয়ে যাওয়া সবাই মারা গেছে। কেউ জীবিত নেই। তবে কিভাবে তাদের মৃত্যু হয়েছে সেটা বলতে পারলো না সেই গণক। একদিন এক লোক সেই অন্ধকে দূর থেকে লক্ষ্য রাখলো । দেখলো সে একজনকে ধোকা দিয়ে গলির ভেতর নিয়ে গেছে এবং অনেকক্ষণ পর একা একা ফিরে এসেছে। একদিকে লুকিয়ে পড়লো । আর সেই লোকটি সেই অন্ধের পাশ দিয়ে পথ চলার ভান করলো । অন্ধ সেই লোকটিকে থামিয়ে বললো, ভাই আমাকে দয়া করে গলির এ মোড় পর্যন্ত পৌছে দিন। লোকটি অন্ধের হাত ধরে গলির ভেতর ঢুকে পড়লো । লোকটির সঙ্গীরাও পা টিপে টিপে তাদের অনুসরণ করলো । অন্ধ লোকটিকে নিয়ে এক বাড়ির পড়লো । বাড়ির ভেতর থেকে তখনই তিনজন লোক বেরিয়ে এসে সে লোকটিকে ধরে বাড়ির ভেতরে নিয়ে যেতে লাগলো । সঙ্গে সঙ্গে সেই লোকের লুকিয়ে থাকা সঙ্গীরা তলোয়ার উচিয়ে দৌড়ে এসে তাদেরকে আটকালো। ওরা ভেতরের দিকে পালাচ্ছিলো। কিন্তু অন্ধসহ তিন বাতিনীর মাথা দ্বিখগ্তিত হয়ে গেলো। সবাই বাড়ির ভেতর ঢুকলো । ভেতর ঢুকতেই ওদের নাকেমুখে পচা মরার অতি কুটগন্ধ এসে ঢুকলো । বাড়ির আঙ্গিনার এক জায়গায় বড় বড় কয়েকটি কাঠের তক্তা পড়ে আছে। পুরো বাড়ি খুঁজে দেখা হলো। তার সবগুলোই খালি। একজন কি মনে করে কাঠের তখতাগুলো সরাতেই দেখা গেলো এর নিচে বড় এক গর্ত। গর্তে অসংখ্য মানুষের লাশ । সেখান থেকে এই দুর্গন্ধ আসছে। সবার ওপরের লাশটি একদম তাজা । একেই একটু আগে সেই অন্ধ নিয়ে এসেছিলো । ১৮৪ ফডড/.211000119.0010)
— পৃষ্ঠা ১৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।